![]()
(১)
হাত বাড়িয়ে অপ্রাকৃতিক আলোটা নিভিয়ে
বাইরের জ্যোৎস্নাটা দেখে নিলাম এক নজর।
কমলা'র ইশারার মতো কলাপাতা দুলছে বাতাসে
পুকুরের জলে রুপোলি থালের মতো চাঁদ-আর;
আমার হৃদয়ে ভূমিধ্বসের শব্দ।
দু’চোখের পাতায় ভরে আছে বিশাল অন্ধকার
সাগরতীরে বাতাসের শো শো শব্দে
যে অন্ধকার ভয়ংকর বলে মনে হয়-
যেখানের বাতাস গতরাতের সুরেলা ঘ্রানে
ভুলে যায় মদ্যপ আগাছার উল্লাস।
(২)
আমি অনন্ত মৃত্যুর মধ্যে ডুবে আছি-
চারিদিকে নেশাখোর মাতালের উল্লাস-
রক্ত-পূঁজ-আর সেইসব বিদগ্ধ দূর্গন্ধ
আমার সমস্ত স্বত্বার মাঝে মাঝে জাগ্রত।
আমার মগজে পঁচা মাংসের ঘ্রাণ-
আমি বিভংস- উন্মাদ- প্রকাণ্ড এক মাতাল।
মাঝে মাঝে ভাবি দু’চোখের ভেতর থেকে
দু’হাতে টেনে আনি জমানো অশ্রু;আর
তার লোনা জল সাগরে মিশিয়ে হয়ে
যাই বিলীন এবং শ্রান্ত।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



