somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাটির পিঞ্জিরা: অসাধারন কিছু গানের ছবি, গ্রামবাংলার প্রেমের ছবি...

২৮ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






বন্ধু তোমার ভালোবাসা রাখবো মাটির পিঞ্জিরায়...
এস আই টুটুল ও রিজিয়া পারভীনের গাওয়া অসাধারন এই গানটি কি আপনারা কেউ শুনেছেন ? মুক্তিপ্রতিক্ষিত বাংলা ছবি মাটির পিঞ্জিরা'র থিম সং এটি। ছবির মিউজিক ডিরেকশন দিয়েছেন স্বনামধন্য গায়ক বারী সিদ্দিকী। মজার ব্যাপার হলো- এই প্রথমবারের মত তিনি ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ও করেছেন (অবশ্যই সঙ্গীত শিল্পী হিসেবে নয়) !

কেন এই ছবি নিয়ে লিখছি ?
বেশ কিছু কারণ আছে। আমি সিনেমা বোদ্ধা নই। সিনেমা নিয়ে রিভিউ করা আমার কাজ নয়। তবে আমি গান শুনি। ভাল গান পেলে অনবরত একই গান শুনতে থাকি। এই ছবির প্রতিটি গান এক কথায় অস্সাধারন ! কথা সুর ও গায়কীতে, মিউজিক কম্পোজিশনে সব দিক থেকে হৃদয় ছোঁয়া গানের সমাহার এই ছবিতে। ছবিতে আরো গান গেয়েছেন বারী সিদ্দিকী, ডলী সায়ন্তনী, শাকিলা জাফর, মমতাজ প্রমূখ।

দ্বিতীয়ত, ছবির গল্প। গ্রামবাংলার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির বিষয়বস্তু। একটি করুণ প্রেমের ঘটনা। লাইলী মজনু থেকে মনপুরা। ভালবাসায় সীমাহীন আত্মত্যাগের আরেকটি জ্বলন্ত উদাহরণ। কী সেই কাহিনী ? না থাক, এখন বলবো না। ইচ্ছে হলে দেখে নিবেন।

তৃতীয়ত, ছবির শিল্পীদের অভিনয়। নবাগত নায়ক শাহিদ খান ও সুপার হিরুইন তারকা শম্পা এই ছবির নায়ক নায়িকা। একনায়কতন্ত্র সময়ে এই জুটির অভিনয় পরিচালকদের নতুন করে আশা জোগাবে বলে আশা করছি। বাংলা সিনেমার দর্শকগণ নতুন মিষ্টি এক জুটি পাচ্ছেন- প্রতিশ্রুতি দিচ্ছি। সিনেমায় আরো প্রাণবন্ত অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, পীযুষ বন্দোপাধ্যায়, আফরোজা বানু, পীনু প্রমূখ।

চতুর্থত, এর নির্মানশৈলী। পরিচালক এস এম শাহনেওয়াজ শানু তাঁর নতুন হাতে যে কাজ করেছেন তা বলতে গেলে- এক কথায় অনবদ্য। ছবির লোকেশন, সেট নির্মান দর্শকদের ভিন্নতা দিবে। সংলাপে নতুনত্যের স্বাদ পাবেন। ছবিটি যে কোন দর্শক দেখে এক বাক্যে স্বীকার করবেন, অনেকদিন পর একটি পরিচ্ছন্ন, মানসম্মত, ভালো ছবি দেখলাম।

ছবিটির প্রচারনার সর্বশেষ কারনটি আমার কাছে সামান্য দৃষ্টিকটু ঠেকছে। কারণ ছবির পরিচালক আমার খুব কাছের এক আত্মীয়। ছবির নায়কও তাই !

ব্লগার বন্ধুরা, ছবিটির গানের অডিও এলবাম অলরেডি বাজারে নিয়ে এসেছে ঈগল। আপনি চাইলেই এলবামটি কিনে গানগুলো শুনতে পারেন। কথা দিচ্ছি গান ভাল না লাগলে এই প্রচারনার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবো।

যে কেউ আমার কাছ থেকে গানগুলো পেতে চাইলে ইমেইল ঠিকানা জানান।
সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:০৪
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×