somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই যে, আপনাকে বলছি আমি... কিছু উত্তর দিয়ে যান...

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে আমার মনে হয়, আমরা বাঙ্গালীরা অনেক বেশি হুজুগে। তালে তাল দিয়ে নাচতে পছন্দ করি, তাল শেষ হলে নাচ ছেড়ে দিয়ে চলে আসি। কেও আর নতুন করে তাল শুরু করে নাচ টা শুরু করতে চায় না। মনের মধ্যে ভয় থাকে পাশের মানুষটা আমার সাথে থাকবে তো? শাহবাগ নিয়ে কিছু কথা মাথায় ঘুরতেসে -
১) আন্দোলন টা শুরু হয় অল্প কিছু মানুষ কে নিয়ে, কিন্তু আজকে হয়ত কোটি মানুষের মনে শাহবাগের সমর্থন। আমার প্রশ্ন টা হচ্ছে গুটি কয়েক নাস্তিকের দিকে আঙ্গুল তুলে আপনি কেন শাহবাগ থেকে চলে আসবেন ? আপনি কি চান না তাদের ফাঁসি হোক ?
২) আমি স্বীকার করছি এইখানে নাস্তিক আছে। গনতান্ত্রিক দেশ, যার যা ইচ্ছা তাই তো করতে পারার কথা ? ওই লোক টা নাস্তিক থাকুক, আপনি পারলে তাকে ভাল হতে বলুন, ইচ্ছা না হলে তার সাথে কথা টুকু বলার দরকার নাই। তার জানাজায় যাওয়ার দরকার নেই। কিন্তু ওই নাস্তিকের জন্য আপনি কেন আপনার দাবি থেকে দূরে সরে আসবেন ? যান নেতৃত্ব দেন আজ ১৬ কোটি মানুষ কে, পরবর্তী ১০০ বৎসর আপনাকে তারা সাধুবাদ দিবে।
৩) মহানবী যখন ইসলাম প্রচার করছিলেন , তখন তিনি কতজন নাস্তিক, বিধর্মী কে হত্যা করেছিলেন? কেন আমরা তাঁর আদর্শে চলতে পারি না।
৪) অনেকেই বলছেন যে, বি,এন,পি, লীগ এ ও রাজাকার আছে। কেন জামাত? আওয়ামীলীগ ইন্ডিয়া প্রেমি বলে । আজকে কাদের মোল্লা, নিজামি, সাইদি, আজম , সাকা র ফাঁসি হোক। তর তর করে জনগনের দাবি তে তখন বাকি সব রাজাকার দের ফাঁসি হবে। একটা কথা মনে রাখবেন, ৭১ এর পর এই প্রথম বাঙ্গালী আবার দাবি আদায়ের ভাষা শিকছে। ওই মানুষ গুলার সাথে থাকুন। ইতিহাস এর অংশ হয়ে থাকবেন আপনি।
৫) ৫২ তে যখন ভাষা আন্দোলন হয়, কারো দাবি ছিল না যে এই দিন কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করতে হবে। কিন্তু আজ আপনার চোখের সামনে তাদের অর্জন।
৬) হাসিনা বলুন, খালেদা বলুন......... আমি সন্দিহান , কে সাধারন মানুষ কে নিয়ে চিন্তা করে। বিশ্বজিৎ এর বাসায় যায় নি, রাজিব এর বাসায় কেন গেলো? সোজা জবাব, মানুষ কে দেখানোর জন্য। জামাত বন্ধ করার ঘোষণা দেয়ার জন্য। উনি কেন ছাত্রলীগ বন্ধ করবে, বাড়ি পাহারা দেয়ার জন্য তহ কুত্তা লাগবে ভাই, নাকি? বুঝতে চেষ্টা করেন প্রধানমন্ত্রীর 'দাবার চাল'।
৭) খালেদা আপা কে বলছি, সামনে ক্ষমতায় আসতে হলে , অনেক পাকা চাল দিতে হবে। এই সুযোগ ছিল, জামাত কে দল থেকে বের করে রাজাকার দের ফাঁসির দাবিতে লাগাতার হরতাল দেয়ার। মানুষের সমর্থন থাক্ত আপনার দলের সাথে। আপা, আপনার স্বামী তো একজন সেক্টর কমান্ডার ছিলেন, তাঁর বউ হয়ে আপনি এমন কেন? নাকি পাকি দের জন্য আপনার হৃদয়য়ে রক্তক্ষরণ হয়?
৮) ভারত এ ও ধর্মভিত্তিক দল আছে, তারা ও ধর্ম বেবসা করতেসে। ভারত সরকার পারছে না তাদের দমাতে। আমার কথা টা হচ্ছে, ' ইসলাম ' শব্দের অর্থ কি জামাত এর লোকজন বুঝে না? রগ কাটা, বোমা মারা, মানুষ খুন, ধর্ষণ করে কি ধর্ম প্রচার করতে আসছেন? খুব মানা হচ্ছে পবিত্র কোরান-শরিফ এর কথা?
৯) ৭১ এ তারা ভারত এ দালাল বলে হিন্দু দের ধর্ষণ, হত্যা করল। আশরাফ- আদরাফ বলে মুসলিম দের হত্যা করল। আজকে তারা আস্তিক-নাস্তিক বলে আবারো আমাদের দুই ভাগ করে দিচ্ছে। ভাই, তাদের 'দাবার চাল' টা কি এখন ও আপনি বুঝতে পারেন নাই ?
১০) দেশ টা আপনার, মা আপনার। মার সম্মান বাঁচানোর দায়িত্ব কার?
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×