‘অহর্নিশ অনামিকার সৌন্দর্য - সুন্দরের মতোই কাছে টানে
এবং জলের রঙটা নীল হতে হতে একেবারে হঠাৎ করে লাল হল
আর চারিদিকে সবুজের বাতাস খুব বেশী ক্ষীণ হবার প্রতিক্ষায়
অবিরাম বাদামলতার মতো নুইয়ে পড়ছে।'
এইসব অমিলগুলোকে মিলাবার চেষ্টা করছি বারবার
আমি ঠিক জানি আমাকে কখনোই সীমানা পেরুতে দেওয়া হবেনা
এবং বারবার মিলগুলোকেই অমিল করে ফেলবো। কারণ-
আমি দেখেছিলাম- ঠিক দেখেছিলাম
গতরাতেও সেখানে পেঁচাদের আসর বসেছে-
মড়ার গন্ধ নিয়ে তারা খুব বেশী মাতামাতি করেনি।
তবে অসময়কে সময় ভাবার স্পর্ধা দেখিয়েছিল-
আর বাদামলতার মতো নুইয়ে পড়েছে কখনো- আবার
নীল থেকে কালো এবং আরও সবুজ হয়েছে।
অথচ মড়ার গন্ধটা তারা ঠিকই পেয়েছিল-
তবে আমি পাইনি- পেয়েছি বাতাসে সবুজের ঘ্রাণ
আর তাতেই আমার সমস্ত জলকণাগুলো বড্ড রঙহীন হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



