মোবাইল সেট নিয়ে অদ্ভুত প্রতারণা
১০ ই নভেম্বর, ২০১০ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্যস্ত মতিঝিল এলাকা । আপনি রাস্তার পাশের দোকান দাড়িয়ে চা বিড়ি খাচ্ছেন । একজন কমবয়সী ছেলে এসে আপনার সাথে পরিচিত হলো ।স্কুল কলেজে পড়ালেখা করছে, খুব ভদ্র গোছের চেহারা । কথা বলতে বলতে নানারকম গল্প বানিয়ে সে আপনাকে বলবে সে খুব সমস্যায় আছে , কলেজের পরীক্ষার ফি দিতে পারছে না । আজ বাড়ি থেকে টাকা পাঠানোর কথা ছিল কিন্তু আসিনি। ২-১ দিন পড়ে বাড়ি থেকে টাকা আসব। এই শহরে তার আপনজন বলতে কেউ নেই। শুধু তার কাছে একটা দামী মোবাইল সেট আছে । হয়তো এন৭০ কিংবা এন ৭৩ টাইপের । সে সেটটা বিক্রি করে দেবে। আপনি যদি চোরাই সেট মনে করে অনাগ্রহী হন সেক্ষেত্রে সেটটা আপনার কাছে রেখে ১৫০০-২০০০ টাকা ধার চাইবে । আপনার ফোন নম্বর নিয়ে পরবর্তিতে সে টাকা ফেরত দিয়ে সেটা ফেরত দিবে । তার এমন অসহায় চেহারা আর অবস্থা দেখে আপনার যদি মায়া হয় তবেই সেরেছে। আপনাকে তার সেটটা ঠিক আছে কিনা সব পরীক্ষা করে দেখাবে । কথা বরা যায় কিনা, রিং টোন সব কিছু ।
আপনি তার ফাদেঁ পা দিলেন, টাকা দিলেন সে খুশিতে গদগদ হয়ে পারলে আপনার পা ধরে সালাম করে আপনার হাতে সেটটা দিয়ে টাকা নিয়ে চলে গেল । আপনার হাতে যে সেটটা এলো সেটা আপনি হয়তো হাতে নিয়ে একটু আগেই দেখেছেন, এবার ভালো করে খেয়াল করে দেখলেন এটা আসলে সেট নয় স্রেফ সেটের একটা খাপ । খাপের ভিতরে মাটি অথবা এমন কিছু দিয়ে মোটামুটি সম ওজনের সেট বানানো হয়েছে । আসল সেটটা সে শুধু পরীক্ষা করার সময় আপনাকে দেখিয়েছিল আর দেবার সময় নকল সেট দিয়েই সে চম্পট ।
প্রতারণার কত সব অদ্ভুত পন্থা । তাই সাবধান, যারা সস্তায় এমন সেট চান।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন