যখন স্বপ্নের দুঃসময়
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন স্বপ্নের দুঃসময়মোহাম্মদ রাহীম উদ্দিনশ্যাঁতশ্যাঁতে ভেজা স্বপ্ন আমার
সোহাগ পেতে চায়,
রোদের গায়ে হেলান দিয়ে
তাই আয়েশ লুটতে যায়,
নরম কোমল স্পর্শেও সে
ফসল বুনতে চায়।
মুখোশ পরা স্বপ্নগুলো
কাক শকুনীর ভীড়ে,
উড়ে গেছে খাঁচা ছিঁড়ে
রংধনুটা নিয়ে।
বুনতে গিয়ে রঙ্গীন স্বপ্ন
নকশী কাঁথার ফোঁড়ে,
পালায় ছুটে মনের জোয়ার
পদ্মা নদীর তীরে।
নাড়ীর বাঁধন আজ
ছন্নছাড়া স্বপ্ন বিলাসে,
ফের বাঁধন তাই
স্বপ্ন খোঁজে;
নিশ্চিত মৃত্যু বিষে!
স্ত্রীলোকের হলুদ ফিতায়
কিছু স্বপ্ন আঁকা,
ফেরীওয়ালার টিনের কৌটায়;
তাও বন্দি করে রাখা।
আমার বেড়ার ফাঁক দিয়েও ভাই
স্বপ্ন যায় না দেখা,
জমীদারের গুদাম ঘরে
তা মজুদ করে রাখা।
স্বপ্ন দেখা হয়না আমার
হায়! উঁই পোকার ভয়ে মরি
অন্যের দেখা স্বপ্ন দেখি
তাই স্বপ্ন করি চুরি।।
সময়কাল- ২৬ / ১০ / ২০০৭
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন