somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

ফিচারঃ মজার এবং দরকারী কিছু এ্যাপস/ প্লাগইন্স, যা আপনি ব্যবহার করতে পারেন পিসি থেকেও।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা ব্লগে নিয়মিত বিচরন করেন কিংবা ফেসবুকে তাদের সবার কাছে নিশ্চয় "স্ক্রীনশর্ট" টার্মটা বেশ পরিচিত? ক্যাচাল বলুন আর তথ্যমূলক কোন বিষয় সেখানে উপযুক্ত স্ক্রীন শট এর বেশ চাহিদা রয়েছে। সাধারনত এই স্ক্রীন শর্ট নেয়ার প্রক্রিয়াটি কিছুটা ঝামেলার। কী বোর্ড থেকে প্রিন্ট স্ক্রীন বাটন প্রেস করে, ফটোশপ বা পেইন্ট বা অন্য কোথাও সেভ করে সাইজ করে পাবলিশ করতে হয়। কিন্তু এমন যদি হয় এখন থেকে আপনি আলাদা কোন সফটওয়ার ব্যবহার না এক ক্লিকেই পছন্দ মত স্ক্রীন শর্ট নিতে পারেন তাহলে কেমন হবে ব্যাপারটা? আপনি স্ক্রীন শর্টপ্রেমী হলে নিঃসন্দেহে খবরটা আনন্দের।

আবার ধরুন, ধরুন পিসিতে কোন কারনে ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন, অথচ মেইলে একটা গুরুত্বপূর্ন ফাইল ডাউনলোড করা দরকার, তখন যদি আপনি অনায়াসে মেইলে ঢুকতে পারেন, ফাইলটা ডাউনলোড করতে পারেন, তাহলে কেমন লাগবে? কিংবা ধরুন বিনা ফ্যাক্স মেশিনে যদি ফ্যাক্স করতে পারেন? চমকে উঠে কেউ যদি প্রযুক্তি বিদ্যার বদলে জাদুবিদ্যা খুঁজেন তাহলে সত্যি কিছু বলার থাকবে না।


সাম্প্রতিক সময়ে এমন কিছু মজাদার এবং দরকারী এ্যাপসের সন্ধান গুগল ক্রোমে পেয়েছি যা আপনি পিসি থেকেই ব্যবহার করতে পারবেন এবং সেটা অবশ্যই ফ্রি!! এ্যাপস এর মানেই সবাই আমরা এন্ড্রয়েড মোবাইলের বিভিন্ন এ্যাপ্লিকেশনকেই বুঝি। কিন্তু গুগল তার ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে কিছু চমৎকার এ্যাপস যা আপনি পিসিতেই ব্যবহার করতে পারবেন। চলুন দেরী না করে দেখি আসি মজার এবং দরকারী সব এ্যাপস।

প্রথমেই আসি স্ক্রীন শর্ট নিয়ে। এইক্ষেত্রে বেশ জনপ্রিয় হচ্ছে Lightshot


এই প্লাগইন্স দিয়ে আপনি খুব সহজেই স্ক্রিন শট নিতে পারেন, সরাসরি সেফ করতে পারেন, আপলোড করতে পারেন এমনকি একই রকম ছবির ব্যাপারে গুগলে সার্চও করতে পারেন। তবে এটা শুধু মাত্র উইন্ডোজে কাজ করবে।

এই এ্যাপস সকল ক্যাচালবাজ সহব্লগারকে উৎসর্গ করা হল।

ফেসবুক নিয়েঃ Facebook SeenBlock


এটা খুবই মজার এবং কার্যকরী একটি টুলস। ফেসবুকে আমরা যখন চ্যাট করি বা ম্যাসেজ পাঠাই, তখন প্রাপক বা যার সাথে চ্যাট করছি তিনি ম্যাসেজটি দেখা মাত্রই “Seen” লেখা চলে আসে। ঐ ব্যক্তিটি অনলাইন না থাকলেও আমরা বুঝি তিনি অফলাইনেই অনলাইনে আছেন। যারা এমনটা চান না, কেউ তার উপস্থিতি টের পাক, তারা এই এ্যাপসটি ব্যবহার করতে পারেন।

এই এ্যাপস সকল এনোনিমাস ব্লগার এবং নারী ব্লগারদের উৎসর্গ করা হল।

ফেসবুকের জন্য Photo Zoom for Facebook -গুগলের বেশ মজার একটা এ্যাপস।


এই এ্যাপস যদি ইন্সটল করা থাকে তাহলে সংক্রিয়ভাবে ফেসবুকে কোন ছবিতে ক্লিক না করেই শুধু মাত্র মাউস ছবির উপরে নিলেই তা বড় করে দেখাবে। তবে এর জন্য আপডেটেড ক্রোম ব্রাউজার থাকতে হবে। যারা ছবির প্রাইভেসি "অনলি মি" করে রাখেন, তাদের ছবিও এই তরিকায় আপনি বড় করে দেখতে পাবেন।

উৎসর্গঃ নিশ্চয় বলে দিতে হবে না এটা কাদের বেশি কাজে আসবে ;)

ছবি এডিটিং
BeFunky Photo Editor


ছবি এডিটিং এর জন্য অনেক এ্যাপস আছে। তার মধ্যে এটা অন্যতম। এখানে খুব সহজেই আপনি ছবি রিসাইজ, কালার কারেকশন ও ইফেক্ট দিতে পারবেন এবং শেয়ার করতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এ্যালেক্সা র‍্যাংকিং নিয়ে Alexa Traffic Rank- ভালো একটি এ্যাপস।


খুব সহজেই এই এ্যাপস এর মাধ্যমে আপনি যে কোন ওয়েব পেজের র‍্যাংকিং সহজেই জেনে নিতে পারবেন। আলাদা করে নতুন কোন ওয়েব সাইটে যাওয়ার প্রয়োজন নেই।

গুগল ট্রান্সলেটঃ Google Translate


নাম থেকেই বুঝতে পারছেন, এর কাজ কি হতে পারে। এই এ্যাপসটি ইন্সটল করার পর ব্রাউজারের টুলবারে একটা আইকন চলে আসবে। সেখানে ক্লিক করে আপনি অটোমেটিক পুরো পেজ পছন্দের ভাষায় ট্রান্সলেট করে ফেলতে পারবেন। এই সামুতে ঢুকলে আশা করি নিখাদ এবং নির্মল বিনোদন পাবেন।

উৎসর্গঃ উইকি পিডিয়ার ইংলিশ ভার্সন এর জয় হোক!

গুগলের এ্যাপস গুলোর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে অফ লাইন এ্যাপসগুলোকে। এইগুলো ইন্টারনেট কানেকশন ছাড়াও কাজ করবে। চলুন দেখে নিই কিছু অফ লাইন এ্যাপসঃ
Gmail Offline



এই এ্যাপসের মাধ্যমে আপনি অফলাইনেও আপনার জিমেইলে এক্সেস করতে পারবেন। অফলাইনে থেকে মেইল চেক করা, মেইল করা ইত্যাদি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এর পিছনে তেমন কোন রহস্য নেই, মূলত অনলাইন হবার পর automatically synchronize করে তথ্যগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে তা নিয়ে কাজ করে। আশা করি ভালো লাগবে।

এরপর আমার ভালো লেগেছে Planetarium এ্যাপসটি।


এর মাধ্যমে আপনি রাতের তারা সম্পর্কে জানতে পারবেন। magnitude "+5" পর্যন্ত প্রায় ১৫০০ তারার গতিবিধি সম্পর্কে আপনি এই এ্যাপসের মাধ্যমে জানতে পারবেন।

যারা ইন্টারনেটে ভালো ল্যান্ডস্কেপ বা সুন্দর ছবি খুঁজেন তাদের জন্য 500px এ্যাপসটি দারুন কার্যকর।


এর মাধ্যমে আপনি যেমন সারা পৃথিবীর সুন্দর সুন্দর সব ল্যান্ডস্কেপ, পোট্রেট খুঁজে পাবেন, তেমনি এই এ্যাপসটি সামাজিক মাধ্যমে থাকা আপনার সবচেয়ে ভালো এবং জনপ্রিয় ছবিরও একটি তালিকা তৈরী করে দিবে, যা সহজেই আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।

যাদের ডিজে হবার শখ ছিল কিন্তু হতে পারেন নি, তাদের মন খারাপ করার কিছুই নেই। এই এ্যাপসের মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন একজন ডিজে। Until AM for Chrome


এর মাধ্যমে আপনি মিক্সিং, প্লেব্যক স্পীড এ্যাডজাস্টমেন্ট সহ ফুল প্রফেশনাল ডিজে ফ্যাসিলিটি পাবেন। সাউন্ড ক্লাউড থেকে আপনার পছন্দের বা নিজের গাওয়া কোন গানের মিক্সিং আপনি এখান থেকে করতে পারবেন। বিস্তারিত নিয়ম এপ্লিকেশনেই পাওয়া যাবে।

Magisto


খুব চমৎকার একটা এপ্লিকেশন। এটার জন্য আপনাকে ভিডিও এডিটিং জানার দরকার নেই। আপনি শুধু ছবি এবং ভিডিও সিলেক্ট করে দিবেন। Magisto তা স্বয়ংক্রিয় ভাবে এনালাইস করে আপনার সামনে তুলে ধরবে। তারপর পছন্দের সাউন্ড ট্র্যাক যুক্ত করে দিয়ে খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন দারুন কোন হোম ভিডিও এবং সাথে সাথে আপনি তা অনলাইনে শেয়ারও করতে পারবেন।

অনলাইন ডিকশনারীঃ Google Dictionary (by Google)


অনলাইন ডিকশনারী হিসেবে এই এ্যাপসটি বেশ কার্যকরী। এর মাধ্যমে যে কোন ইংরেজী শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ এবং অর্থ জানতে পারবেন খুব সহজেই।

LogMeIn


এটা মূলত রিমোট এক্সেস এর এপ্লিকেশন। এর মাধ্যমে খুব সহজেই আপনি ফোন বা অন্য পিসি থেকে আপনার পিসিতে লগইন করতে পারবেন এবং সকল স্বাভাবিক কাজই সম্পন্ন করতে পারবেন। যারা রিমোট এক্সেসের সুবিধা জানেন তারা হয়ত এই এ্যাপ্লিকেশন ব্যবহার করে বেশি আরাম পাবেন।

Lockify


দূর্দান্ত একটি এ্যাপস। এর মাধ্যমে আপনার ম্যাসেজ বা তথ্য ফাঁসের সম্ভবনা প্রায় নেই বললেই চলে। এমনকি যাকে পাঠাচ্ছেন, সেও আপনার অনুমূতি ছাড়া ম্যাসেজটি পড়তে পারবে না। ফলে গোপনীয় রক্ষার ব্যাপারে থাকে পূর্ন নিশ্চয়তা।

Lucidchart Diagrams – Desktop


চার্ট বা ডায়াগ্রাম আঁকার জন্য প্রয়োজনীয় এবং কার্যকরী একটি এ্যাপ্লিকেশন। এটা অনলাইন এবং অফলাইনেও কাজ করে। বিস্তারিত লিংকে ক্লিক করলেই জানতে পারবেন।

cronsync


চমৎকার এই এ্যাপ্লিকেশনটি মূলত ফ্রিল্যান্সার এবং ওয়েব ভিত্তিক যারা কাজ করেন তাদের হিসাব নিকাশের জন্য। এর মাধ্যমে বিলিং এবং ইনভয়েস প্রফেশনালভাবে করা যায়। এর মাধ্যমে স্বচ্ছতার সাথে কাজ করার পরিবেশ সৃষ্টি হয়।

এই সংক্রান্ত আরো একটি এ্যাপ্লিকেশন Xero Accounting Software


এটা পরিপূর্ন একটি এ্যাকাউন্টিং সফটওয়ার এ্যাপস। টাকা দিয়ে বিভিন্ন একাউন্টিং সফটওয়ার কেনার চাইতে এটা দিয়েই আপনার প্রতিষ্ঠানের হিসাবরক্ষন করতে পারেন বেশ আধুনিক ভাবেই।

Currency Converter


নাম শুনেই নিশ্চয় বুঝা যাচ্ছে এর কাজ। প্রায় একশরও বেশি কারেন্সীর ব্যাপারে আপনি প্রতিনিয়ত হালনাগাদ তথ্য পাবেন এক ক্লিকেই। এই সংক্রান্ত যে কয়টি এ্যাপস দেখেই এটাকেই আমার বেশি ভালো লেগেছে।

Recruiterbox


যারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা মানবসম্পদ উন্নয়ন বিভাগে কাজ করেন এটা তাদের জন্য নিঃসন্দেহে একটি কার্যকরী এ্যাপ্লিকেশন। এর মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত সিভিকে চাহিদা মোতাবেক সর্ট বা শ্রেনী বিভাগ করা যায়। একটা মাঝারি কোম্পানীর জন্য বলতে গেলে একটা পরিপূর্ন সলিউশন। শুধু তাই নয় এর মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানের চাকরীর বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও সহজে ছড়িয়ে দিতে পারবেন।

এই সংক্রান্ত আরো কয়েকটি এ্যাপস হচ্ছেঃ
Smartsheet HR


HROffice


HiringThing



Resume (CV) Maker


সিভি বানানো নিয়ে অনেকেই বেশ সমস্যায় পড়ে। এই এ্যাপসটি আপনার সেই সমস্যা দূর করবে। প্রয়োজনীয় তথ্যগুলো অনলাইনে পূরন করে আপনি পেতে পারেন আকর্ষনীয় পিডিএফ কৃত সিভি বা বায়োডাটা। এটা নিঃসন্দেহে বেশ কাজের জিনিস।

MailChimp


যারা মার্কেটিং রিলেটেড কাজ করছেন, ইমেইলে বিভিন্ন প্রমোশনাল অফার ক্লায়েন্টদেরকে পাঠাতে হয়, তাদের জন্য এটা একটা দরকারী এ্যাপ্লিকেশন।

A Quotation


ভালো একটি উক্তি অনেক সময় নিজেকেই খুব ভালো অনুপ্রেরনা দিতে পারে। এমন হাজারো উক্তির সংকলন নিয়ে এই এ্যাপসটি। আশা করি ভালো লাগবে।

Duolingo


বিদেশী ভাষা শিক্ষার জন্য দারুন একটি এ্যাপ্লিকেশন। এর মাধ্যমে আপনি খুব সহজেই ইংরেজী, ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান ইত্যাদি ভাষা শিখতে পারবেন। আমার খুব পছন্দের একটি এ্যাপস।

Surgery Games


যারা ডাক্তারী বিশেষ করে সার্জারী নিয়ে পড়ছেন তাদের জন্য বেশ উপকারী একটি এ্যাপস। এখানে একজন শিক্ষার্থী সার্জন হিসেবে কাজ করেন। বিভিন্ন পরিস্থিতি এবং রোগের উপর ভিত্তি করে একটি ইন্টারএক্টিভ উপায়ে সার্জারির বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করা হয়। যাদের হাতুড়ে ডাক্তার হবার ইচ্ছে আছে তারা এখানে ঢুকে জ্ঞান আরোহন করতে পারেন। তবে সত্যিকার ডাক্তার হতে গেলে যে কষ্ট তা এখানে ঢুকলেই টের পাবেন।

এই সংক্রান্ত আরো কয়েকটি এ্যাপ্লিকেশন
BIODIGITAL HUMAN


Medical Games




Vocabla: Vocabulary App


ইংলিশে দক্ষতা বাড়াতে হলে ভোকাবেলারীর কোন বিকল্প নেই। সাইফুরস এর হাস্যকর বিজ্ঞাপন দেখে যারা বিভ্রান্ত তাদের জন্য বেশ উপকারী একটি এ্যাপস। যদি নিয়মিত ব্যবহার করেন এবং প্র্যাকটিস করেন তাহলে মাসে ৩০০+ নতুন শব্দ শেখা যেতে পারে।

যারা জিম্যাট, জিআরই, আইএলটিএস, স্যাট, টোফেল ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহন করতে চান তাদের জন্য নিচের এ্যাপসগুলোও খুব কাজের। এখানে প্রচুর কুইজ ও লেসন পাবেন প্রাক্টিসের জন্য। আশা করি যারা দেশের বাইরে পড়তে যাবার ব্যাপারে ভাবছেন তাদের কাজে আসবে।

iVocab: GRE, TOEFL and SAT



TOEFL PRACTICE



English irregular verbs 2



Desmos Graphing Calculator


গনিতকে কেন্দ্র করে বেশ গুরুত্বপূর্ন একটা এ্যাপস। এর মাধ্যমে আপনি গনিতের বিভিন্ন টার্ম নিয়ে কাজ করতে পারবেন। বিশেষ করে গ্রাফের অংক করার জন্য এটা বেশ কার্যকরী।

BuzzMath



Davitily Math Academy



Design Something


যদি থ্রিডি ডিজাইন নিয়ে কাজ করতে চান তাহলে এর চাইতে সহজ আর কোন ইন্টারফেস আছে কিনা আমি মনে করতে পারছি না। যদি গ্রাফিক্স সম্পর্কে নূন্যতম ধারনা থাকে তাহলে আপনি এখানে মন মত থ্রিডি ডিজাইন করতে পারবেন। ব্যক্তিগতভাবে এ্যামেচার লেভেলে খুব কার্যকরী একটি এ্যাপ্লিকেশন বলে মনে হয়েছে।

wikiHow Survival Kit


ধরুন আপনি একটি প্লেনে আছেন, কোন কারনে পাইলট জ্ঞান হারিয়ে ফেলল, এই দিকে প্ল্যান ক্র্যাশ করতে যাচ্ছে তখন কিভাবে আপনি প্লেনটিকে ল্যান্ড করাবেন বা হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ল, কিভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিবেন এই সংক্রান্ত একটি দূর্দান্ত এ্যপ্লিকেশন।

TimeMaps: World History Atlas


যারা প্রাচীন পৃথিবীর ইতিহাস ভালোবাসেন, তাদের জন্য মজাদার এবং খুবই কার্যকরী একটি এ্যাপ্লিকেশন। এর মাধ্যমে পুরানো বিভিন্ন সাম্রাজ্যের ম্যাপ ও লোকেশন জানতে পারবেন। এই সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত এ্যাটলাসই সেরা।

এই সংক্রান্ত আরো একটি এ্যাপস। এখানে প্রাচীন অনেক ইতিহাস জানতে পারবেন। আমার খুবই পছন্দের একটা এ্যাপস।
Ancient History Encyclopedia



Reference.com


খুবই চমৎকার এবং কার্যকরী একটি এ্যাপস। এর মাধ্যমে আপনি প্রয়োজনীয় রেফারেন্স খুঁজে পাবেন। যদিও আমরা রেফারেন্স বলতে শুধু ইন্টারনেট আর গুগল লিখেই খালাস।

MagicScroll eBook Reader


যারা অনলাইনে ইবুক পড়তে চান, তারা এই এ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন। এই এ্যাপসটি অফলাইনেও কাজ করবে। এই সংক্রান্ত নিচের এ্যাপসগুলোও দেখতে পারেন।
100% Free eBooks & Audiobooks



Free Book Search



WordPress from A to W


এটা ব্লগারদের জন্য বেশ উপকারী এ্যাপস। নিজেই যদি নিজের ব্লগ বানাতে চান ওয়ার্ড প্রেসে তাহলে এই এ্যাপসের মাধ্যমে আপনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।


এছাড়াও আরো হাজারো রকমের এ্যাপস আছে, যা আসলে লিখে শেষ করা যাবে না। এখানে যা দেয়া হয়েছে তা ব্যক্তিগতভাবে ঘাটাঘাটি করতে গিয়েই বের করেছি। এর চেয়ে অনেক ভালো ভালো এ্যাপস আছে যা হয়ত আমার চোখে পড়েনি। সেই সব এ্যাপস যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রয়োজনে পোষ্টে আপডেট করে দিব।
----------------------------------------------------------------------------------
তথ্যসূত্রঃ http://www.google.com
webstore
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩১
৬১টি মন্তব্য ৬১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×