somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি এখন ব্যবসায়ীদের পকেটে। তবুও আশার আলো দেখি

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বরুপ দাস : জ্ঞানচর্চা বিচ্ছিন্ন হয়ে গেলে সে সমাজ থেকে মূল্যবোধ উঠে যায়। সর্বত্র মূল্যবোধের অবক্ষয় দেখে এখন শংকা জাগে- তবে কি জ্ঞানভিত্তিক সমাজ আমরা হারিয়ে ফেলছি? অনেক আগেই মূল্যবোধের অবক্ষয় ঘটেছে রাজনীতিতে। প্রশাসন ব্যবস্থার সর্বত্র দুর্নীতি প্রবল প্রতাপে জায়গা করে নিচ্ছে। পারিবারিক ও সামাজিক সম্পর্কের গাঁথুনি ভেঙে পড়ছে। প্রায়োগিক ক্ষেত্রে আমাদের রাজনীতি থেকে গণতান্ত্রিক ধারা অপসৃত হয়ে এখন কর্তৃত্ববাদ জায়গা করে নিচ্ছে। কালো টাকা ও পেশিশক্তি এখন প্রকাশ্যে দাপট দেখাতে পারছে।

রাজনীতিককে এখন দাপুটে ব্যবসায়ী-আমলাদের অঙ্গুলি নির্দেশে চলতে হচ্ছে। জ্ঞানচর্চার চেয়ে বাগাড়ম্বর সর্বত্র নিজ অবস্থা পাকা করে নিচ্ছে। এসবের মধ্যেও মাঝে মধ্যে আশার আলো দেখতে পাই। এখান থেকেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখি।
রাজনীতি নষ্ট হয়ে না গেলে দর্শনার গন উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ানকে সন্তানের দুধের টাকা থেকে পত্রিকার বিল মেটাতে হয়।
পাঠাগারে 10 টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা আসে। মাসে প্রায় 3/4 হাজার টাকার পত্রিকা কিনতে হয়। অথচ সাহায্য করার নেই কোন রাজনীতিবিদ। অথচ রাজনীতির মঞ্চে আমরা বড় বড় বুলি ছড়াই।

জ্ঞানভিত্তিক সমাজের আকাঙ্ক্ষা তখনই তীব্র হয়, যখন দেখি আমাদের রাষ্ট্র নিয়ন্ত্রকরা অবকাঠামোকে উপেক্ষা এবং উপরিকাঠামোকে চকচকে করে চোখ ধাঁধিয়ে দিতে চান। দেশের অর্থনৈতিক কাঠামো মজবুত হচ্ছে। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি। উচ্চ আয়ের দিকে ধাবিত হচ্ছি। এসবই ভালো কথা। কিন্তু পাশাপাশি সামাজিক-রাজনৈতিক জীবনে যখন নানামুখী অবক্ষয় ঘটতে থাকে, তখন এ অর্থনৈতিক উন্নয়ন কি জাতিকে স্বস্তি দেবে! গত প্রায় এক দশকে আমাদের শিক্ষাব্যবস্থা পরিচালনার জায়গাটিকে ভঙ্গুর করে ফেলা হয়েছে। শিক্ষাব্রতীদের বদলে স্কুল-কলেজ পরিচালনার কাঠামোয় রাজনীতিকরণ সম্পন্ন করা হয়েছে। রাজনীতিক আর আমলাদের হাতে ক্ষমতা চলে যাওয়ার পর শিক্ষক নিয়োগে রাজনৈতিক প্রভাব আর অর্থের খেলা যুক্ত হয়েছে। এ অবস্থাটি যে কী ভয়ংকরভাবে শিক্ষার অবকাঠামো ভেঙে ফেলছে তা ভুক্তভোগী মাত্রই জানেন।

শিক্ষার গন্তব্য এখনও দূরতিক্রম্য। প্রাথমিক শিক্ষা কমিটির মিটিং এ শিক্ষার উন্নয়ন ব্যতি রেখে আনুষাঙ্গিক বিষয়ে কথা বেশি হয়। শিক্ষা কমিটির সদস্যরা যে স্কুলের সাথে জড়িত সেসব স্কুলে হয় না পড়াশুনা। এই হচ্ছে আমাদের রাজনীতি। তবুও আমরা আশায় বুক বেধে থাকি নতুন নেতৃত্বের দিকে। হয়ত একদিন এই দেশ হবে উন্নত। রাজনীতিবিদরা শিক্ষাকে মূল্যায়ন করবে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×