কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি?
30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।
স্বাধীনতা কি বৈশাখী মেলা, পান্তা ইলিশ খাওয়া?
স্বাধীনতা কি বটমুলে বসে বৈশাখী গান গাওয়া?
স্বাধীনতা কি বুদ্ধিজীবির বক্তৃতা সেমিনার?
স্বাধীনতা কি শহীদ বেদিতে পুস্পের সমাহার ?
স্বাধীনতা কি গল্প, নাটক, উপন্যাস আর কবিতায়?
স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়?
স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বি বাড়ি?
স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী?
স্বাধীনতা কি হোটেলে হোটেলে ব্যান্ড ফ্যশন শো?
স্বাধীনতা কি দুঃখীনি নারীর জরাজীর্ণ বস্ত্র?
স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্থশালা?
স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদবালা?
স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণ দন্ড?
স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ?
স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ?
স্বাধীনতা কি ক্ষমতা হরণে, চলে বন্দুক যুদ্ধ?
স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারনাস্ত্রের গর্জন?
স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন?
আজ নেই বর্গর্ি, নেই ইংরেজ, নেই পাকিস্তানি হানাদার,
আজও তবু কেন আমার মনে শূণ্যতা আর হাহাকার?
আজও তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা?
আজও তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা?
কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি?
কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি?
30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।
সেীজন্যে: হায়দার হুসেইন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


