somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘরে বা যেকোন স্থানে প্রবেশ করার দু‘আ

১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরে বা যেকোন স্থানে প্রবেশ করার দু‘আ

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ * بِسْمِ اللهِ وَلَجْنَا وَ بِسْمِ اللهِ خَرَجْنَا * وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا

আল্লাাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাওলিজি ওয়া খাইরাল মাখরজি, বিসমিল্লাাহি ওয়ালাজনাা ওয়া বিসমিল্লাাহি খারাজনাা ওয়া ‘আলাল্লাাহি রব্বিনাা তাওয়াক্কালনাা।

হে আল্লাহ! আমি আপনার নিকট ভিতরে প্রবেশ করার এবং বের হবার মঙ্গল কামনা করছি। আমরা আল্লাহ তা’আলার নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে বের হলাম এবং আমরা আমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করলাম।

(আবু দাঊদ হাঃ ৫০৯৬, সুনান ইবন মাজা, হাদীস নং- ৩৮৮৭)

হাদিসটি আমলযোগ্য।

(১) হযরত আবু মালেক আশআরী (রাযিঃ) বর্ননা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করিবে তখন এই দু’আ পড়িবে--

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

অর্থঃ আয় আল্লাহ্‌ ! আমি আপনার নিকট ঘরে প্রবেশের ও ঘর থেকে বাহির হওয়ার কল্যান কামনা করি। অর্থাৎ, আমার ঘরে প্রবেশ করা ও ঘর থেকে বাহির হওয়া আমার জন্য কল্যনাকর হয়। আল্লাহ্‌ তায়ালারই নামে ঘরে প্রবেশ করিলাম এবং আল্লাহ্‌ তায়ালার নামে ঘর হইতে বাহির হইলাম এবং আল্লাহ্‌ তায়ালারই উপর ভরসা করিলাম যিনি আমাদের রব।
অতঃপর আপন ঘরওয়ালাদেরকে সালাম করিবে। (আবু দাঊদ)

(২) আবু বিশর বাকর ইবন খালাফ (র)……জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি নবী (সা) কে বলতে শুনেছেনঃ যখন কোন লোক তার ঘরে প্রবেশ করে তখন এবং খাবার গ্রহণ করার সময় আল্লাহর যিকির করে, তখন শয়তান বলেঃ তোমাদের রাত্রিবাস এবং রাত্রির আহারের কোন ব্যবস্থা নেই । পক্ষান্তরে, ঘরে প্রবেশের সময় আল্লাহর যিকির না করলে শয়তান বলেঃ তুমি রাত্রি বাসের জায়গা পেয়ে গেলে, তদ্রুপ আহারের সময় আল্লাহর যিকির না করলে শয়তান বলেঃ রাতের আহার ও শয্যা পেয়ে গেলে ।
(সুনান ইবন মাজা, হাদীস নং- ৩৮৮৭)
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমিও পারি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৪৬



জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

ফেরার ট্রেন

লিখেছেন Sujon Mahmud, ৩০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:১২


ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×