somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

অদেখা ভূবন

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় অদেখা ভুবন, তোমার জন্য অপেক্ষায় কেটেছে, আমার দীর্ঘ রাত, দীর্ঘ প্রহর। আমার কাছের সব পরিচিত মানুষগুলোকে তুমি নিয়েছ ডেকে তোমার ভূবনে। তারা পেয়েছে তোমার দেখা, তারা হয়েছে গর্বিত। তারা পেয়েছে সেই সাধ, যে সাধের জন্য মানুষ, আমৃত্যু লড়াই করতে পারে , যেই সাধের জন্য মানুষ আজীবন তপস্যা করতে পারে। আকুন্ঠ পিপার্সাত মানুষ পিপাসা মেটানোর জন্য বল কত কিছুই না করে, তেমনি করে আমিও তোমাকে দেখব বলে অপেক্ষা করছি। অপেক্ষা শেষের অপেক্ষায় ক্লান্ত আমি তোমাকে বানিয়েছি কোন এক কল্পিত ভূবনে।

অপেক্ষাগ্রস্ত এই আমি, নিজেকে শুনিয়েছি কত শত সান্তনার বানী। ঠান্ডা এলোমেলো বাতাসে যখন তোমার ভূবনের কোন এক তরুনীর এলোকেশ সাগরের ঢেউয়ের মত ফুঁসে উঠে, যখন সেই তরুনীর হাসির সুনামী আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে, যখন ফুটপাতে একা হাঁটতে থাকা এই আমার, চারপাশে উড়তে থাকে গাছের ঝরে পরা পাতারা, তখন মৃদ্যু হেসে আমি নিজেকেই সান্তনা দিয়ে বলি, ‘আমি একাই পৃথিবী’।

হ্যাঁ, আমি একাই পৃথিবী। আমার বেঁচে থাকা, আমার স্বার্থপরতা, আমার হিংসা, আমার ব্যর্থতা, নিজেকে নিজে ধ্বংস করার অপচেষ্টা সবই আমারই জন্য। হ্যাঁ, তুমি আমার পৃথিবী থেকে সযত্নে চুরি করেছ বেঁচে থাকার সবচেয়ে বড় উপাদান, আমার একমাত্র অক্সিজেনের উৎসস্থল, ‘ভালোবাসা’। আর তাই তো অক্সিজেনহীন আমার পৃথিবীর আকাশ নীল নয়, ধুষর সাদা। আমার পৃথিবীর সকাল আর গোধুলিটা তোমার ভূবনের মত রঙ্গিন হয় না। এখানে রং নিয়ে হয় না নানা রঙের খেলা। এখানে রং দিয়ে খেলা আজীবন নিষিদ্ধ। এখানে শুধু সাদা আর কালোদেরই রাজত্ব। আমার পৃথিবীর সমুদ্রের পানিগুলো নীলাভ সবুজ নয় বরং কালচে ধুসর। আমি সেই কালচে ধুসর রঙের সমুদ্রের তীরে দাঁড়িয়ে সকাল দেখি, বিকেল দেখি, আর দেখি গোধুলী। তবে হ্যাঁ, আমার পৃথিবীতে নিয়মিত বৃষ্টি হয়, আমি সেই বৃষ্টিতে ভিজি আর অপেক্ষা করি রংধনুর। অপেক্ষা শেষ হয়, রংধনুও উঠে, তবে তা তোমার পৃথিবীর রংধনুর মত বেনীআসহকলা নয় শুধুই সাদাকালোর গ্রেস্কেল।

আমার প্রিয় ভালোবাসার অদেখা ভুবন, আমার চির অপেক্ষার শেষ দেখতে চাই আমি। আমি কথা দিচ্ছি, আমি গর্বিত হব না, কথা দিচ্ছি, আমি অহংকারী হব না, কথা দিচ্ছি, আমি তপস্যা ভাঙ্গব না। কথা দিচ্ছি আমি শুধু কৃষকই হব। তোমার হৃদয়ের মাঠে হবে শুধু আমার ভালোবাসার চাষাবাদ। শুধু ছোট্ট একটা জমি চাই তোমার সেই বিশাল ভূবনে। আমি হব তোমার প্রিয় পরিব্রাজক। অনেকটা ইবনে বতুতার মত, ঘুরে ঘুরে আবিষ্কার করব তোমার ভূবনের রহস্য। কথা দিচ্ছি, সব রহস্য তোমারই থাকবে, আমি হব না শার্লকহোমসের মত রহস্যভেদী। দিনশেষে শুধু বলব, ‘ভূবন ভ্রমিয়া শেষে, আমি এসেছি নতুন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে, ওগো বিদেশিনী’


** লাস্ট পোষ্টটা পড়ে অনেকেই বলেছিলেন, কিছুটা ভিন্নভাবে প্রেক্ষাপটে লেখার জন্য। তাই এই চেষ্টা।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩৫
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×