somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদম্য মহিউদ্দিন

১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"স্যার, এভাবে উচ্চতা মেপে ভর্তি করা যাবে না। এটা দেশের স্বাধীনতার জন্য লড়াই। আমাদের হাতে একটা করে গ্রেনেড দেন, শত্রুর বাঙ্কার দেখিয়ে দেন, যে একাকী শত্রুর বাঙ্কারের ওপর গ্রেনেড ছুঁড়ে আসতে পারবে তাকেই ভর্তি করুন। সাহসের পরীক্ষা নিন।"

১৯৭১ সালের মে মাসের তৃতীয় সপ্তাহ....

১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পূর্ণাঙ্গ পদাতিক ডিভিশনে পরিণত করতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদর দপ্তর থেকে ৬০০ তরুণ কে ভর্তি করার নির্দেশ এলো।

এতো তরুনদের যোগাড় করার জন্য ক্যাম্পে ক্যাম্পে ঘুরতে হবে। ক্যাপ্টেন হাফিজ এই উদ্দেশ্যেই ক্যাম্পে ক্যাম্পে ঘুরছে।

সত্তর সালে যশোরকুষ্টিয়া অঞ্চল থেকে নির্বাচিত সংসদ সদস্য তারা মিয়া এমনই একটা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা। ক্যাম্পটিতে প্রায় চারশ তরুন। একবেলা করে গন্ধযুক্ত মোটাচালের ভাত আর কুমড়োর তরকারি খেয়ে ক্যাম্পে পড়ে থাকে। শুধু একটাই আশা, কবে তাদের হাতে অস্ত্র দিয়ে বলা হবে যাও শত্রুর সাথে জীবন নিয়ে জুয়া খেলে আসো। এ খেলায় রানার্সআপ বলে কিছুই নেই। হয় জয়ী হতে হবে না হলে নির্মম মৃত্যু!!!

ক্যাপ্টেন হাফিজের পা পড়লো এই ক্যাম্পেই। তার আসার খবর শুনেই ক্যাম্পে আনন্দের স্রোত বইলো। এবারই তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। অস্ত্রটা যেন এদের কাছে ঈদের পোশাকের মত।

তারা মিয়া হুইসেল বাজাতেই পনেরো থেকে পয়তাল্লিশ বছরের ছেলেরা লাইনে দাড়িয়ে গেল।

এবার শুরু বাছাই। সশস্ত্রবাহিনীর জন্য বাছাই। সবাইকে তো আর নেওয়া যাবে না। উচ্চতা নির্ধারণ করা হলো পাঁচ ফুট ছয় ইঞ্চি।

নব্বই শতাংশ ছেলে বাদ পড়লো। ক্যাপ্টেন হাফিজকে ঘিরে বাদ পড়া ছেলেরা কাকুতি মিনতি শুরু করলো। কেউ কেউ কেঁদে দিলো!!!

যশোরের পোলা মহিউদ্দিন। যশোর শহরে তার বাবার একটি বন্দুুকের দোকান রয়েছে। ছোটখাট হালকা গড়নের পোলাটা। উচ্চতার জন্য সেও বাদ পড়লো। কিন্তু সে দমবার পাত্র নয়...
শুয়ে পড়লো ক্যাপ্টেন হাফিজের গাড়ির সামনে!!! তাকে ভর্তি করা না হলে গাড়ি চালিয়ে দেওয়া হোক তার উপর দিয়ে। চার পাঁচজন মিলে জোর করে টেনে তুললো তাকে।


"স্যার, এভাবে উচ্চতা মেপে ভর্তি করা যাবে না। এটা দেশের স্বাধীনতার জন্য লড়াই। আমাদের হাতে একটা করে গ্রেনেড দেন, শত্রুর বাঙ্কার দেখিয়ে দেন, যে একাকী শত্রুর বাঙ্কারের ওপর গ্রেনেড ছুঁড়ে আসতে পারবে তাকেই ভর্তি করুন। সাহসের পরীক্ষা নিন।"
- গর্জে ওঠে সোজা সাপ্টা উত্তর দিলো আমাদের যশোরের পোলা মহিউদ্দিন।

ক্যাপ্টেন হাফিজ তার সাহস, তেজ আর জেদের কাছে নত হলেন। বাধ্য হলেন তাকে ভর্তি করতে।

এভাবেই এমন সব জেদী আর তেজী বাঘেদের নিয়ে গঠিত হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টগুলো। ১ম, ৩য় ও ৮ম রেজিমেন্ট নিয়ে গঠিত হলো আমাদের সশস্ত্র বাহিনীর ১ম পদাতিক বিগ্রেড জেড ফোর্স।

এই জেড ফোর্সের মহিউদ্দিনের মত খর্বাকৃতির বাঘেরা সেদিন নিরাশ করে নি। এই পাগলাগুলোর তেজে ১৪ই ডিসেম্বর সিলেটের এমসি কলেজে ছাই হয়ে যায় পাকিদের প্রতিরক্ষা।
হ্যা বিশ্বের নামকরা!!! পাকি সেনাদের সেদিন হারায়ছিলো এই ছোটখাটো পোলা গুলো।

১৯৭১ এর এই মুক্তিকামী পোলা গুলো উচ্চতায় ছোট হতে পারে কিন্তু তেজের দিক থেকে ছিলো শিকারী রয়েল বেঙ্গলের মত। তারা অগ্নি থাবা বসিয়ে প্রতিশোধ নিয়েছিল, রক্ষা করেছিলো প্রতি বিন্দু মাটি।

এই ২০১৫সালেও আমাদের কিছু মহিউদ্দিনের দরকার...

কিন্তু সেটা সম্ভব না!!!!

কারণ আজ এদেশে পাকিস্তানের সাপোর্টে ব্যানার বানানো হয়। পারলে তরুনীরা নিজের ভার্জিনিটা! আফ্রিদিকে দিয়ে দেয়। আজ এদেশে মুক্তিযুদ্ধের কথা বললে নাস্তিক হতে হয়।

আজ এদেশের অনেক পোলায় একাত্তরকে গন্ডগোল বলতে ভালবাসে। তারা ইভটিজিংকে হ্যাডম বলে আর দেশপ্রেমের কথা বললে বত্রিশটা দাঁত বাইর কইরা পেপসোডেন্ট হাসি দেয়।

তারা কখনোই মহিউদ্দিনের কথা জানতে চাই না। তারা বুঝতে পারে না যে তারা একেকটা কাপুরুষ আর একাত্তরের মহিউদ্দিনরা ছিল হ্যাডমধারী...

কি দরকার এত কিছু বলার!!!!

তথ্য কৃতজ্ঞতা: [ জনযুদ্ধের গণযোদ্ধা- মেজর কামরুল হাসান ভূইয়া]
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×