somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক_ভালোবাসা
বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।

ছবি ব্লগ প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল।

২৪ শে জুলাই, ২০২১ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় ব্লগার,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, বহুল প্রতিক্ষীত ছবি ব্লগ প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়েছে। এই প্রতিযোগিতার বিচারক হিসাবে ছিলেন ফয়েজ আহমেদ তৈয়ব, ড. মঈন জালাল চৌধুরি এবং শায়মা হক। সম্মানিত বিচারক মন্ডলির সদস্যবৃন্দ লাইভে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন।

এবারের ছবি ব্লগ প্রতিযোগিতায় মোট ৯৩টি ছবি ব্লগ প্রকাশিত হয়েছে। কয়েকজন ব্লগার ছবি ব্লগ প্রকাশ করেও প্রতিযোগিতায় অংশ নিতে চান নি। এটা আমাদেরকে ব্যাথিত করেছে, এই ক্ষেত্রে উচিত হতো প্রতিযোগিতার পরে ঐ ছবি ব্লগগুলো প্রকাশ করা। যাইহোক, ব্লগ টিম থেকে উদহারন হিসাবে একটি ছবি ব্লগ প্রকাশ করা হয় যা প্রতিযোগিতার অন্তভুক্ত ছিলো না। পাশাপাশি বেশ কিছু ছবি ব্লগকে প্রতিযোগিতার নিয়ম অনুসরন না করা করার জন্য বিবেচনা করা হয় নি এবং একটি ছবি ব্লগ কে বাতিল ঘোষনা করা হয়।

এই ছবি ব্লগ প্রতিযোগিতায় প্রায় ৯০০ এর কাছাকাছি ছবি প্রকাশিত হয়েছে। যেখান থেকে সেরা দশ ছবি নির্বাচন করা কতটা কঠিন তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এই দুরহ কাজটি সম্পন্ন করার জন্য বিচারকদের প্রতি রইল ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চলুন জেনে নেয়া যাক কোন দশটি ছবি সেরা দশটি ছবির তালিকায় স্থান পেয়েছে।

প্রথম স্থানঃ ব্লগার নীল বরফ



দ্বিতীয় স্থানঃ ব্লগার আমি পরাজিত যোদ্ধা



তৃতীয় স্থানঃ ব্লগার অর্ক



চতুর্থ স্থানঃ ব্লগার আমি পরাজিত যোদ্ধা



পঞ্চম স্থানঃ ব্লগার নূশাদা



ষষ্ঠ স্থানঃ ব্লগার কলাবাগান১



সপ্তম স্থানঃ ব্লগার অর্ক



অষ্টম স্থানঃ ব্লগার কাজি ফাতেমা ছবি



নবম স্থানঃ ব্লগার কাজি ফাতেমা ছবি



দশম স্থানঃ ব্লগার শাহ আজিজ



যারা বিজয়ী হয়েছেন, তারা অনুগ্রহ করে আমার সাথে [email protected] এই ঠিকানায় মেইল করে যোগাযোগ করবেন।

এবার আশা যাক ছবি ব্লগের মূল আকর্ষন সেরা ছবি ব্লগ প্রতিযোগিতার ফলাফলে। সম্মানিত বিচারকদের বিবেচনায় প্রথম তৃতীয় হয়েছেন ব্লগার নিয়াজ সুমন এবং দ্বিতীয় তৃতীয় হয়েছেন কাজি ফাতেমা ছবি।

প্রথম- তৃতীয়ঃ ব্লগার নিয়াজ সুমন
ছবি ব্লগঃ ছবি ব্লগঃ সবুজের মিতালী মনে আনে প্রশান্তির ঢালি
দ্বিতীয়- তৃতীয়ঃ ব্লগার কাজি ফাতেমা ছবি
ছবি ব্লগঃ জীবন এমনই, জীবন যেখানে যেমন

এবার আশা যাক দ্বিতীয় সেরা ছবি ব্লগে। এখানেও যৌথভাবে নির্বাচিত হয়েছেন ব্লগার কলাবাগান১ এবং ব্লগার আমি পরাজিত যোদ্ধা।
প্রথম -দ্বিতীয়ঃ কলাবাগান১
ছবি ব্লগঃ মাইক্রোগ্রাফী
দ্বিতীয়-দ্বিতীয়ঃ আমি পরাজিত যোদ্ধা
ছবি ব্লগঃ পরাজিত অবসাদ

এবার সেরা ছবি ব্লগের ঘোষনা। এই কাজটি অত্যন্ত কঠিন ছিলো। সম্মানিত বিচারকরা তাদের অনেক মুল্যবান সময় এই ব্লগটি নির্বাচন করার জন্য ব্যয় করেছেন। সম্মানিত ব্লগারদের বিবেচনায় এবারের প্রতিযোগিতার সেরা ছবি ব্লগ নির্বাচিত হয়েছে ব্লগার নীল বরফের মিশ্র ক্যানভাস আর সাদাকালো পর্ব-৩ ব্লগটি। একই সাথে বিচারকদের বিশেষ বিবেচনায় যৌথভাবে প্রথম হয়েছে ব্লগার অর্কের স্ট্রিট ফটোগ্রাফি ২ নামক ব্লগটি। এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আমাদের লাইভ অনুষ্ঠানে আছে।

প্রথম- প্রথমঃ ব্লগার নীল বরফ
ছবি ব্লগঃ মিশ্র ক্যানভাস আর সাদাকালো পর্ব-৩
দ্বিতীয়-প্রথমঃ ব্লগার অর্ক
ছবি ব্লগঃ স্ট্রিট ফটোগ্রাফি

বিজয়ীদের অনুরোধ করা যাচ্ছে উপরে উল্লেখিত মেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার জন্য। সকল বিজয়ীদের জন্য রয়েছে উপহার। এছাড়া সম্মানিত বিচারক মন্ডলীদের জন্যও রয়েছে বিশেষ পুরুষ্কার।

যারা ছবি ব্লগ লাইভ দেখতে পারেন নি, তারা অনুগ্রহ করে এখান থেকে তা দেখতে পারেন


যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, সময় দিয়েছেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা!! সামনে ভবিষ্যতে এই ধরনের আরো অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা রাখি।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২১ রাত ১:০৭
৭৯টি মন্তব্য ৩৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

নির্বাসিত নক্ষত্রের শহর !

লিখেছেন দানবিক রাক্ষস, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯



রাতের শেষে যে শহর জেগে থাকে
তার ভাঙা নীয়ন আলোয়
আমি দেখেছি মানুষের মুখ—
অথচ দেখিনি মানুষ ।
দেখেছি ক্লান্ত আত্মারা,
ধীরে ধীরে আত্মহুতি দেয় প্রতিরাতে।

চারদিকে শব্দ ছিল,
হাজার কথার বিষাক্ত ভিড় ছিল,
কর্পোরেট... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×