বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।
শুধু তোমায় ভেবে ভেবে,
কত দিন রাত গেছে চলে।
তুমি এসেই চলে গেছ,
শুধু ভোরের স্বপ্ন হয়ে।
তুমি না লেখা কোন কবিতায়,
যেন অনেক বলা কথা।
তুমি দগ্ধ দিনের পরে,
নীল রাতের নীরবতা।
তুমি না পাওয়া যন্ত্রনা,
আজ আমার গেছে সয়ে।
তুমি এসেই চলে গেছ,
শুধু ভোরের স্বপ্ন হয়ে।
তুমি বৃষ্টি থামার পরে,
ভেজা সুখের রিনিরিন।
তুমি চৈত্র শেষের ঝড়ে
যেন দমকা হাওয়ার দিন।
তুমি মিথ্যে প্রতিশ্রুতি,
আমি বেড়াই বুকে নিয়ে।
তুমি এসেই চলে গেছ,
শুধু ভোরের স্বপ্ন হয়ে।
খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে। কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন