আজ থেকে টিএন্ডটির ল্যান্ডফোন থেকে মোবাইল ফোনে কল করতে গ্রাহককে প্রতি মিনিটের জন্য দেড় টাকা করে গুনতে হবে। এর আগে পিকআওয়ারে টিএন্ডটি থেকে মোবাইল ফোনে (লোকাল) দেড় টাকায় 5 মিনিট পর্যন্ত কথা বলা যেতো। কিন' আজ থেকে 5 মিনিট কথা বলার জন্য গ্রাহককে দিতে হবে সাড়ে 7 টাকা।
সরকারের এ সিদ্ধান্তে বিপাকে পড়বে টিএন্ডটির প্রায় 10 লাখ গ্রাহক। এক লাফে বেড়ে যাবে তাদের টিএন্ডটি ফোনের বিল। বিশেষ করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের টেলিযোগাযোগ ব্যয় বাড়বে কয়েকগুণ। মোবাইল ফোন কোম্পানিগুলো যেখানে গ্রাহকদের জন্য কলচার্জ কমাচ্ছে সেখানে সরকারি প্রতিষ্ঠান টিএন্ডটি গ্রাহকের সুবিধা বাড়ানোর চেয়ে কমিয়ে দিয়েছে।
এদিকে নতুন কলচার্জ আরোপ করায় সাধারণ মানুষ মোবাইল ফোনের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়বেন। মোবাইল ফোন কোম্পানিগুলো এরই মধ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জন্য যেসব সুযোগ-সুবিধা দিচ্ছে তা টিএন্ডটির ল্যান্ডফোন খরচের চেয়ে অপেক্ষাকৃত কম। ফলে আশঙ্কাজনক হারে কমে যেতে পারে ল্যান্ডফোনের ব্যবহার। টিএন্ডটির বর্তমান এনডবি্লউডি কলচার্জ 100 কিলোমিটারের ওপরে পিকআওয়ারে সাড়ে 4 টাকা। অথচ যে কোনো প্রান্তেই হোক না কেনো মোবাইল থেকে মোবাইলে কলচার্জ সর্বোচ্চ 4 টাকা। দিনের বেলা কয়েকটি ভাগে নির্ধারিত সময়ে সর্বনিম্ন 3 টাকা মিনিটেও কথা বলা যাচ্ছে। অথচ টিএন্ডটির অফপিক আওয়ার শুরু হয় রাত 10টা থেকে। মোবাইল ফোনে পালস্ সুবিধা থাকলেও টিএন্ডটির ক্ষেত্রে তা প্রয়োজ্য নয়।
টিএন্ডটির একজন বিভাগীয় প্রকৌশলী (ডিই) জানান, মোবাইল ফোন কোম্পানিগুলো বর্তমান কলচার্জ আরেকটু কমালেই টিএন্ডটির ল্যান্ডফোনের আর প্রয়োজন হবে না। এখন বাজারে পানির দামে মোবাইল সংযোগ বিক্রি হচ্ছে। বেসরকারি ল্যান্ডফোনও পাওয়া যাচ্ছে সুবিধাজনক দামে। কলচার্জও টিএন্ডটির চেয়ে কম হওয়ায় গ্রাহকরা এখন মোবাইল থেকে মোবাইলে কথা বলছেন বেশি। অন্যদিকে বেসরকারি মোবাইল ফোন কোম্পানিগুলো বলছে, নতুন এ কলচার্জে তারা কোনোভাবেই লাভবান হবেন না। কারণ টিএন্ডটি তাদের সঙ্গে রাজস্ব ভাগাভাগি করে না। এখন পর্যন্ত টিএন্ডটির সঙ্গে কোনো চুক্তি না হওয়ায় তারা গ্রাহকদের টিএন্ডটি ইনকামিং ফ্রি করে দিতে পারছেন না। অথচ রাজস্ব ভাগাভাগি করলে তারাও এ সুবিধা দিতে পারতেন। টিএন্ডটির সঙ্গে চুক্তি থাকায় একমাত্র টেলিটক শুরু থেকেই টিএন্ডটি ইনকামিং ফ্রি দিচ্ছে। এমনকি রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত টেলিটক মোবাইল ফোন থেকে টিএন্ডটির ল্যান্ডফোনে যে কোনো ধরনের কল করতে খরচ হচ্ছে মাত্র 1 টাকা। অথচ একই সময় টিএন্ডটি এনডবি্লউডি কলচার্জ নিচ্ছে তিনগুণ অর্থাৎ 3 টাকা। গ্রামীণফোন লিমিটেডের একজন কর্মকর্তা জানান, মোবাইল ফোন থেকে টিএন্ডটি ফোনে কল করার জন্য টিএন্ডটি তাদের কাছ থেকে 70 পয়সা করে আদায় করছে। অথচ টিএন্ডটি থেকে মোবাইলে আসা কলের জন্য টিএন্ডটির কাছ থেকে তারা কোনো রাজস্ব পাচ্ছেন না। তারা 70 পয়সা দাবি করলেও টিএন্ডটি 30 পয়সা দিতে চাচ্ছে। এ ব্যাপারে টিএন্ডটির সঙ্গে তাদের দেনদরবার চলছে।
source: Internet Newspaper.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


