বিশ্বজিত, যৌবনের শুরুতেই সব স্বপ্ন, আশা- আকাংক্ষা অপূর্ণ রেখে তোমার এভাবে চলে যাওয়া যে কত বেদনাদায়ক তা তোমার পেছনে-ফেলে যাওয়া স্বদেশবাসী আশা করি কিছুটা হলেও অনুভব করবেন। তোমার তো কোনো দোষ ছিলনা, তবুও তোমাকে যে এই পরিণতির শিকার হতে হল তার জন্য আমরা সবাই দায়ি। সমস্ত বিশ্ব আজকের এই তাতক্ষণিক মিডিয়ার বদৌলতে তোমার খুনিদেরকে সনাক্ত করতে পেরেছে, পারেনি শুধু আমাদের দায়িত্বরত পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার। তাই তোমার কাছে ক্ষমা চাওয়ার ও কোনো নৈতিক ভিত্তি আমাদের আর অবশিষ্ট নেই। আমরা হয়ে গেছি একটি মস্ত নষ্ট-জাতি, জানি তোমার বিদেহী আত্মা আমদেরকে অমানুষ বলে ধিক্কার দিচ্ছে, দেবে কেয়ামত পর্যন্ত। মারা যায় তোমার মতো সাধারণ লোক, নেতা-নেত্রীর সন্তান কখনো রাস্তায় মারা যায়না, একাত্তরেও তারা নিরাপদে রাজার হালে ছিলো এই ঢাকায়ই, আর আমরা আশ্রয় নিয়েছিলাম ভারতে এক কোটি লোক, দেশের ভেতর মরেছি ৩০ লাখ, সম্ভ্রম হারিয়েছে তিন লাখ কিংবা তারও বেশি। স্বাধীনতার পর থেকে দেখে আসছি নেতা-নেত্রীরা শুধু তোমার মতো সাধারণ মানুষের রক্তে হাত রঞ্জিত করেন, লাশ ফেলেন, আর সেই লাশ নিয়ে রাজনৈতিক ফায়দা লুটেন। তোমার আত্মার শান্তি কামনা করছি বিশ্বজিত। জানি, আমরা ক্ষমার অযোগ্য, তাই আর ক্ষমা চাইলাম না।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।