somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল সুন্দরীর ফেসিয়াল

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন কয়েক আগে আবিষ্কার করলাম যে আমার HTC Desire 626x দিয়ে আগের মতো sharp ছবি তোলা যাচ্ছে না। মন-মেজাজ খারাপ। কারন মোবাইল সেটটা তো একেবারে জলের দামে কিনিনি। দোকানদার এক গাল হেঁসে আমাকে অভয় দিয়ে বলল যে, “ভাইয়া মাত্র ৮০০.০০ টাকা। লেন্স কভারটা পাল্টে দেই”। আমিও পাল্টা কাষ্ঠ হাঁসি হেসে দোকানিকে ভাব দেখালাম যেন আমি কত্ত বেরসিক। বললাম, “মোবাইলে কিই বা ছবি তুলি আজকাল (যেন ডি এস এল আর ক্যামেরা ছাড়া আমার চলেই না), ছবি ঘোলা হলেই বা কি?” পরক্ষনেই দোকানির দিকে আড়ঁচোখে এক নজর দিতেই মনে হলো সে যেন এক ফুৎকারে এই মাত্র নিভিয়ে দেয়া কোন এক জ্বলন্ত, উজ্জীবিত মোমবাতি।

বাসায় এসে WHIZZ গ্লাস ক্লিনার ব্যবহার করলাম। এতে করে আমার মোবাইলটা থেকে ভুর ভুর করে সুগন্ধই বের হলো কেবল, ভালো ছবি আর বের হলো না। এরপর সাবান পানি, লিক্যুইড হ্যান্ড ওয়াস (যেহেতু জিনিষটা কড়া) দিয়ে ঘষা আবার অ্যালকোহল আছে বলে একটু সাহস করে পারফিউমও লাগালাম ওতে। কিন্তু ঐ ঘুরে ফিরে লেজ বাঁকা হয়ে থাকে কেবল, সোজা আর হয় না।
এরপর নেটের XDA-FORUM এ গেলাম। সেখানকার পন্ডিতগন কহেন উহাতে টুথপেষ্ট লাগাও, সাফল্য একশত ভাগ সুনিশ্চিত (ভাগ্যিস ঝামা পাথর ঘষিতে কহেন নাই)। লাগাইলাম। কিন্তু তাহাতেও আমার মোবাইল সুন্দরীর (পারফিউম এস্তেমালের পর উহাতে টুথপেষ্ট প্রয়োগ করিবার পর উহাকে সুন্দরী বলিব না তো কি বলিব?) ঘোলা চক্ষু পরিষ্কার হয় নাই।

মন তো মানে না। HTC র মতো একটা সেটের লেন্স কভার ছ’ টি মাস ঘুরতে না ঘুরতেই ঘোলা হয়ে যাবে, এক্কেবারেই মানতে পারছিলাম না। মনে মনে পুরানো বাংলা সিনেমার ভিলেনের মতো হাসি দিয়ে বললাম “ছানি পড়া লেন্স কভার নিয়ে পালাবে কোথায় তুমি ছু ছু ছুন্দরী....”। এবার ওটার ফেসিয়াল করানোর জন্য কোমর বেঁধে নামলাম। বিশ্বাস করেন আর নাই করেন। PONDS NOURISHING FACIAL SCRUB আঙ্গুলের ডগায় একটুখানি নিয়ে সাবধানে আস্তে আস্তে কভারটায় ঘষতে থাকলাম। স্থায়ীভাবেই লেন্স কভারে দাগ পড়ে গেলো কিনা সেই দুশ্চিন্তা নিয়েই টিস্যু পেপার দিয়ে কভারটা পরিষ্কার করার পর দেখলাম ঘোলাটে ভাবটা অনেকটাই নেই। এরপর আরেকটা সেশানেই বাজিমাৎ। Click করতেই আগের মতো ঝকঝকে ছবি। Facial এর মাধ্যমে অবশেষে আমার মোবইলটার একটা successful facelift.


সতর্কীকরণঃ যেকোন ধরনের PONDS NOURISHING FACIAL SCRUB বা এ জাতীয় দ্রব্যের অতিব্যবহার বা অপব্যবহারের কারনে মোবাইল ক্যামেরার বারোটা বাজালে আমাকে দায়ী করা যাবে না। সুতরাং নিজ দায়িত্বে ব্যবহার করবেন।








সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×