somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতৃভাষা বাংলায় আবহাওয়া বিজ্ঞান চর্চা: পর্ব ১০ (এল নিনো ও লা নিনার এর যমজ ভাই ভারত মহাসাগরীয় দ্বিমেরু এর বাংলাদেশের মৌসুমি বৃষ্টিপাতের উপর প্রভাব

২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই পর্বে আমি আপনাদেরকে পরিচিত করে দিতে চাই মেডেন-জুলিয়ান স্পন্দন বা সংক্ষেপে এমজেও চক্র এর মতো আর একটি চক্রের সাথে যার সাথে সম্পর্ক রয়েছে ভারত উপ মহাদেশের মৌসুমি বৃষ্টিপাতের সাথে। এই চক্রটির নাম হলও ভারত মহাসাগরীয় দ্বিমেরু বা Indian Ocean Dipole (IOD) নামে পরিচত। ভারত মহাসাগরীয় দ্বিমেরু বলার কারণ হলও পূর্ব ভারত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সেই সময় পশ্চিম ভারত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। কয়েক বছর পর-পর পূর্ব ও পশ্চিমের পানির তাপমাত্রার বিনিময় হয়। যেমন বর্তমানে পূর্ব ভারত মহাসাগরের সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় শূন্য দশমিক ৫ থেকে ১ ডিগ্রী সেলসিয়াস বেশি রয়েছে। অথচ, ২০১৯ সালের জুলাই মাসে একই স্থানের সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা প্রায় ২ ডিগ্রী সেলসিয়াস কম ৩০ বছরের গড় তাপমাত্রা অপেক্ষা।



যেহেতু কয়েক বছর পর-পর সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রার পার্থক্যের মান পরিবর্তিত হয় তাই এটাকে ভারত মহাসাগরীয় দোলন বা স্পন্দনও বলা হয়ে থাকে। আমরা হাইস্কুলের বইতে পড়েছি এল নিনো (পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা ঐ স্থানের ৩০ বছরের গত তাপমাত্রা অপেক্ষা বেশি) ও লা নিনা (পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সমুদ্র পৃষ্ঠের পানির তাপমাত্রা ঐ স্থানের ৩০ বছরের গত তাপমাত্রা অপেক্ষা কম) সম্বন্ধে। এলনিনো ও লা নিনাকে একত্রে এল নিনো সাউদার্ন ওসিলেশন (El Niño–Southern Oscillation (ENSO)) বলে। আবহাওয়া বৈজ্ঞানিকরা Indian Ocean Dipole (IOD) কে El Niño–Southern Oscillation (ENSO) এর যমজ ভাইও বলে থাকে।

Indian Ocean Dipole (IOD) ও বাংলাদেশের উপর বৃষ্টিপাতের প্রভাব:



পজিটিভ আইওডি (Indian Ocean Dipole (IOD) ) দশা: স্বাভাবিকের চেয়ে বেশি সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা পশ্চিম ভারত মহাসাগর ও আরব সাগরে এবং স্বাভাবিকের চেয়ে কম সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা পূর্ব ভারত মহাসাগরে (ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূল)

ফলাফল: বেশি বাষ্পীভবন, বেশি মেঘ, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিম ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোতে ( পূর্ব আফ্রিকার দেশগুলোতে)। পক্ষান্তরে এই দশার সময় অস্ট্রেলিয়া ব্যাপি খুবই কম বৃষ্টিপাত হয় ও প্রচন্ড খরা ও বনে আগুন লাগা অবস্হা দেখা যায়।

কৌশল: ওয়াকার সার্কুলেশন এর মাধ্যমে। শক্তিশালী ইস্টারলি (পূর্বদিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত বায়ু) বায়ু প্রবাহের কারণে সমুদ্র পৃষ্ঠের গরম পানি পশ্চিম ভারত মহাসাগর ও আরব সাগরের উপকূলে জমা হয়ে বেশি বাষ্পীভবন, বেশি মেঘের সৃষ্টি করে।



নেগেটিভ আইওডি (Indian Ocean Dipole (IOD)) দশা: স্বাভাবিকের চেয়ে কম সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা পশ্চিম ভারত মহাসাগর ও আরব সাগরে এবং স্বাভাবিকের চেয়ে বেশি সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা পূর্ব ভারত মহাসাগরে (ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূল)

ফলাফল: বেশি বাষ্পীভবন, বেশি মেঘ, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলোতে। পক্ষান্তরে এই দশার সময় পূর্ব আফ্রিকার দেশগুলোতে (ইথিওপিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে, ইত্যাদি) খুবই কম বৃষ্টিপাত হয় ও প্রচন্ড খরা ও বনে আগুন লাগা অবস্হা দেখা যায়।

কৌশল: ওয়াকার সার্কুলেশন এর মাধ্যমে। নিরক্ষ রেখা বরাবর প্রবাহিত ইস্টারলি (পূর্বদিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত বায়ু) বায়ুর গতি কমে যাওয়ার কারণে অপেক্ষাকৃত শক্তিশালী পশ্চিমা বায়ু প্রবাহের কারণে সমুদ্র পৃষ্ঠের গরম পানি পশ্চিম ভারত মহাসাগর ও আরব সাগরের উপকূল থেকে পূর্ব ভারত মহাসাগরে (ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূল) জমা হয়ে বেশি বাষ্পীভবন, বেশি মেঘের সৃষ্টি করে।



নিউট্রাল আইওডি (Indian Ocean Dipole (IOD) ) দশা: সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘদিনের গড় অবস্হায় থাকে পশ্চিম ভারত মহাসাগর ও আরব সাগর এবং পূর্ব ভারত মহাসাগরে (ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূল) এর মধ্যে।

বিশেষ দ্রষ্টব্য: Indian Ocean Dipole (IOD) ও El Niño–Southern Oscillation (ENSO) এর মধ্যে পজিটিভ সম্পর্ক রয়েছে। অর্থাৎ, যখন El Niño–Southern Oscillation (ENSO) পজিটিভ দশায় থাকে (El Niño) তখন IOD ও পজিটিভ দশায় থাকে। একই ভাবে যখন El Niño–Southern Oscillation (ENSO) নেগেটিভ দশায় থাকে (La Niña) তখন IOD ও নেগেটিভ দশায় থাকে। তবে ENSO ও IOD এর সম্পর্কের মধ্যে কিছুটা সময় গ্যাপ রয়েছে। ENSO একটি দশায় পৌছার কয়েক সপ্তাহ পরে IOD সেই দশায় পৌছায়।


এই বিষয়ের বিস্তারিত জানার জন্য নিম্নোক্ত ওয়েবসাইটগুলোতে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া যাবে:

Indian Ocean Dipole (IOD)


Meet ENSO’s neighbor, the Indian Ocean Dipole

The Indian Ocean Dipole (IOD)

Indian Ocean Dipole: What is it and why is it linked to floods and bushfires?
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×