এবং সমস্ত রাত্রি জেগে শেষটায় অঘোরে ঘুমিয়ে পড়লাম
হয়তো আমি ক্লান্ত কিংবা বড্ড আশাহত- হয়তো
আমার শীর্ণ পাওনা তোমার চেতনাকে বিদীর্ণ করতে পারেনি
আর আঁশ পোড়া গুমোট ঘ্রাণ ঠিক যেমন ছিল তেমনি
আমাকে আমোদের ডালপালাগুলো খুব প্রখরভাবে হাতছানি দিচ্ছে।
ওদিকে প্রচন্ড বর্ষা এবং আমার পক্ষে শ্রান্ত হওয়া খুবই সোজা।
তবু আজকে আমার আর বৃষ্টিতে ভেঁজা হচ্ছে না
আমি পরিশ্রান্ত এবং শেষটায় বারবার ঘুমিয়ে পড়ছি
আমার চারিদিকে ঝি ঝি’র ডাক ভারি হয়ে উঠছে ক্রমশ।
অথচ একটু দেখলেই বোঝা যাবে
দেয়ালে ঝোলানো কাঁটাটা উল্টো ঘুরছে
ঠিক আমার কথাগুলোর মতো-
যেমনটি বৃষ্টিতে শ্রান্ত হওয়া আমার পক্ষে খুবই কঠিন
এবং তুমি পরিশ্রান্ত হয়ে বারবার ঘুমিয়ে পড়ছো শেষটায়।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



