somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন আছি সৌদি আরবে-পর্বঃ৩২ চিকেন বারবিকিউ রেসিপিসহ

১১ ই জুলাই, ২০১২ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের খিচুরি খাওয়ার পর্বটা নিশ্চই মনে আছে? এখানে দেখুন Click This Link এবার আসুন শিখে নিন কিভাবে চিকেন বারবিকিউ বানিয়ে খাবেন।
গরমের ছুটিতে সবাইকে নিয়ে চিকেন বারবিকিউ খাওয়ার প্ল্যান করলাম।কিন্তু শুধু খাওয়া নয় এবার ঠিক করলাম লংড্রাইভে গিয়ে বারবিকিউ খাব।
সেই মোতাবেক আমরা চারটি পরিবার শুক্রবার খুব সকালে অফিস কলিগ এক সৌদির খামার বাড়ীর (প্রচলিত আরবী শব্দ “মাজরাহ”) দিকে রওয়ানা দিলাম।এখান থেকে প্রায় ১৬০কিঃমিঃ দূরে আল-আহসা নামের এক ছোট্ট মরু শহর।

আল-আহসা যাওয়ার রাস্তায়--
তার এক কোনায় এই মাজরাহটি। সেখানে পুরুষ ও মহিলাদের পৃথক থাকা ও বসার জন্য দুটি ঘরসহ একটি সুইমিং পুল রয়েছে।এছাড়া খেজুর বাগান,ফুলের বাগান ও শাকসব্জির বাগানতো আছেই। আরো রয়েছে দেশী হাস-মুরগী ও কবুততের খামার।আর এগুলো দেখভাল করে দুজন বাংলাদেশী লোক।আমরা সেখানে পৌছতেই সেই ভদ্রলোকরা আমাদের সব কিছু বুজিয়ে দিয়ে তাদের কাজে চলে গেলেন।

বরাবরের মতো ভাবীরা তাদের রুমে ঢুকে গল্প শুরু করলেন আর বাচ্চারা অপার আনন্দে সুইমিংপুলে ঝাপাঝাপি এবং আমরা লেগে গেলাম চিকেন বারবিকিও তৈরীতে।
তৈয়ারী প্রণালীঃ
বৃহস্পতিবার রাতেই এক ডজন মুরগী ছোট ছোট টুকরা করে ধুয়ে রাখলাম।তারপর মার্কেট থেকে আনা প্যাকেট বারবিকিউ মশলা ও এককাপ দই সেই মুরগীর টুকরোতে মাখিয়ে ফ্রিজে রেখেদিলাম।এছাড়া কয়লার প্যাকেট ও দ্রুত আগুন জ্বালানোর লাইটারও সঙ্গে গুছিয়ে রেখেছিলাম।

কয়লা এবং দ্রুত আগুন জ্বালানোর লাইটার
ওদিকে বারবিকিউয়ের চুলায় কয়লা ঢেলে আগুন ধরিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলাম। মুরগীর টুকরাগুলিতে ছোট ব্রাস দিয়ে হালকা ঘি/সরিষার তেল মাখিয়ে বারবিকিউ গ্রিলে সাজিয়ে রাখলাম।


তিনটি চুলায় তিনজনে পুড়াচ্ছি
কয়লা যখন আগুনে পুড়ে লাল হয়ে এলো তখন মাখানো মুরগীর টুকরাগুলি গ্রিলসহ আগুনের তাপে বসিয়ে দিলাম।যখন মুরগীর টুকরাগুলি পুড়ে হালকা লাল হয়ে এলো, তখন আবারও ব্রাস দিয়ে ঘি/তেলের প্রলেপ দিলাম এবং একটু পোড়ার পরই গ্রিলটা উল্টো করে মাংসের টুকরার অন্য অংশও পুড়িয়ে নিলাম।এভাবে পরপর সবগুলি মুরগী গ্রিলে সাজিয়ে পুড়িয়ে নিয়ে হটপটে রেখে দিলাম।B-)

ধুয়া আর ঘ্রান নিয়ে অর্ধ ভোজনং :P
অন্যদিকে একবন্ধু নিকটস্থ দোকান থেকে বানানো গরম আটারুটি(খবুজ) কিনে আনলেন। আর ভাবীরা গল্প করতে করতেই বাগান থেকে টমেটো,শসা আর কাচা মরিচ তুলে নিয়ে সালাদ বানিয়ে ফেললো। ;)

গরমরুটি দিয়ে আমাদের বানানো চিকেন বারবিকিউ খেতে কি যে মজা , না খেলে বুজবেননা।তবে নিজে চেস্টা করে দেখুন নিশ্চিতভাবে স্টার কাবাব ফেল মারবে! :):):)

৫৫টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×