বারে বারে একই কথা শুনতে কিছু ভালো লাগে তোর?
লাগে না যে, জানি সেটা। তবু এত বলে যেতে চাই!
তোকে দেখলে মনে হয় বিজন প্রান্তরমধ্যে চার্চ
তার শ্বেত স্তব্ধতায় আমার সমস্ত কন্ফেশন।
যেকথা মেঘেরও দিনে আদিতমা নারীকে বলিনি
যেকথা অনেকদিন ভার হয়েছিলো এ জীবনে
যেকথা ইড়ায় শুধু সরস্বতী হয়ে বয়ে যায়
ঝরনা করে তাকে আজ ঢেলে দিতে চাই তোর কাছে।
বলে যেতে চাই আমি কীভাবে ফিরেছি ঠোঁট চেপে
কীভাবে নিজেকে আমি হত্যা করে গেছি প্রতিদিন-
হৃৎপিন্ড হাতে নিয়ে কীভাবে লুকানো কুঠুরিতে
বলেছি, এখানে থাকো, কোনো শব্দ কোরো না কখনো-
আর সেই হৃৎপিন্ড আমার কঙ্কাল ছুঁয়ে থেকে
অর্থহীন আর্তনাদ করে গেছে বর্ষ মাস দিন!
সেই হত্যা গান গায়, সেই হত্যা অন্ধকারে হাসে
সেই হত্যা ভস্মাধারে গড়ায় সমস্ত ইতিহাসে
বেরোবার সব পথ সেই হত্যা করেছে আটক-
কেননা নিজের কাছে নিজে আমি বিশ্বাসঘাতক।।
..........................................................[ইটালিক]শঙ্খ[/ইটালিক]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



