somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্য প্রত্যাহার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ঝুঁকি বাড়বে

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহারের পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে৷ তা মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেয়া উচিত বলে ঢাকায় এক সেমিনারে বক্তারা অভিমত দিয়েছেন৷

বাংলাদেশ ইন্সটিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্যাডিজ বা বিআইপিএসএস-র আয়োজনে সোমবার ঢাকায় আফগানিস্তান বিষয়ক এক সেমিনারে বাংলাদেশ ও ভারত ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান এবং ক্যানাডার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন৷ ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট ডাব্লিলউ গিবসন অনুষ্ঠানের উদ্বোধন করেন৷

অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, আগামী বছর আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহারের পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তার ওপর তা প্রভাব ফেলবে৷ প্রায় এক দশক ধরে আফগানিস্তানে ন্যাটোর অধীনে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী কাজ করছে৷ কিন্তু আগামী বছর তারা আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবে৷ তাতে আফগানিস্তানে তালেবানসহ জঙ্গি তত্পরতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে৷ যার প্রভাব পড়বে এই অঞ্চলে৷

বিআইপিএসএস-র প্রেসিডেন্ট মেজর জেনারেল মুনীরুজ্জামান (অব.) বলেন, ন্যাটোর সৈন্য প্রত্যাহার পরবর্তী সময়ে বাংলাদেশে জঙ্গি তত্পরতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে৷

তিনি জানান, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগ আছে আফগানিস্তানের তালেবানের সঙ্গে৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ এবং জেএমবিসহ আরো অনেক জঙ্গি সংগঠন গড়ে উঠেছে আফগান ফেরত ‘মুজাহিদ'দের নেতৃত্বে৷ তাদের অনেক নেতা-কর্মী এক সময়ে আফগানিস্তানে রাশিয়া বিরোধী যুদ্ধে অংশ নিয়েছে৷ পরবর্তী সময়ে তালেবানরা তাদের বাংলাদেশে জঙ্গি সংগঠন গড়ে তুলতে অর্থ এবং রসদ দিয়ে সহায়তা করেছে৷ গত এক দশক আফগানিস্তানে তালেবান চাপের মুখে থাকায় বাংলাদেশের জঙ্গিরাও ঝিমিয়ে পড়েছিল৷ আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহার হওয়ার পর তালেবান যদি সক্রিয় হয় তার প্রভাব বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর ওপরও পড়বে৷

ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট অফ ইন্ডিয়া'র পরিচালক লে. জেনারেল পি কে সিং (অব.) বলেন কোনো দেশেই জঙ্গি বা সন্ত্রাসীরা তাদের পাশের দেশের জঙ্গিদের সহযোগিতা ছাড়া চলতে পারেনা৷ আর সে কারণেই আফগানিস্তানে তালেবানরা আবার সক্রিয় হলে তার প্রভাব বাংলাদেশ ছাড়াও ভারত এবং পাকিস্তানে পড়বে৷ তবে শুধু যে এই কারণেই জঙ্গি তত্পরতা বাড়বে তা নয়৷ তাদের অর্থ এবং রসদের ব্যাপারটিও গুরুত্বপূর্ণ৷ আর তা বন্ধ করা না গেলে তাদের দমন করা কঠিন৷ এজন্য প্রতিবেশী দেশগুলোর উচিত পরস্পরকে সহযোগিতা করা৷

মেজর জেনারেল মুনীরুজ্জামান (অব.) বলেন, সে জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর এখনই প্রস্তুতি নেয়া উচিত৷ আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহার পরবর্তী প্রভাব সম্পর্কে ধারণা নিয়ে তা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে৷ জঙ্গিদের অর্থ এবং রসদের উত্স বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷ সূত্র: ডিডব্লিউ।আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহারের পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে৷ তা মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নেয়া উচিত বলে ঢাকায় এক সেমিনারে বক্তারা অভিমত দিয়েছেন৷

বাংলাদেশ ইন্সটিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্ট্যাডিজ বা বিআইপিএসএস-র আয়োজনে সোমবার ঢাকায় আফগানিস্তান বিষয়ক এক সেমিনারে বাংলাদেশ ও ভারত ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান এবং ক্যানাডার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেন৷ ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট ডাব্লিলউ গিবসন অনুষ্ঠানের উদ্বোধন করেন৷

অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন, আগামী বছর আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহারের পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তার ওপর তা প্রভাব ফেলবে৷ প্রায় এক দশক ধরে আফগানিস্তানে ন্যাটোর অধীনে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী কাজ করছে৷ কিন্তু আগামী বছর তারা আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবে৷ তাতে আফগানিস্তানে তালেবানসহ জঙ্গি তত্পরতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে৷ যার প্রভাব পড়বে এই অঞ্চলে৷

বিআইপিএসএস-র প্রেসিডেন্ট মেজর জেনারেল মুনীরুজ্জামান (অব.) বলেন, ন্যাটোর সৈন্য প্রত্যাহার পরবর্তী সময়ে বাংলাদেশে জঙ্গি তত্পরতা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে৷

তিনি জানান, বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর যোগাযোগ আছে আফগানিস্তানের তালেবানের সঙ্গে৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ এবং জেএমবিসহ আরো অনেক জঙ্গি সংগঠন গড়ে উঠেছে আফগান ফেরত ‘মুজাহিদ'দের নেতৃত্বে৷ তাদের অনেক নেতা-কর্মী এক সময়ে আফগানিস্তানে রাশিয়া বিরোধী যুদ্ধে অংশ নিয়েছে৷ পরবর্তী সময়ে তালেবানরা তাদের বাংলাদেশে জঙ্গি সংগঠন গড়ে তুলতে অর্থ এবং রসদ দিয়ে সহায়তা করেছে৷ গত এক দশক আফগানিস্তানে তালেবান চাপের মুখে থাকায় বাংলাদেশের জঙ্গিরাও ঝিমিয়ে পড়েছিল৷ আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহার হওয়ার পর তালেবান যদি সক্রিয় হয় তার প্রভাব বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোর ওপরও পড়বে৷

ইউনাইটেড সার্ভিসেস ইন্সটিটিউট অফ ইন্ডিয়া'র পরিচালক লে. জেনারেল পি কে সিং (অব.) বলেন কোনো দেশেই জঙ্গি বা সন্ত্রাসীরা তাদের পাশের দেশের জঙ্গিদের সহযোগিতা ছাড়া চলতে পারেনা৷ আর সে কারণেই আফগানিস্তানে তালেবানরা আবার সক্রিয় হলে তার প্রভাব বাংলাদেশ ছাড়াও ভারত এবং পাকিস্তানে পড়বে৷ তবে শুধু যে এই কারণেই জঙ্গি তত্পরতা বাড়বে তা নয়৷ তাদের অর্থ এবং রসদের ব্যাপারটিও গুরুত্বপূর্ণ৷ আর তা বন্ধ করা না গেলে তাদের দমন করা কঠিন৷ এজন্য প্রতিবেশী দেশগুলোর উচিত পরস্পরকে সহযোগিতা করা৷

মেজর জেনারেল মুনীরুজ্জামান (অব.) বলেন, সে জন্য বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর এখনই প্রস্তুতি নেয়া উচিত৷ আফগানিস্তান থেকে ন্যাটোর সৈন্য প্রত্যাহার পরবর্তী প্রভাব সম্পর্কে ধারণা নিয়ে তা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে৷ জঙ্গিদের অর্থ এবং রসদের উত্স বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷ সূত্র: ডিডব্লিউ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×