somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝুঁকিপূর্ণ কাজে শিশু

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জেলার উপজেলার সর্বত্রই ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকের ব্যবহার দিনকে দিন উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। এলাকার চায়ের দোকান আর ওয়েল্ডিং দোকানগুলোতে দেদারছে চলছে শিশু শ্রমিকের ব্যবহার। সরকারি ও বেসরকারি উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্নয়নমুখি কিছু কর্মসূচির কথা বলা হলেও শিশুশ্রম বন্ধে কোনো প্রতিষ্ঠানেরই যেন নেই কোনো মাথা ব্যথা। নেই কোনো আইনি পদক্ষেপ। শুধু বেঁচে থাকার তাগিদে অল্প বয়সী এসব শিশুরা অমানবিক পরিশ্রম করছে। শিশুশ্রম বন্ধে কঠোর আইন থাকলেও তার প্রয়োগ ও বাস্তবায়ন না থাকায় শিশুশশ্রম বন্ধ করা যাচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেছেন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।
তাদের মতে, শিশুশ্রম বন্ধে একটি শক্তিশালী কমিশন গঠন করে জোরালোভাবে তা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। যারা শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করে তাদের সচেতন করতে সরকারিভাবে নোটিশ জারি করতে হবে। আর এনজিও সংস্থাগুলোকেও ঋণ কার্যক্রমের পাশাপাশি এসব শিশুদের নিয়েও কাজ করতে হবে।
উপজেলায় কি পরিমাণ শিশুশ্রমিক কাজ করছে উপজেলা প্রশাসনের কাছে তার সঠিক হিসেব না থাকলেও প্রায় পাঁচ শতাধিক শিশু শ্রমিক রয়েছে বলে অনেকেরই ধারণা। এসব শিশুকে শ্রমে নিয়োগের ব্যাপারে বিধি-নিষেধ রয়েছে।
তবে পারিপার্শ্বিক অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে জাতীয় শিশুশ্রম নিরসন নীতিতে শিশুদের শ্রমে নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। সেক্ষেত্রে শিশুদের কাজ করার জন্য অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে সেসব শর্তের সম্পূর্ণ উল্টো চিত্র লক্ষ্য করা গেছে।
উপজেলার বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের দোকান থেকে শুরু করে ওয়েল্ডিঙের দোকানগুলোতে ঝুঁকিপূর্ণ কাজ শিশুদের দিয়ে করানো হচ্ছে। কর্মঘণ্টা এবং দৈনিক কর্মতালিকার কোনো বালাই নেই সেখানে। সপ্তায় একদিন ছুটির ব্যবস্থা থাকলেও চাকরিচ্যুত করার আগে কোনো নোটিশ দেয়া হয় না। এছাড়া কর্মস্থলে তারা প্রতিনিয়তই বড়দের দ্বারা নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে।
তারা জানে না শিশুশ্রম নীতি কী। জাতীয় শিশুশ্রম নীতি-২০১১ অনুসারে ৫ থেকে ১৮ বছরের শিশু কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। ৫ থেকে ১৪ বছর পর্যন্ত শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ। কিন্তু এ আইন শুধু কাগজে-কলমেই।
খোঁজ নিয়ে দেখা গেছে, শ্রমে নিয়োজিত অধিকাংশ শিশু মানসিক ও শারীরিকসহ নানা ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফরিদ হোসেন বলেন, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিশুশ্রম বন্ধ করা অনেক কঠিন কাজ। শিশুশ্রম বন্ধ করতে হলে এসব শিশুকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে শিশুশ্রম বন্ধ করা সম্ভব নয়। শ্রম বন্ধ করতে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, শিশুশ্রম বন্ধ করতে না পারলে আমরা একটি সুস্থ জাতি হারাবো। কারণ শিশুদের দিয়ে ওয়েল্ডিঙের মতো ঝুঁকিপূর্ণ কাজ করালে তাদের চোখের সমস্যা দেখা দেবে এবং অল্প বয়সেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।জেলার উপজেলার সর্বত্রই ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকের ব্যবহার দিনকে দিন উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। এলাকার চায়ের দোকান আর ওয়েল্ডিং দোকানগুলোতে দেদারছে চলছে শিশু শ্রমিকের ব্যবহার। সরকারি ও বেসরকারি উদ্যোগে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য উন্নয়নমুখি কিছু কর্মসূচির কথা বলা হলেও শিশুশ্রম বন্ধে কোনো প্রতিষ্ঠানেরই যেন নেই কোনো মাথা ব্যথা। নেই কোনো আইনি পদক্ষেপ। শুধু বেঁচে থাকার তাগিদে অল্প বয়সী এসব শিশুরা অমানবিক পরিশ্রম করছে। শিশুশ্রম বন্ধে কঠোর আইন থাকলেও তার প্রয়োগ ও বাস্তবায়ন না থাকায় শিশুশশ্রম বন্ধ করা যাচ্ছে না বলে অভিমত ব্যক্ত করেছেন এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা।
তাদের মতে, শিশুশ্রম বন্ধে একটি শক্তিশালী কমিশন গঠন করে জোরালোভাবে তা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। যারা শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করে তাদের সচেতন করতে সরকারিভাবে নোটিশ জারি করতে হবে। আর এনজিও সংস্থাগুলোকেও ঋণ কার্যক্রমের পাশাপাশি এসব শিশুদের নিয়েও কাজ করতে হবে।
উপজেলায় কি পরিমাণ শিশুশ্রমিক কাজ করছে উপজেলা প্রশাসনের কাছে তার সঠিক হিসেব না থাকলেও প্রায় পাঁচ শতাধিক শিশু শ্রমিক রয়েছে বলে অনেকেরই ধারণা। এসব শিশুকে শ্রমে নিয়োগের ব্যাপারে বিধি-নিষেধ রয়েছে।
তবে পারিপার্শ্বিক অবস্থা ও পরিস্থিতি বিবেচনা করে শর্তসাপেক্ষে জাতীয় শিশুশ্রম নিরসন নীতিতে শিশুদের শ্রমে নিয়োগের অনুমতি দেয়া হয়েছে। সেক্ষেত্রে শিশুদের কাজ করার জন্য অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করার কথা বলা হলেও বাস্তবে সেসব শর্তের সম্পূর্ণ উল্টো চিত্র লক্ষ্য করা গেছে।
উপজেলার বিভিন্ন বাজার এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের দোকান থেকে শুরু করে ওয়েল্ডিঙের দোকানগুলোতে ঝুঁকিপূর্ণ কাজ শিশুদের দিয়ে করানো হচ্ছে। কর্মঘণ্টা এবং দৈনিক কর্মতালিকার কোনো বালাই নেই সেখানে। সপ্তায় একদিন ছুটির ব্যবস্থা থাকলেও চাকরিচ্যুত করার আগে কোনো নোটিশ দেয়া হয় না। এছাড়া কর্মস্থলে তারা প্রতিনিয়তই বড়দের দ্বারা নানাভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে।
তারা জানে না শিশুশ্রম নীতি কী। জাতীয় শিশুশ্রম নীতি-২০১১ অনুসারে ৫ থেকে ১৮ বছরের শিশু কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। ৫ থেকে ১৪ বছর পর্যন্ত শিশুশ্রম দণ্ডনীয় অপরাধ। কিন্তু এ আইন শুধু কাগজে-কলমেই।
খোঁজ নিয়ে দেখা গেছে, শ্রমে নিয়োজিত অধিকাংশ শিশু মানসিক ও শারীরিকসহ নানা ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ফরিদ হোসেন বলেন, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে শিশুশ্রম বন্ধ করা অনেক কঠিন কাজ। শিশুশ্রম বন্ধ করতে হলে এসব শিশুকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তা না হলে শিশুশ্রম বন্ধ করা সম্ভব নয়। শ্রম বন্ধ করতে সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, শিশুশ্রম বন্ধ করতে না পারলে আমরা একটি সুস্থ জাতি হারাবো। কারণ শিশুদের দিয়ে ওয়েল্ডিঙের মতো ঝুঁকিপূর্ণ কাজ করালে তাদের চোখের সমস্যা দেখা দেবে এবং অল্প বয়সেই বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×