somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষক-ছাত্র/ছাত্রীদের মানব বন্ধন পালিত

২৩ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বৃহঃপতি বার দুপুর পৌনে দুইটার সময় অন্য ডিপার্টমেন্টের কিছু কর্মকর্তা ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রকৌশল বিভাগের দুইজন শিক্ষককে প্রহার ও লাঞ্ছিত করে। এ ঘটনায় আজ শিক্ষকদের বৈঠক শেষে উক্ত ডিপার্টমেন্টের শিক্ষক,ছাত্র/ছাত্রীরা উক্ত কর্মকর্তাদের শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। মানব বন্ধনের সময় উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সিনিয়র শিক্ষক জনাব মাহবুবুর রহমান, চেয়ারম্যান জনাব পরেশ চন্দ্র বর্ম্মন, জনাব তপন কুমার জোয়ার্দ্দার, জনাব শরিফুল ইসলাম, জনাব আশিক রাইহান মাহমুদ সহ জনাব শিপন মিয়া, জনাব জসিম উদ্দিন, জনাব বিকাশ চন্দ্র সিং, জনাব তারেক হাসান আল মাহমুদ এবং অন্যান্য বিভাগের সকল শিক্ষকগণ।

ঘটনার বিস্তারিত:
গত বৃহঃপতি বার দুপুর ১.৩০ মিনিটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের (সবথেকে টপ বিভাগ ) তথ্য ও যোগাযোগ প্রকৌশল (ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) বিভাগের শিক্ষক মোঃ আলমগীর হোসেনের রুমে প্রবেশ করে একজন কর্মকর্তা (ফলিত খাদ্য ও প্রযুক্তি অনুষদের শাখা কর্মকর্তা হারুন-উর-রশিদ) তুমি বলে সম্বোধন করে । তুমি সম্বোধনে শিক্ষক জনাব আলমগীর হোসেন অপমানিত বোধ করেন এবং এর প্রতিবাদ জানান। তখন ওই কর্মকর্তা সেখান থেকে চলে যায়। এর ঘণ্টা খানেক পর বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের শাখা কর্মকর্তা সহিদুর রহমান ও সহকারী রেজিস্ট্রার জামাল হোসেনকে নিয়ে আবার উক্ত শিক্ষকের কক্ষে প্রবেশ করে হারুন-উর-রশিদ। তখন সেখানে উপস্থিত ছিলেন একই বিভাগের প্রভাষক জনাব সাদেক আলী। এরপর ওই কর্মকর্তারা কক্ষের দরজা বন্ধ করে দিয়ে শিক্ষক আলমগীর হোসেনকে হুমকি-ধমকি দিতে থাকে । সাদেক আলী এর প্রতিবাদ করায় ওই কর্মকর্তারা উক্ত শিক্ষকদেরকে কিল-ঘুষি মেরে আহত করে সেখান থেকে চলে যান। জানা যায় উক্ত সময়ে কোন ছাত্র/ছাত্রী এবং শিক্ষক ডিপার্টমেন্টে উপস্থিত ছিলেন না। তবে একই বিভাগের প্রভাষক জনাব জসিম উদ্দিন তখন চেয়ারম্যান স্যারের রুমে বসে ছিলেন, তিনি বুঝতে পারা মাত্রই বের হয়ে দেখতে পেলেন যে তার সামনে দিয়ে উক্ত তিন কর্মকর্তা বীরবিক্রমে চলে যাচ্ছেন। তিনি শিক্ষক আলমগীর হোসেনের কক্ষে গিয়ে দেখতে পান যে তারা প্রহরূত হয়েছেন।
উক্ত ঘটনার প্রতিবাদে সকল বিভাগের শিক্ষক, ছাত্র/ছাত্রী ক্লাস বর্জন করেন, এবং শিক্ষকদের এক বৈঠক শেষে উক্ত বিভাগের শিক্ষক,ছাত্র/ছাত্রীগণ অপরাধী কর্মকর্তাদের শাস্তির দাবীতে এক শান্তিপূর্ণ মানব বন্ধন পালন করেন। জানা গেছে যে উক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সবথেকে টপ বিভাগ হলো - তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ, এবং উক্ত বিভাগের নতুন শিক্ষকদের মধ্যে জনাব আলমগীর হোসেন ও সাদেক আলী উভয়ে ছাত্র/ছাত্রীদের নিকট অত্যন্ত জনপ্রিয় শিক্ষক। প্রিয় শিক্ষকদের এই অবস্থার কথা শুনে ছাত্র/ছাত্রীদের চোখে কান্না চলে আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কে শিক্ষক জনাব জসিম উদ্দিন , বিকাশ চন্দ্র সিং, শিপন মিয়া এবং চেয়ারম্যান জনাব পরেশ চন্দ্র বর্ম্মন শান্তনা প্রদান করেন এবং তাদের কে শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×