মূখ্যদের আধিপত্য সর্বত্র, আমাতে তেমন নেই-
মূখ্যরা সবসময়ই আসা-যাওয়া করে, অবিরত;
তিন মূখ্যদের গুচ্ছ ছাড়া গৌণদের গুচ্ছ অসহায়।
তবুও গৌণদের অপেক্ষায় আমি প্রহর গুণে চলি।
অপেক্ষায় অপেক্ষায় মনে পড়ে সেই প্রিয় গান-
"অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এখানে
আমি রয়েছি তোমার অপেক্ষায়............
নিকষকালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে
রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা
একবার শুধু চোখ মেলো, দেখো আজো পথে জ্বালি আলো
একদিন তুমি আসবে ফিরে বিশ্বাসটুকু দুহাতে আগলে ধরে।"
হঠাৎ অপেক্ষার অবসান ঘটে, গান হতে ফিরি।
আসে সেই এগারখানা অঙ্কের বার্তা, ব্যস্ত আছি।
আমিও আবার হারাই অজানায়, হয়তো অপেক্ষায়।।
গানের শব্দগুলো মাথায় খেলা শুরু করে, আবার
"আমার এই জগত বড়ো আগলে রাখে আমায়
তবু মাঝেমাঝে মনে হয় মৃত্যুই কি শ্রেয় নয়?.."
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৭ রাত ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



