somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টানুষের পৃথিবী অভিযান (সায়েন্স ফিকশান)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাকাশ যানটা গভীর রাতে বাংলাদেশের রংপুর অঞ্চলে নামল ।সময়টা শীতকাল ।কুয়াশায় মোড়া চারিদিক । E-85 মিশনের মূল দায়িত্বে আছে ক্যাপ্টেন ক্রিপটান ।তারা এসেছে পৃথিবীতে তাদের টানুষ প্রজাতি বাঁচতে পারবে কিনা সেটা পরীক্ষণ করতে ।টেনডি রাডার দিয়ে বিপদজনক কিছু আছে কিনা দেখে নিল ক্রিপটান ।আশপাশ টা দেখতে গিয়ে তার গ্রহ ইলিবাস এর কথা মনে পড়ে গেল ।তাদের গ্রহটাও ঠিক এ গ্রহের মত বায়ুমন্ডল আছে ,মাটি আছে,আকাশ আছে ,সমুদ্র আছে ।তাই এই গ্রহ দখল নিতে পারলে অনেক সুবিধা ।তবে এই গ্রহে মানুষ নামক প্রজাতি কয়েককোটি বছর ধরে বাস করে আসছে ।এখন এখানে আস্তানা গাড়তে গেলে তাদের আস্তে আস্তে সরাতে হবে ।মানুষের সাথে তাদের দেহ গঠনে অনেক মিল আছে যেমন হাতপা চোখ মুখ সবি একই রকম ।পার্থক্যের দিক থেকে মানুষের আঙ্গুল লম্বা পাঁচ ভাগে বিভক্ত তাদেরটায় আঙ্গুলের যায়গায় সাপের লেজেরমত তিনটা অঙ্গ যা দ্বারা যে কোন কিছু পেঁচিয়ে রাখতে পারে ,মানুষের নাক মুখের মধ্যে আছে এদিকে তাদের নাক পায়ের মধ্যে এবং নাকের সংখা আটটি ।ক্যাপ্টেন ক্রিপটান তার দুই সঙ্গি চিপটান আর পিপটানকে নিয়ে মহাকাশযান থেকে বিশেষ সতর্কতার সাথে ভূমিতে নামলেন ।তারা স্পেস মডিউল দিয়ে সার্চ দিয়ে জানতে পেরেছে জায়গাটার নাম রংপুর ,আর যেখানে নেমেছেন সেটা ক্রিকেটগার্ডেন । চারিদিকের ঘন কুয়াশা তাদের স্পেস সুটের দেখার যে অংশটি আছে সেটিকে একদম ধোয়াসা করে দিল ।বিশেষ কিছু দেখা সম্ভব হচ্ছে না ।ক্যাপ্টেন ক্রিপটান কিছু দেখতে না পাওয়ায় তার মেজাজ খারাপ হয়ে গেল কারণ কিছুক্ষণের মাঝেই কি দেখছে কি করছে সব মূল সার্ভারে প্রেজেন্ট করতে হবে ।সে ঠিক করল স্পেসসুট খুলে সরাসরি দেখবে খালি চোখে দেখতে কেমন এই গ্রহটি ।সে তার সঙ্গি চিপটান ও পিপটানকে এ ব্যাপারে বললে তারা ঘোর আপত্তি তুলল ।কিন্তু ক্যাপ্টেন ক্রিপটান তার স্বীদ্ধান্তে অনড় ।চিপটান ও পিপটান এমন বড় কোন যুক্তি খুজে পেল না যা দ্বারা ক্যাপ্টেনকে নিবৃত করে ।তার উপর এই গ্রহের পরিবেশ ,বায়ুর ভারসাম্য প্রায় সবি আশ্চর্য জনক ভাবে তাদের গ্রহ ইলিবাসের সাথে মিলে যায় ।এই গ্রহে তাদের ক্ষতি হবার সম্ভাবনা শতকরা 3.182 পার্সেন্ট ।এই হাস্যকর সংখ্যা ক্যাপ্টেন কে নিবৃত করার জন্য যথেষ্ঠ নয় ।ক্যাপ্টেন স্পেস সুট খুলে বায়ুমন্ডল থেকে প্রাণ ভরে কার্বন ডাই অক্সাইড নিলো ।ক্যাপ্টেনের যখন কিছু হল না ক্যাপ্টেনের দেখাদেখি বাকি দুজনও স্পেসসুট খুলে ফেলল ।ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা পৃথিবী পর্যবেক্ষণ শুরু করল ।শেষ পর্যন্ত প্রমাণ হল তারা এই গ্রহে থাকতে পারবে ।

তারা স্পেসসুট পরে মহাকাশ যানের দিকে এগোতে লাগল ।কিন্তু ততক্ষণে তাদের যা হওয়ার তাই হল ।ঠান্ডা লেগে সর্দি হয়ে গেল ।তাদের পায়ে নাক থাকায় কিছুক্ষণের মাঝে নিঃশ্বাস বন্ধ হবার যোগাড় ।মানুষের তাও নাক বন্ধ হলে মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে কাজ চালায় কিন্তু টানুষ দেরতো সে সুযোগ নেই ।অনেক কষ্টে ক্যাপটেন মহাকাশ যানে পৌছুতে পারলেও সঙ্গী দুজন পারলো না । ক্যাপ্টেন মূলসার্ভারে এটুকু সংবাদ পাঠাতে পারল ,"পৃথিবী বড় ভয়ঙ্কর ।আমাদের প্রাণঘাতি রোগ সর্দি হইছে আমাদের বাঁচান ?" মূল সার্ভার থেকে মেসেজ আসল "বাবারা ,প্যারাসিটামল দুই বেলা ।"
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×