somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

ঈদ মোবারক! সবাইকে ঈদের শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। স্বচক্ষে যদিও এবার ঈদের চাঁদ দেখি নি, তবে যেহেতু বিভিন্ন চ্যানেলে চাঁদ দেখা গিয়েছে তাই আগামীকাল পবিত্র ঈদ-উল-ফিতর। একমাস কঠিন সিয়াম সাধনার পর খুশির বার্তা নিয়ে আসে ঈদ। দীর্ঘ একমাসের অতি পরিচিত সেহেরী, ইফতারের সেই অভ্যাসগুলো আগামী কাল থেকে আর থাকছে না। আবারও আমরা ফিরে যাবো আমাদের সেই চিরচেনা দৈনন্দিন জীবন ধারাতে।

ঈদকে কেন্দ্র করে আমাদের সবারই অনেক প্রস্তুতি থাকে। ঘরে ঘরে কেনাকাটা, হাতের মেহেদী দেয়ার উৎসবে সবাই মেতে উঠে। ছেলেরা অনেকেই তারাবীর পর দল বেঁধে মা্র্কেটে যাচ্ছে। মেয়েরা নিজেদের মধ্যে শেষ সময়ের কেনাকাটার গল্প নিয়ে ব্যস্ত। মার্কেটে থেকে ফেরা পথে কেউ বেশি খুশি হয়ে ফিরছেন আবার কেউ একটু কম খুশি হয়ে ফিরছেন। ঈদ আমাদের কাউকে খুশি ছাড়া একদম খালি হাতে ফেরায় না। এই সময় অন্যের আনন্দ দেখার মাঝেও নির্মল আনন্দ পাওয়া যায়।

নাড়ীর টানে হয়ত অনেকেই বাড়ি যাচ্ছেন। ফিরে যাচ্ছেন প্রিয় মুখগুলোর কাছে। প্রিয়মুখের একটু হাসির জন্য আমরা সকল কষ্টই সহ্য করতে পারি। তাই তো ঘন্টার পর ঘন্টার যানযটে আটকা পড়ে, লঞ্চের ছাদে, ট্রেনের ছাদে বিপদজনক ভাবে বাড়ি ফেরা। আসলে নাড়ীর টানে নীড়ে ফেরার এই তাগিদের নামই জীবন। প্রিয়জনের মুখের মিষ্টি একটু হাসি তো আমাদের এই আটপৌরে জীবনের অনুপ্রেরনা। সেই সাথে যারা অন্যদের মুখে বিশেষ করে অধিকার বঞ্চিত শিশুদের জন্য কাজ করেছেন, তাদের জন্য রইল অনেক শ্রদ্ধা। তাদের এই মহান উদ্যোগ আমাদেরকে মানুষ হিসেবে সম্মানিত করে। নিজেদের উপর আস্থা খুঁজে পাই। তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা।

আমারা যারা কিঞ্চিত লেখালেখি করি কিংবা উলটাপালটা লেখালেখির মাধ্যমে আমাদের আবেগের বহিঃপ্রকাশ করার চেষ্টা করি, তাদের জন্য সামহয়্যারইন ব্লগ অনেকটা পরিবারের মত। প্রতিটি ব্লগার এই পরিবারের একজন অপরিহার্য্য সদস্য। পরিবারের সাথে যদি আনন্দ ভাগ না করি, যদি শুভেচ্ছা বিনিময় না করি তাহলে কোন উৎসব পূর্নতা পাবে না। আর তাই তো আমি সামহয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ, মডারেটরবৃন্দ এবং সকল প্রিয় ব্লগারদেরকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও গতবছর অনেক ব্লগারই আর এই বছর ঠিক নিয়মিত নন, কিন্তু তাদের স্থান দখল করেছে একঝাঁক নতুন ব্লগার। যারা চলে গিয়েছেন তাদের যেমন আমরা মিস করি, তেমনি নতুন যারা এসেছেন তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। দিন শেষে এটা পরিষ্কার, আমরা আসলে সবাই আসা যাওয়ার একটা চক্রেই আছি। এটা প্রাকৃতিক চক্র। এই ভাবেই সব কিছু চলবে।

যাই হোক, সবার ঈদ হয়ে উঠুক নিরাপদ এবং আনন্দময়। প্রতিটা দিনই হয়ে উঠুক ঈদের দিন। আসুন আমরা স্বপ্ন দেখি এমন একটি স্বপ্নের, যে স্বপ্নে দূরে হয়ে যাবে গ্লানি, দূর হয়ে যাবে জরা, আর খুশির প্লাবনে ভরে যাবে ধরা।

সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক ।

ছবি সূত্রঃ গুগল।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৬
৪৬টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×