![]()
গতরাতে তোমাকে ভুলে ছিলাম
কি বিশ্বাস হয়না?
একটা নীল কবুতর ডানা ঝাঁপটাতে ঝাঁপটাতে আমার খুব
কাছ দিয়ে উঠে গেছিল- তাকে জিজ্ঞেস করে দেখো।
অথবা যে বৃদ্ধ জটায়ু রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
পাথুরে উষ্ণীব আর খোলা তরবারি নিয়ে
অশ্বত্থের নিচে বসে থাকে
না হয় তা কাছেই শুনো।
আমার দু’হাতে পল্লবের ঘ্রাণ- আর একটা কাঠবিড়ালী
এবং অনন্ত থেকে যে বিমিশ্র হাওয়া তিরতির করে
ভেসে আসছে- তার সাথে কিছু বাদামী উষ্ণতা
তোমার শরীরের পরশ-
যে পরশ সরিষা ফুলের হলদে রেণুর মতো
গায়ে জড়িয়ে যায় বারবার- হাতের আঙুলে ছড়িয়ে পড়ে আহ্লাদে।
গতরাতে আমার সে দুহাত শূন্য ছিল-
স্তব্ধ ছিল রুপোলী জঞ্জাল ঘেটে
তোমার শরীরের সমস্ত ক্লেদ
গায়ে মাখার অভিলাষ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



