somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতীরপুল-কাঁঠালবাগান সংলগ্ন আটতলা ভবন হেলে পড়েছে

০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইমাত্র খবর পেলাম হাতীরপুল-কাঁঠালবাগান সংলগ্ন আটতলা ভবন হেলে পড়েছে। হতাহত এর খবর জানা যায়নি।
ভবনটির অবস্থান বাংলামটর সোনারগাঁও সড়কের লিংক রোড সংলগ্ন নির্মানাধীন নাসির টাওয়ারের পাশে ।
কেউ কি কোন আপডেট জানেন ??

বিডিনিউজ আপডেট:
রাজধানীতে ভবন হেলে পড়েছে
রাজধানীর কাঠালবাগান এলাকায় একটি নির্মাণাধীন ভবন হেলে পড়েছে। রোববার রাত সোয়া ১১টার দিকে হায়দার টাওয়ার নামের ছয়তলা ভবনটির পিলার ভেঙ্গে নিচের তলাটি দেবে যায়। এরপর ভবনটি পূর্ব দিকের আরেকটি বহুতল ভবনের দিকে হেলে পড়ে।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটির আশপাশে অবস্থান নিয়েছে। রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে আসে।

প্রতিবেশীরা জানান, ভবনটি নির্মাণাধীন বিধায় এতে তত্ত্বাবধায়ক ছাড়া কারো থাকার কথা নয়। তারা হতাহতের কথা কিছু বলতে পারেননি।

তবে তারা জানিয়েছেন, ভবনটির তত্ত্বাবধায়ক আব্বাসকে পাওয়া যাচ্ছে না। তাকে খোঁজা হচ্ছে।

পাশের আরেকটি নির্মাণাধীন ভবনের তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল বেলায় ভবনের নিচের দিকে ফাটল দেখা যায়। তখন হেলে পড়া ভবনটির মালিক আলমগীর হায়দার কিভাবে কী করা যায় সে ব্যাপারে নির্মাণ কাজের দায়িত্বে লোকজনের সঙ্গে কথা বলেন।

তোফাজ্জল জানান, সন্ধ্যা থেকে ফাটল বেড়ে যায়। রাতে সোয়া ১১টার দিকে নিচ তলাটির পিলার ভেঙ্গে দেবে যায় এবং পূর্ব দিকে হেলে পড়ে।

গত ১ জুন রাজধানীর বেগুনবাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৫ জন প্রাণ হারায়। এর তিনদিন পর একই এলাকায় সাততলা আরেকটি ভবন হেলে পড়ে। প্রায় একই সময় তেজগাঁওয়ের নাখালপাড়ায় আরেকটি পাঁচতলা ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:০০
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×