আমার অনেক অনেক বেশী পছন্দের একজন মানুষকে উদ্দেশ্য করে নিচের গানখানি ব্লগে লিখলাম।
যদি
যদি ইচ্ছে করে, শুনতে পার আমার এ গান,
সারাটি রাত একাকি বসে।
যদি ইচ্ছে করে, অাঁকতে পার আমার ছবি,
তোমার মনের ক্যানভাসে।
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে।
পুরোনো সেই দিনগুলো আসুক নুতন হয়ে।
নিয়ে যাব আমি তোমায় নীল আকাশে, স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে;
নিয়ে যাব আমি তোমায় সুরের ভূবনে, ইচ্ছেগুলো আসবে নুতন গান হয়ে--
যদি তুমি বল।
যদি ইচ্ছে করে, মুছতে পার চোখের জল,
সবকিছু ভুলে গিয়ে।
যদি ইচ্ছে করে, ভাবতে পার আছি আমি,
তোমার কোমল হাতটি ধরে।
মনের অভিমানগুলো হারিয়ে যাক আজ আকাশে।
পুরোনো সেই দিনগুলো আসুক নুতন হয়ে।
নিয়ে যাব আমি তোমায় নীল আকাশে, স্বপ্নগুলো ভাসবে তোমার মেঘের সাথে;
নিয়ে যাব আমি তোমায় সুরের ভূবনে, ইচ্ছেগুলো আসবে নুতন গান হয়ে--
যদি তুমি বল।
সৌজন্য: আমার গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের শ্রদ্ধেয় বড় ভাই, অর্থহীন ব্যান্ডের সুমন ভাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




