রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 2 দিনব্যাপী 'স্কাই বিডি জব ফেয়ার' গতকাল শনিবার শুর" হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে। মেলার উদ্বোধক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি যোগাযোগমন্ত্রী ড. মঈন খান হয়েছেন নাজেহাল। ভুক্তভোগীদের অভিযোগ মেলার প্রবেশ ফি 10 টাকা, তাৎক্ষণিকভাবে ছবি তুলতে 400 টাকা এবং কাগজপত্র ফটোকপি করার নামেও মেলার আয়োজকরা 'বাণিজ্য' করে আয়োজকরা তাদের সঙ্গে প্রতারণা করেছেন। মেলায় তাৎক্ষণিকভাবে ইন্টারভিউ নিয়ে চাকরি দেওয়ার ঘোষণা করা হলেও গতকাল মেলার শুর"তে দেখা গেছে ভিন্ন চিত্র। কোনো কোনো প্রতিষ্ঠান চাকরি প্রাথর্ীদের কাছে চাকরির আশ্বাস দিয়ে প্রশিক্ষণ ফি বাবদ দাবি করেছেন 2 হাজার টাকা। দেশের বিভিন্ন স্থানে থেকে চাকরি নামের সোনার হরিণের খোঁজে আসা হাজার হাজার উচ্চ শিক্ষিত, স্মার্ট তর"ণ-তর"ণী এ ধরনের প্রতারণার শিকার হয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। চাকরির জন্য প্রয়োজনীয় সব রকম যোগ্যতাসম্পন্ন দেশের হাজার হাজার বেকার তর"ণ-তর"ণী ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান আয়োজিত 2 দিনব্যাপী জব ফেয়ারকে সামনে রেখে আশার আলো দেখতে পেয়েছিলেন। এই জব ফেয়ারের মিডিয়া পার্টনার হচ্ছে নিউএজ, সমকাল ও চ্যানেল ওয়ান। এমন 3টি নামকরা প্রতিষ্ঠান সঙ্গে আছে দেখে অনেকে স্বপ্ন দেখতেও শুর" করেছিলেন। কিন' আয়োজকদের চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি টের পাওয়ার পরই তারা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের বিক্ষোভ ঠেকাতে র্যাব-পুলিশের সহায়তা নিয়েও পরিস্থিতি সামাল দিতে পারেননি আয়োজকরা। এমনকি ফেয়ার উদ্বোধন করতে আসা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি যোগাযোগমন্ত্রী ড. মঈন খানও সেখানে গিয়ে বিক্ষুব্ধদের তোপের মুখে পড়েন। ফিতা কেটে মেলার উদ্বোধন করার পর বিক্ষুব্ধরা মন্ত্রীকে অবর"দ্ধ করে রাখেন। মন্ত্রী বিক্ষুব্ধদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে র্যাব-পুলিশ প্রহরায় স্থান ত্যাগে বাধ্য হয়েছেন। বিক্ষুব্ধরা মেলায় স্টল ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ এতে বাধা দিয়েছে। এ অবস্থায় মেলা প্রাঙ্গণ র্যাব-পুলিশ এক প্রকার কর্ডন করে রাখে। উদ্ভূত পরিস্থিতির মধ্যেও চলে মেলার কার্যক্রম।
সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে মেলার আয়োজকরা প্রাপ্ত বায়োডাটার সূত্র ধরে বিক্ষুব্ধকারীদের 'র্যাব দিয়ে শায়েসত্দা করা হবে' হুমকি দিলে উত্তেজনা আরো বেড়ে যায়। বিক্ষুব্ধরা মিছিল করে মেলার মিডিয়া সেন্টারসহ সাজসজ্জা ভাঙচুর করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ইনপেসের ব্যবস্থাপনা পরিচালক কামর"ল আহসান সাংবাদিকদের বলেন, মেলায় অল্পসংখ্যক উচ্ছৃঙ্খল মানুষ হট্টগোল করেছে। তারা মোটেও চাকরি প্রাথর্ী নয়। তিনি বলেন, এ জন্য মেলা বন্ধ হবে না। তিনি আরো বলেন, ইতিমধ্যেই মেলায় বেশ কয়েকজনের কর্মসংস্থানও হয়েছে। মেলায় টাইটেল স্পন্সর স্কাইবিডির ব্যবস্থাপনা পরিচালক শোয়েব চৌধুরী ওই অপ্রীতিকর ঘটনার জন্য মেলার আয়োজক ইনপেসের বির"দ্ধে অভিযোগ করেছেন। তিনি বলেন, আয়োজনে ঘাটতি থাকায় এই অবস্থায় সৃষ্টি হয়েছে।
গতকাল শনিবার শুর" হওয়া জব ফেয়ারে হাজার হাজার চাকরি প্রাথর্ী 10 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করেন। মেলায় চাকরিদাতা 40টি প্রতিষ্ঠানের স্টল থাকায় কথা থাকলেও ছিল নাম সর্বস্ব 16টি প্রতিষ্ঠানের স্টল। তবে আয়োজকরা দাবি করেছেন 21টি প্রতিষ্ঠানের স্টল ছিল। অপরদিকে জব ফেয়ারে চাকরি প্রাথর্ীদের তাৎক্ষণিক ইন্টারভিউ নেওয়ার পর চাকরি দেওয়ার ঘোষণা দেওয়া হলেও কোনো কোনো প্রতিষ্ঠান চাকরি প্রাথর্ীদের জানিয়েছে, দুই হাজার টাকায় প্রশিক্ষণ ফোর্স সম্পন্ন করার পর চাকরি হতে পারে। এ ছাড়া চাকরি প্রাথর্ীদের তাৎক্ষণিকভাবে ছবি তোলার নামে আয়োজকরা হাতিয়ে নিয়েছে জনপ্রতি 400 টাকা করে। চাকরি প্রাথর্ীদের কাগজপত্র ফটোকপি করানোর নামেও হয়েছে বাণিজ্য। মেলার প্রায় অধিকাংশ অংশজুড়েই ছিল আয়োজক ও মিডিয়া পার্টনারদের স্টল। এ অবস্থায় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিতে মন্ত্রী ফিতা কেটে মেলার উদ্বোধনের পরপরই প্রায় ফাঁকা হয়ে গেছে 'জব ফেয়ার'।
এপ্রিলের প্রথম দিনে চাকরি দেওয়ার নাম করে সম্পূর্ণ নতুন স্টাইলে প্রতারণাকে অনেকে 'এপ্রিল ফুল' বলে ধরে নিয়েছেন। চাকরির খোঁজে আসা তর"ণ-তর"ণীরা সরকারের সম্মতিক্রমে আয়োজিত এবং একজন মন্ত্রীর উপস্থিতিতে এভাবে প্রতারণার ঘটনায় হতভম্ব হয়ে পড়েন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মেলা প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে র্যাব ও পুলিশ।
Source: Internet ( The daily Bhorer Kagoj)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




