somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংলাপেই সমাধান হবে, আশা অর্থমন্ত্রীর

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংলাপের মাধ্যমে সঙ্কটের সমাধান এবং যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউজে রাজস্ব আদায় বিষয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘সংলাপ হবে, সমাধান হবে এবং ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে।’

আগামী জাতীয় নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যেই এ মন্তব্য করলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিত।

তবে দলীয় অবস্থান বজায় রেখেই মুহিত এ সময় আরো বলেন, ‘বিভিন্ন দেশে সংসদীয় পদ্ধতিতে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আমাদের দেশে নির্বাচন হবে।’

আওয়ামী লীগ বলছে, বর্তমান সরকারের অধীনেই দশম সংসদ নির্বাচন হবে। অন্যদিকে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিরোধী দল বিএনপি।

বর্তমান সরকারের মেয়াদে আমদানি-রপ্তানি বেড়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, যেখানে ১৬ বিলিয়ন ডলার রপ্তানি ছিল তা এখন ২৭ বিলিয়ন ডলার হয়েছে।

রাজস্ব আদায় বিষয়ে তিনি বলেন, গত ২২ বছরের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৭ বছরে রাজস্ব আদায় বেড়েছে। আর গত পাঁচ বছরে তার সমান বা বেশি আয় হয়েছে। এর কৃতিত্ব রাজস্ব কর্মকর্তাদের।

নির্বাচনের বছরে প্রতিবারই রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে মন্তব্য করে আবুল মাল মুহিত বলেন, এ কারণে দেশ পিছিয়ে যায়।

চট্টগ্রাম কাস্টম হাউজে কাস্টম কমিশনার মাসুদ সাদিকের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নৌ-পরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, এনবিআর সদস্য (শুল্ক) মো. ফরিদ উদ্দিন ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।

ফরিদ উদ্দিন জানান, চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল ১ লাখ ১২ হাজার কোটি টাকা ছিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×