somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা চাইলেন সুরঞ্জিত

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্যের আগেই তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে প্রতিবাদে আলোচনা সভা আয়োজনের ঘটনায় তিনি ক্ষমা চান।
আজ সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত সভায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, এই ঘটনায় আমি দুঃখিত ও লজ্জিত। এমনটা অসাবধানতা বশত হয়ে গেছে। এটা ঠিক হয়নি। তবে শুধু নৌকা সমর্থক গোষ্ঠী নয় অন্যান্য সবার ক্ষেত্রে মিডিয়া এভাবে সচেতন হলে গণতন্ত্রও আরো প্রতিষ্ঠিত হবে আমারও উপকৃত হবো।

এরপর তিনি নরসিংদীতে বিরোধীদলীয় নেত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, আপনার বক্তব্য সমঝোতার পথকে আরো বিষাক্ত করে তুলেছে। যে ভাষা আপনি ব্যবহার করেছেন তা গণতন্ত্রের ভাষা হতে পারে না।

সংলাপ বিষয়ে দু’নেত্রীকে দেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর চিঠির প্রসঙ্গে তিনি বলেন, চিঠি চালাচালি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। কখনো আমরা নিজেরা নিজেদের মধ্যে চিঠি চালাচালি করি। কখনো বাইরে থেকে দেয়া হয়। বাইরের উকিল-ব্যারিস্টার দিয়ে কোনো কাজ হবে না। এ সংকট নিরসনে নিজেদের মধ্যে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে।

সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের ঢাকা মহানগর সভাপতি হারুন চৌধুরী প্রমূখ।

এর আগে গত রোববার নরসিংদীতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া জনসভায় বক্তৃতা দেয়ার আগেই নৌকা সমর্থক গোষ্ঠীর এক বিজ্ঞপ্তিতে তার বক্তব্যকে মিথ্যাচার অভিযোগ করে এর প্রতিবাদে আজকের এই আলোচনা সভার আহ্বান করা হয়েছিল।পরে বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় খবর প্রকাশ হলে বিষয়টি সবার নজরে আসে। তবে আয়োজক সংগঠনের পক্ষে থেকে আলোচনার বিষয় বস্তুর পরিবর্তন বা এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়নি।

- See more at: Click This Link দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার বক্তব্যের আগেই তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে প্রতিবাদে আলোচনা সভা আয়োজনের ঘটনায় তিনি ক্ষমা চান।
আজ সোমবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত সভায় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, এই ঘটনায় আমি দুঃখিত ও লজ্জিত। এমনটা অসাবধানতা বশত হয়ে গেছে। এটা ঠিক হয়নি। তবে শুধু নৌকা সমর্থক গোষ্ঠী নয় অন্যান্য সবার ক্ষেত্রে মিডিয়া এভাবে সচেতন হলে গণতন্ত্রও আরো প্রতিষ্ঠিত হবে আমারও উপকৃত হবো।

এরপর তিনি নরসিংদীতে বিরোধীদলীয় নেত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, আপনার বক্তব্য সমঝোতার পথকে আরো বিষাক্ত করে তুলেছে। যে ভাষা আপনি ব্যবহার করেছেন তা গণতন্ত্রের ভাষা হতে পারে না।

সংলাপ বিষয়ে দু’নেত্রীকে দেওয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরীর চিঠির প্রসঙ্গে তিনি বলেন, চিঠি চালাচালি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। কখনো আমরা নিজেরা নিজেদের মধ্যে চিঠি চালাচালি করি। কখনো বাইরে থেকে দেয়া হয়। বাইরের উকিল-ব্যারিস্টার দিয়ে কোনো কাজ হবে না। এ সংকট নিরসনে নিজেদের মধ্যে আলোচনা করেই সমস্যার সমাধান করতে হবে।

সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের ঢাকা মহানগর সভাপতি হারুন চৌধুরী প্রমূখ।

এর আগে গত রোববার নরসিংদীতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া জনসভায় বক্তৃতা দেয়ার আগেই নৌকা সমর্থক গোষ্ঠীর এক বিজ্ঞপ্তিতে তার বক্তব্যকে মিথ্যাচার অভিযোগ করে এর প্রতিবাদে আজকের এই আলোচনা সভার আহ্বান করা হয়েছিল।পরে বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় খবর প্রকাশ হলে বিষয়টি সবার নজরে আসে। তবে আয়োজক সংগঠনের পক্ষে থেকে আলোচনার বিষয় বস্তুর পরিবর্তন বা এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়নি।

- See more at: Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×