somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার চোখে ভাল ছাত্র

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পরীক্ষায় সব থেকে ভাল ফলাফল করে সামনের দিকে অবস্থান করে তাদের আমরা ভাল ছাত্র হিসেবে ধরে থাকি।

একজন ভাল ছাত্রের কি কি গুণ থাকা লাগে? মনযোগী হওয়া, সময় মেনে চলা, দায়িত্ব গ্রহণ করা, দায়িত্ব পালন করা, নিয়মিত পড়াশোনা করা, একটু স্বার্থপর হওয়া আরও কত কি! এসব গুণ জন্ম থেকে হয় না। এসব গুণ তৈরি হয়। এসব গুণ তৈরির পেছনে থাকে কিছু নিবেদিত প্রাণ মানুষের অবদান। প্রতিটা ভাল ছাত্র কোন দিনও নিজেকে ভাল ছাত্র বলে স্বীকার করে না। কিন্তু যখন তাদের সেই সোনার মানুষ গুলোর কথা মনে পড়ে বা তাদের কথা ওঠে তারা ঠিকই তাদের অবদানের কথা বলে। তারা জীবনের কখন কিভাবে তাদের জীবন টাকে পাল্টে দিয়েছিল সব বলে এবং সব শেষে এও বলে তার কারণেই আজ আমি এ অবস্থানে পৌছেছি।

ভাল ছাত্রদের সবচেয়ে বড় ব্যাপারটি হল তারা সব ব্যাপারে নিয়মিত। খুব কম ক্ষেত্রে জড়িত থাকে। পড়ার ব্যাপারে তারা খুব সেনসিটিভ। পড়ার সময় দুনিয়া উল্টে যাচ্ছে কি সোজা হচ্ছে সেদিকে তাদের কোন ভ্রূক্ষেপ নেই। নিজের পড়াটা ঠিকি পড়ে নেয় সময় করে।

পরীক্ষায় ভাল ফলাফল করতে হবে এ বিষয়ে তার উপর কয়েক দিক থেকে চাপ থাকে - পরিবারের থেকে, বন্ধুদের ভাল ফলাফল দেখে সৃষ্ট ঈর্ষা থেকে, ভাল ফলাফল করি আমি এমন অহংকার বোধ থেকে, ভবিষ্যতে ডাক্তার/ ইঞ্জিনিয়ার হতে গেলে পড়তে হবে, দিনের পর দিন মেনে চলা অভ্যাস থেকে। কো না কোন দিক থেকে যায় এই পড়াশুনার ধারাটা ধরে রাখতে। নিয়মিত দিনের পর দিন এভাকে চলতে গিয়ে নানা ভাবে মস্তিক পড়ায় অভিযোজিত হয়ে যায়। ফলাফল হিসেবে কম মনযোগী কোন ছাত্রের থেকে খুব কম সময়ে তাদের পড়া আত্মস্ত হয়। যাকে আমরা মিষ্টি করে মেধাবী বলে থাকি। তাদের প্রতি ক্লাশে নোট তোলার বাতিক থাকে। এতে করে লেখার সৌন্দর্য দিনদিন বৃদ্ধি পেতে থাকে।

ভাল ছাত্ররা চিটার হয়। ফলাফল ধরে রাখতে সব রকম পথ অবলম্বন করে। সব রকম পথের মাঝে অসাধু পথও থাকে। তবে তাদের এই চিটিংকে অনেকে ধরতে পারলেও অপরাধ হিসেবে দেখে না। অপরাধ করে তো খারাপ । ভাল ছাত্ররা সবার কাছে দেবতা তুল্য। তাদের জন্য সব রকম সুবিধা থাকে।

স্কুলের সকল সুবিধাদি তারা ভোগ করে। বিনা বেতন, বৃত্তি,স্যারের দেয়া নোট, কুইজ ডিবেটিং এ ক্যাপ্টেন্সি, ক্লাশের ক্যাপ্টেন্সি, ক্লাশের পরিচায়ক আরও অনেক কিছু।

তাদের কেউ কেউ ওভার কনফিডেন্স হয়ে পড়ায় লাইনচ্যুত হয়ে যায়। তাদের আমরা আদর করে ঝরে পড়া ছাত্র বলে থাকি।

প্রেম ভালবাসা তাদের জীবনেও আসে। তবে অনেকটা কাচুমাচু হয়ে। তাদের কিছুই করতে হয় না প্রেমই তাদের ধরা দেয়। তারা পড়াশোনার পর ফাঁকা সময়টা প্রেমের পেছনে ব্যায় করে। লাভ ক্ষতির হিসেব করে বেশির ভাগ সময়। ভালোবাসার মধু খায় কিন্তু গায়ে মাখিয়ে নোংরা হয় না। তাই পরীক্ষার সময় ভালবাসার কথা ভুলে থেকে দিনের পর দিন কাটিয়ে দিতে পারে।

তাদের প্রধান অস্ত্র হল মুখস্ত করার ক্ষমতা। এটা যার বেশি সে তত ভাল রেজাল্ট ধারী। এরা প্রথম শ্রেণীর ভাল ছাত্র। তারপর আসে মাথায় রাখা ক্ষমতা। যে যত কম সময়ে কি পড়ছে তা খুটিনাটি সহ বুঝতে পারে তারা দ্বিতীয় শ্রেণীর ভাল ছাত্র।

ভাল ছাত্র হওয়া সম্মানের এবং উপভোগের। যে এই উপভোগের প্রেমে পড়ে নিজেকে সপে দেয় ভাল ছাত্র হবার প্রতিযোগীতায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×