somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেখকের মৃত্যুঃ একটি পুনরায় জেগে ওঠার আকুতি।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝিম ধরা একটা অনুভুতি হচ্ছে। হঠাৎ করে মনে হল দেশ কাল সমাজ সভ্যতা সব কিছু আমার ফিলিংসের বাইরে চলে গেছে। আমি জানি আমি সুশীল না। আমি জানি আমি শিবির না। তাইলে আমি কি। আমি কি একদম সার্থপর? ইদানিং নিজেকে ছাড়া আর কিচ্ছু ভাবতে ভাল লাগে না। মনে হয় এই জগতে আমি ছাড়া আর কোন জীব নেই। আমার দেশ আমার কাছে খুব প্রিয় কিন্তু আমার এই প্রিয় জিনিসটি যারা খুবলে খাচ্ছে তাদের জন্য আমার কোন প্রতিবাদী কন্ঠস্বর নেই কেন? কেন আমি মনে করি পথের বিপদ ঘরে ডেকে আনাটা বোকামি। এই আমি তো আমিতে এত বেশি মগ্ন ছিলাম না। তবে কিভাবে কি হল? আজ আমি নিজে কর্মসূত্রে একটা বিচ্ছিন্ন লাইফ লিড করি ঠিক আছে কিন্তু আমার সেই কর্ম কিভাবে আমকে এত তাড়াতাড়ি বদলে ফেলল? একটা সময় ছিল যখন বিশ্বাস করতাম আমার ন্যায়-নীতি আমার ধ্যান ধারনা কখনো আমাকে ছেড়ে যাবেনা। বিতর্ক হত আমার সাহিত্যের শিক্ষক শেখ মাফিজুল ইসলামের সাথে। তিনি হয়তো জানতেন যে কর্ম জীবনের স্রোত ছাত্র জীবনের অনেক আবেগ অনেক মতাদর্শ ভাসিয়ে নিয়ে যায়। আমাকে উনি বলতেন এখন তোমার যা আছে তা হয়তো অনেক বেশী গঠনশীল। কিন্তু একা আসলে একটা বালির তৈরি প্রাসাদ। নিজে বাস্তব জগতে প্রবেশ করে যতটা ধরে রাখতে পারবে সেটাই হল আসল।
তখন আমি খুব লিখতাম। সাপ্তাহিক সাময়িকি গুলাতে আমার লেখা নিয়মিত ছাপা হত। স্যারের সাথে পাল্লা দিয়ে সাব-এডিটরিয়াল ও লিখতাম। স্যার আমাকে কোন বাহবা দিত না। তখন মনে হত স্যার আমাকে হিংসে করে। কিন্তু এখন আসলটা বুঝি। তাই আজ স্যারের সামনে যেতে সংকচ হয়। সংকচ হয় পদ্ম দাদার ডেরা কারুকাজের পাশ দিয়ে যেতে। পদ্ম দাদা আমার আর এক গুরু। কবি পদ্মানাভ অধিকারী। লেখালেখি কি করছি এই প্রশ্নের উত্তর আমার কাছে আজ অনেক কঠিন। সে দিন হঠাৎ সাইফুদ্দিন সাইফুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল মাইকপটির এক ব্যাগের দোকানে। যোগ্যতা থাকা সত্ত্বেও একটা পাঠাগারের দায়িত্ব নিয়ে বেশ আছেন। আমাকে বলতে হয়েছে জাহাজে লেখা লেখি করার সুযোগ অনেক। অনেক কিছু লিখছি আজকাল। কিন্তু এই অর্ধেক বানানো কথাটা পদ্ম দাদার কাছে বলার মতো হিম্মৎ আমার নেই। তাই কারুকাজ এর পথ এড়িয়েই চলি আজকাল যশোর গেলে।

কিন্তু এভাবে তো তো আমি শেষ হয়ে যেতে পারি না। আমি আবার মাথা উচু করে আমার আমার স্যার শেখ মাফিজুল ইসলামের সামনে গিয়ে দাড়াতে চাই। চাই মাসের শেষ শুক্রবার আবার কারুকাজে বসে স্বরচিত কবিতা পাঠ করতে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×