somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(seen)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছেলে- হাই...

মেয়ে- (seen)

ছেলে- হ্যালো...

মেয়ে- (seen)


দুই মাসপর.......

ছেলে - হাই...

মেয়ে- (seen)

ছেলে- আপনার এত ভাব কেন?

(ছেলে ব্লকড)

(এক মাসপর ছেলে নতুন আইডি থেকে)

ছেলে- হাই..

মেয়ে- (seen)

ছেলে- আপনি খুব কম কথা বলেন তাই না?

মেয়ে- (seen)

ছেলে- আমিও কম কথা বলি। আপনি আমি একই ক্লাশে পড়ি, তুমি করে বলতে পারি?

মেয়ে-(seen)

ছেলে- তোমার প্রোফাইলের ছবিটা খুব সুন্দর। প্রেমে পড়ে গেছি।

মেয়ে - (seen)

ছেলে- কি বলা যায় আজ?

মেয়ে- (seen)

ছেলে- কিছুক্ষণ অাগে আমার ভাতিজা হল। কি নাম রাখা যায় বলোতো?

মেয়ে- (seen)

ছেলে- আচ্ছা তোমার নামটাই রাখলাম তাহলে, আমি সিন বলেই ডাকব আমার ভাগনেকে। বাকিরা কি ডাকে ডাকুক।

মেয়ে- অঙ্কুর

ছেলে- আচ্ছা অঙ্কুর। তবে প্রথম প্রথম নাম লিখতে গেলে সমস্যায় পড়বে। যুক্তাক্ষর তো।

মেয়ে- (seen)

ছেলে- আজ বাংলাদেশের খেলা দেখছো?

মেয়ে- (seen)

ছেলে- হা হা হা। সিন,তার মানে দেখছো।

মেয়ে- (seen)

ছেলে- আমার বাবার সাথে আজ ঝগড়া হল। বাসা থেকে একেবারে বের হয়ে এসেছি। নদীর পাড়ে বসে ঘাস চিবাই। খাবা?

মেয়ে- (seen)

ছেলে- বাড়ি যাবো?

মেয়ে- (seen)

ছেলে- আচ্ছা।

মেয়ে- (seen)

ছেলে- আব্বাতো বাসায় ঢুকতে দিল না। বলল যেখানে খুশি সেখানে যাইতে ,বাসায় যেন আর না ফিরি। :-( :'(

মেয়ে- (seen)

ছেলে- ধুরবাল, সেই কবে থেকে ছাতার মাথা এক seen seen seen। আর কথা কমু না।

মেয়ে- (seen)

(দুই দিন পর)

ছেলে- কি অবস্থা?

মেয়ে- (seen)

ছেলে- হুম আমিও ভাল।

মেয়ে- (seen)

ছেলে- কি নিয়ে কথা বললে তুমি কথা বলবা?

মেয়ে- (seen)

ছেলে- তোমার রিলেশনশিপ স্টাটাস হাইড কেন?

মেয়ে- (seen)

ছেলে- ছেলে হিসেবে আমি কেমন বলোতো?

মেয়ে- (seen)

ছেলে- আচ্ছা বলতে হবে না। আমি যদি তোমাকে প্রপোজ করি তাহলে?

মেয়ে- (seen)

ছেলে- আচ্ছা দাঁড়াও। সহজ করে দিচ্ছি।
I love u... রাজি?

মেয়ে- কিসে?

ছেলে- রিলেশনে?

মেয়ে- (seen 10:35 pm )

ছেলে- আচ্ছা রাজি থাকলে ১ চাপুন, রাজি না থাকলে ২ চাপুন।

মেয়ে- ২

ছেলে- আমি দেখতে খারাপ তাই রাজি না- হলে ১ চাপুন, আমার যোগ্যতা নেই রিলেশনের - হলে ২ চাপুন, আমার সাথে তোমার যায় না - হলে ৩ চাপুন , তুমি আরেকজনের সাথে এঙ্গেজড- হলে ৪ চাপুন, অন্যান্য হলে ৫ চাপুন।

মেয়ে-৫ :3

ছেলে- আমাকে ওয়েট করতে বলতে চাইলে ১ চাপুন, চোখের সামনে থেকে দূর হতে বলতে চাইলে ২ চাপুন, তোমাকে ভুলে যেতে বলতে চাইলে ৩ চাপুন।

মেয়ে- ৩

ছেলে- ফ্রেন্ড হবার অনুমতি দিলে ১ চাপুন, এমনি সাধারণ ভাবে থাকতে বললে ২ চাপুন।

মেয়ে- ৩

ছেলে- ধুরবাল। ৩ আবার কি?

মেয়ে- ২

ছেলে- আচ্ছা আমার মরা লাশ টিভিতে দেখতে চাইলে ১ চাপুন, পেপারে দেখতে চাইলে ২ চাপুন আর বাঁধা দিতে চাইলে ৩ চাপুন।

মেয়ে- ২

ছেলে- বুঝছি, তোমার বাসায় টিভি নাই তাই পেপারে আমার লাশ দেখতে চাও। তুমি যে একটা বিরাট ফাজিল মেয়ে সেটা কি তুমি জানো?

মেয়ে- :-D

ছেলে- :'( কারও পৌষ মাষ কারো সর্বনাস।
এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে
রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে এখন চলে যেতে হবে

মেয়ে- থাক। মরতে হবে না।

ছেলে- কার জন্য বাঁচব?

মেয়ে- আপনার মত মানুষ মরে গেলে আমাকে জ্বালাবে কে?

ছেলে - আমি তোমাকে জ্বালাচ্ছি?

মেয়ে- হুম।

ছেলে- আচ্ছা আর জ্বালাবো না, স্যরি।

মেয়ে- এভাবে বললে তো হবে না। শাস্তিতো পেতেই হবে।

ছেলে- আচ্ছা শাস্তিটাই দেন। :-(

মেয়ে- আপনার নম্বরটা দেন। এতদিন আপনি আমাকে জ্বালিয়েছেন দেখি এবার আমি আপনাকে জ্বালাতে পারি কিনা।

(ছেলেটা এরকিছুদিন পর সবার অলক্ষে Facebook ছেড়ে Whatsapp এর বাসিন্দা হয়ে গেল। কে জানত এই দিন থেকে ঠিক দুই বছর চার মাস তিন দিন পর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যাবে এবং তাদের ঘরে ফুটফুটে একটা মেয়ে হবে। মেয়েটার নাম হবে........)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×