রেটিং পদ্ধতি বাতিল করে চিকন মিয়াকে মুছে ফেলা যাবে না



২৩ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিকন মিয়া - আমাদের এই ব্লগের স্বনামধন্য, গুণীব্লগার। অত্যন্ত মহান এই ব্লগার আমাদের চিকন চিকন একটা টান দিয়ে কৃতার্থ করতেন । সেই মহানুভব ব্লগারের ব্লগিং টুলস ব্লগ থেকে নির্বাসিত হওয়ায় আমি অত্যন্ত ব্যথিত, ক্ষুব্ধ এবং শোকাভিভূত । আমি এর তীব্র নিন্দা জানাই ।
ব্লগ কর্তৃপক্ষ চিকন মিয়ার প্রবাদসম জনপ্রিয়তায় ঈর্ষান্বিত । চিকনমিয়ার জনপ্রিয়তা দেখে এই সরকারের থুড়ি কর্তৃপক্ষের পায়ের নিচের মাটি কেপে গেছে। তাই তার ব্লগার চিকনমিয়াকে রুখতে এই হীন প্রয়াস চালিয়েছে। এই প্রয়াস এর মধ্যদিয়ে কর্তৃপক্ষ একদলীয় ব্লগ কায়েম করতে চায়। কিন্তু ভুলে গেলে চলবে না আমরা ব্লগ ছাড়ি নাই । চিকনমিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়ে কর্তৃপক্ষ চিকন মিয়া নিষিদ্ধ করতে ভয় পেয়েছে। ব্লগাররোষ থেকে বাচতে আর চিকনমিয়াকে অপদস্ত আর নাজেহাল করতে কর্তৃপক্ষ এই রেটিং পদ্ধতি বাতিল করেছে। কর্তৃপক্ষের এই মধ্যযুগীয় বর্বরতা রুখতে হবে । এই রেটিং পদ্ধতি বাতিলের মধ্যদিয়ে ব্লগারদের কণ্ঠস্বর রোধের যে নীল নকশা করা হয়েছে তা কোনদিন সফল হবে না ।
কোন রেটিং পদ্ধতি বাদ দিয়ে চিকনমিয়ার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না । ব্লগারদের জনপ্রিয় চিকন মিয়া প্রয়োজনে মোটামিয়া হয়ে কর্তৃপক্ষের এই হীন ষড়যন্ত্র নস্যাৎ করবে ।
সবাই বজ্রকণ্ঠে আওয়াজ তোলেনঃ
চিকনমিয়ার ভয় নাই ।
ব্লগাররা মরে নাই।
রেটিং পদ্ধতি বাতিল করে চিকন মিয়াকে মুছে ফেলা যাবে না


সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১১ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন