দাবিটা ঠিক অযৌক্তিক হয়ে গেল কিনা বুঝতেছি না। হয়তো অনেকে আবার ভিন্নমত পোষন করতে পারেন। আমাদের দেশে আবার আর যাই কম থাকুক বামপন্থির কমতি নেই। আমরা সর্বদা বামে যেতে অভ্যস্থ। কেউ যদি রাস্তায় দাড়িয়ে গলা উচু করে বলে সূর্য পূর্ব দিকে ওঠে তবুও তার বামে কিছু লোক দাড়িয়ে যাবে। সূর্য যে ঠিক পূর্বদিকে নয় একটু বাম দিকেই ওঠে এই পক্ষেই লোক বেশি হয়ে যাবে। যদিও সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায় এই কথাটি আমরা ছোটকাল থেকে পড়ে আসছি। কিন্তু আমরা প্রচন্ড আকারে বামে যেতে অভ্যস্থ। রাস্তায় ও আমরা বাম পাশ দিয়েই গাড়ি চালাই। বিদেশি কোম্পানি গুলো আমাদের জন্য স্পেশাল ভাবে রাস্তার বাম পাশ দিয়ে চালানোর উপযোগি করে গাড়ি বানায়। আমি মনে হয় ধান ভানতে শিবের গীত গাওয়া শুরু করলাম। আসল কথায় আসি। যা বলছিলাম। আজকাল আমারা বেশির ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহারের জন্য ল্যাপটপের চেয়ে স্মার্টফোন ব্যবহার করতে আরাম পাই। রাস্তা ঘাটে পার্কে গাড়িতে কর্মস্থলে সবযায়গায় সুবিধা মতো ব্যবহার করা যায়। আর স্মার্টফোনের অত্যাধুনিক ফিচার গুলা যথেষ্ট প্রশারি।
আজ হোক কাল হোক সামুর যে স্মার্টফোন এপ্লিকেশন আসবে তাতে কোন সন্দেহ নেই। তাই সামুর কতৃপক্ষকে আমি একটু আগে থেকেই জানিয়ে দিলাম এটা সময়ের প্রয়োজন। একটু ভাবুন। অথবা আছেন কি আমার এমন কোন ভাই যে কাজটি করে দিতে পারেন ????
বামদের জন্য আমার কান উন্মুক্ত করলাম দেখি এটার বামে কি আছে???????
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



