somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়ন নাকি দুই হাজারেরও বেশী গাছ কেটে পেট পুরোন?

১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই হাজার তিনশোরও বেশী গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে। যেগুলার বয়স একশো বছরেরও বেশী। সারা বাংলাদেশে এত প্রাচীন গাছ খুবই কম আছে। আর একসাথে এতগুলো শতবর্ষি গাছ আর কোথাও খুজে পাওয়া যাবেনা। বিশাল বিশাল আকাশ ছোয়া গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে। ভারতের সাথে যোগাযোগ এর জন্য চার লেন এর আধুনিক রাস্তা করার জন্য।

উন্নয়ন বলতে আসলে কি বোঝানো হয়? ঝকঝকে চকচকে ইট, টাইলস, গ্লাস, দামি লাইট? এগুলাই উন্নত? উন্নত মানেকি গাছ গাছালি কেটে পরিস্কার করে ফেলা? আমাদের সরকারি কর্মকর্তাগন উন্নত বলতে আসলে এটাই বুঝেন। যার মেধায় যতটুকু জোড় আরকি।

যশোর রোডের দুই হাজারেরও বেশী গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে শুধু মাত্র চার লেনের রোড করার জন্য। গাছগুলোর বয়স শতবর্ষর বেশী। যে গাছগুলো পরিবেশ রক্ষায় বিশাল ভুমিকা রেখে চলেছে। ফারাক্কা বাধের ফলে দেশের এই অঞ্চলে যে পরিমান পরিবেশ বিপর্যয় হওয়ার কথা ছিলো তার অনেকটাই ঠেকিয়ে দিয়েছে এই গাছগুলো। কোনো প্রোকার পরিবেশিক পরিক্ষা ও সমীক্ষা না করেই এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি কারন?

এর চেয়ে বড় কথা এ রাস্তাটার সাথে আমাদের স্বাধীনতা যুদ্ধের অনেক স্মৃতি জড়িয়ে আছে। বুক উচু করে সাক্ষি দেয় প্রতিটি ছোট, বড় ঘটনার। গাছগুলো হয়তো আজও সে রক্তের ঘ্রান পায়। অনেক মুক্তিযোদ্ধা ও তৎকালিক সময়ের মানুষ যারা মুক্তিযুদ্ধ সচোক্ষে দেখেছেন তাদের বেশীরভাগই বেচে নেই। হয়তো আরও দশ বিশ বছর পর তারাও থাকবেনা। কিন্তু এই গাছগুলো সাক্ষি হয়ে থাকবে।

এই পথটা সে পথ যেখান দিয়ে হেটে হেটে লাখ লাখ মানুষ ভারতে গেছে আশ্রয়ের আশায়। এখান দিয়ে হেটে গেছে জীবন বাচানোর তাগিদে। হেটে যাওয়ার পথে এলোপাথাড়ি গুলির মাঝে কেউ দৌড়ে পালাতে পেড়েছে, কেউ গুলি খেয়ে মাটিতে শুয়ে বাচার আর্তনাদ করেছে। কেউ গুলি খাওয়া অবস্থায় টেনে টেনে হেটেছে। বেচে থাকার শেষ চেষ্টা করেছে। কারও মাথায় গুলি লেগে মগজ ছিটকে ছিলো এই পথটাতেই। হাজার রক্তের দাগ। হাজার লাশ।

এ পথ দিয়েই শরণার্থী শিবিরে পৌছে দেওয়া হতো খাদ্য, বস্ত্র, ঔষধ। এ পথ ধরেই পরিস্থিতি পর্যালোচনা করতে আসতো বিদেশী প্রতিনিধিরা। এই পথ দিয়েই চলাচল করে বিদেশি সাংবাদিকরা রিপোর্ট করতো।
এই রাস্তা নিয়েই কবিতা হয়েছে। মার্কিন বিখ্যাত কবি এ্যালেন গিন্সবার্গ এই রাস্তা দিয়ে এসে আমাদের দেশের তৎকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করে তার তার বুক কেপেছে। এরপর দেশে ফিরেই এই নিয়েই কবিতা লিখেছেন। সে কিবতাকেই বিখ্যাত গায়ক বব ডিলান গানে রুপান্তরিত করে বাংলাদেশের পক্ষে কনসার্ট করে সারা বিশ্বর সমর্থন চেয়েছে আমাদের স্বাধীনতার জন্য। এ সব ঘটনার সাক্ষী এই গাছগুলো। আড়াইশত বছর থেকে সত্তর বছর বয়সী গাছ এখানে। আড়াইশতো বছরের গাছ আছে অনেক। বেশীরভাগই একশত সত্তর বছরের আগে। তখনকার জমিদার এর লাগানো গাছ। বৃটিশ আমল থেকে শুরু করে এখন পর্জন্ত হাজার হাজার ঘটনার সাক্ষী এই গাছগুলো।

আমি উন্নয়নের বিরোধী নই। কিন্তু এ কেমন উন্নয়ন? খুন কিভাবে উন্নয়ন হতে পারে? দুই হাজারেরও বেশী গাছ খুন করা হচ্ছে। শুধু মাত্র চার লেন এর রাস্তা করার জন্য। এ গাছগুলো না কেটে কি কোনো বিকল্প উপায় বের করা যেতনা? যেতোতো। কোলকাতায়তো করা হয়েছে। এক পাশের গাছগুলোকে তারা মাঝখানে রেখে আরেক পাশ দিয়ে নতুন রাস্তা করে দুই দুই চার লেনের রাস্তা করেছে। তবে আমাদের দেশে গাছগুলো কেনো কাটতে হবে? বরং আমাদেরতো উচিৎ ছিলো এই রাস্তার দুই পাশেই আলাদা নতুন দুটো রাস্তা করা। দুই দুই চার লাইনের রাস্তা। যাত্রিরা যাওয়া আসার সময় দুই পাশ থেকে এই রাস্তা ও গাছগুলোকে দেখতো। ইতিহাস জানতো।

পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধ ও বড় ঘটনাগুলোর সাক্ষী এমন গাছগুলো কে তারা বিভিন্ন নাম দিয়ে যত্ন করে বাচিয়ে রাখছে। আর আমাদের দেশে কেনো কেটে ফেলা হচ্ছে? আমেরিকা, অস্ট্রেলিয়া, তুরোস্ক, মিশর সহ অনেক দেশে কোথাও উইটনেস অন্য নাম দিয়ে রাখছে গাছগুলোর সাথে। মানুষকে জানার আগ্রহ জাগিয়ে তুলছে। যত্ন করে বাচিয়ে রাখতে চেষ্টা করছে। সেখানে আমাদের এখানে এমন কেনো হচ্ছে? ওনারাইতো সব কিছুতে মুক্তিযুদ্ধের চেতনা গেথে দেন। তবে তারাই মুক্তিযুদ্ধের এমন স্মৃতিকে কেনো মুছে ফেলতে চাইছে? তবেকি তাদের এই চেতনা মুখে মুখে শুধু রাজনৈতিক ফয়দা ও ব্যাক্তিগত সুবিধা নেওয়ার জন্যই?

সাধারণ জনগনকে বলতে চাই গাছগুলো রক্ষায় এগিয়ে আসুন। গাছ আমাদের দুর্যোগ থেকে রক্ষা করে চলেছে। ঝড়, বন্য, বৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাচিয়ে রাখছে এ গাছগুলো। আজ এগুলো রক্ষা করতে না পারলে আগামীতে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেললেও লাভ হবেনা। যে যেভাবে পারুন প্রতিবাদ করুন।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×