আর্তনাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জল ভাঙছে দ্যাখো...
জল কি ভাঙে?
শব্দ শোনা যায়,
কাঠ পোড়ে, চিতায় পোড়ে দেহ।
কে পোড়ায় আগুন?
আগুনও পোড়ে নাকি?
আগুন দ্যাখেছো
পোড়া কাঠে, দেয়াশলাইয়ে
মনও নাকি পোড়ে,
মনও নাকি জ্বলে- দাউদাউ।
সেতু ভেঙে গেছে- বুড়িয়ে যাওয়া সেতু
সম্বন্ধহীন নদীর দু্থপাড় চেয়ে থাকে করুন।
মনও নাকি ভাঙে-
ভাঙে নাকি?
সেতুটা কোথায়?
জল কি ভাঙে,
চোখের দু্থপাশ উপচে পড়ে নাকি?
মনের নদে জোয়ার আসে,
ভাটায় মরে যায় মন।
ওখানে কি জল ভাঙে?
আগুন দ্যাখেছো কখনো
দাউদাউ করে জ্বলছে
পোড়াচ্ছে তোমাকে - আমাকে
তোমাতে - আমাতে?
জলের ভাঙন দ্যাখেছো
কখনো খুঁজেছো কারণ??
--------------------
-- রিয়াজ উদ্দিন
০৫ ফেব্রুয়ারি, ২০০৭
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন
যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুন