বারে বারে ফিরে আসি তোমার মনের আঙিনাতে
বারে বারে ফিরে আসি তোমার মনের আঙিনাতে
পারি না দূরে যেতে তোমায় ছেড়ে যেতে
যেন তুমি মিশে আছো আমার সকল ভাবনাতে
ভালোবাসা আছে বলেই বেঁচে আছি পৃথিবীতে
কিছু কথা কিছু গানে আজও পারি সাড়া দিতে
ব্যথাগুলো মুছে দিয়ে থাকি তোমারি সাথে
যেন তুমি মিশে আছো আমার সকল ভাবনাতে
নদী শুধু বয়ে চলে দেখা দিতে মোহনাতে
কতো সুরে কলতানে মিশে এসে সাগরেতে
আমিও তো হাতখানি রাখি তোমারি হাতে
যেন তুমি মিশে আছো আমার সকল ভাবনাতে
বারে বারে ফিরে আসি তোমার মনের আঙিনাতে
বারে বারে ফিরে আসি তোমার মনের আঙিনাতে
পারি না দূরে যেতে তোমায় ছেড়ে যেতে
যেন তুমি মিশে আছো আমার সকল ভাবনাতে
============================================
গান ভালোবাসাবাসিদের জন্যঃ
[link|http://www.esnips.com/doc/b9874f3a-8ac1-4245-af21-a431b43dd419/Bare-Bare-Phirey-Ashi|wg
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



