somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকে আপনি কি করতে এসেছেন?

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে আপনি কি করতে এসেছেন? আপনার করা যে কোন শেয়ার বা মন্তব্যের আগে একবার ভাবুন।

আমরা কেউ এসেছি নিজের পরিবার বা বন্ধুদের সাথে যোগাযোগ করতে, কেউ এসেছি সেলিব্রেটি হতে, কেউ এসেছি নেকি কামাতে, আবার কেউ এসেছি স্মার্ট ফোনের বদৌলতে। শেষের শ্রেনীতে বেশীর ভাগের ইন্টারনেট সম্পর্কে তেমন কোন ধারনা নেই। যুগের সাথে তাল মিলিয়ে একটা স্মার্টফোন থাকা জরুরী সবার। সেই সুত্র ধরে ফেসবুকে। এই শ্রেনীটা নিয়েই আজ কিছু বলতে চাই।

গত কিছু দিন ধরে আমার টাইম লাইনে বেশ কিছু বিব্রতকর ছবি দেখতে পাই। ছবিগুলো আসে আমার ফ্রেন্ড লিষ্টের কিছু সন্মানি লোকদের লাইক কমেন্টের সুত্র ধরে। সন্মানি বলতে আমার ব্যক্তিগত পরিচয়ের কথা বলছি। ফেসবুকে ইদানিং তথাকথিত কিছু পেজে সেমি এডাল্ট ছবি পোষ্ট করে বলা হচ্ছে লাইক দিয়ে যাদু দেখুন, কমেন্ট করে যাদু দেখুন, এটা লিখে মজা দেখুন। আর আমার ফ্রেন্ডলিষ্টের আমার বস অথবা আমার চাচা মামা বা শ্রদ্ধেয় বড় ভাইটি কমেন্ট করে বসে আছেন যাদু দেখার জন্য। আমার এই লেখাটি যদি আপনাদের কারো নজরে আসে তবে হ্যা আপনাকেই বলছি, খেয়াল করে শুনুন।

ফেসবুকে করা আপনার প্রতিটা লাইক প্রতিটা কমেন্টস আপনার ফ্রেন্ডলিষ্টের সবার নিউজফিডে চলে যাচ্ছে। নিউজফিড কি বুঝেন তো? আপনি ফেসবুক খুলেই যেখানে ভন্ড পেজ গুলোর ঐ ১৮ লেখার অফার গুলো পান ঐ পেজটাকেই নিউজ ফিড বলে। এখন ভাবুন, আপনার ফ্রেন্ডলিষ্টে থাকা আপনার জুনিয়র যদি দেখে আপনি অর্ধেক বুক খোলা একট মেয়ের ছবিতে কমেন্টস করছেন বুকের পুরাটা দেখার জন্য, কিংবা লোভনীয় শরীরের মেয়েটির ছবির নিচে কমেন্টস করছেন তার ফোন নাম্বারটি আপনার ইনবক্সে চলে যাবে এই আশায় তবে ভাবুন আপনার ইমেজটি কোথায় গেল? যে আপনাকে রাস্তায় দেখা হলে সালাম দিয়ে চলতো সে কি আপনাকে আর ঐ আসনে রাখতে পারবে? কিংবা আপনার পরিবারের অন্য সদস্যরা আপনার সম্পর্কে কি ভাববে? নিশ্চয় আপনার সদ্য খোলা ফেসবুক একাউন্টে আপনার ছোট ভাই কিংবা আপনার ভাগ্নে ভাগ্নি আছে, অথবা আছে আপনার অফিসের সিনিয়র, জুনিয়র কিংবা কলিগ।

সো ফেসবুকে কিছু করার আগে ফেসবুক কি জিনিস সেটা আগে বুঝুন। নিজেকে অন্যের কাছে হাসির পাত্র বানাবেন না। আর হ্যা আপনি যে এটা সেটা পেজে লাইক দিচ্ছেন সেটাও কিন্তু গোপন থাকছে না। এটা সেটা বলতে কি বুঝিয়েছি বুঝেছেন? আমি ১৮+ পেজের কথা বলছি। কিছু কিছু ভাই ব্রাদার দেখছি রেডিও মুন্না, রেডিও স্বাধীন শেয়ার দেয় আবার চটি পেজে লাইক মারে। উজবুকের তো একটা সীমারেখা থাকা উচিত। উজবুক না ভন্ডামী বলবো? ফেসবুকে আল্লাহ খোদা শেয়ার দিলে কোন নেকী পাওয়া যায় কিনা আমি জানি না, এবং সেটা করলে আপনি শুধু সেটাই করেন। কিন্তু জগাখিচুড়ী পাকায়েন না। ইটস রিয়েল ইরিটেটিং ফর আদারস। gOt iT?

লেখাটি এই পর্যন্ত লিখে থেমে গেছিলাম। পোষ্ট করার আগে পুরোটা পড়ে মনে হল আমি আপনার ওপর রাগ করলাম। কিন্তু না, আমি বিষয়টাকে আপনার অজ্ঞতা ভেবেই ইগনোর করলাম। আমি বুঝতে পারছি ফেসবুকের ব্যপ্তি সম্পর্কে পূর্ণ ধারনা ছিল না। তবে আমি আশা করবো এখন থেকে একটু সচেতন হবেন। নিজের সন্মান বজায় রাখুন। পাবলিক্যালি নিজেকে ছোট বানানোর কোন মানে হয় বলুন?
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৪
১৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×