somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবাধিকার থিয়েটার

১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এয়ারকন্ডিশনার রুমে মানবতা উদ্ধারের রুদ্ধদ্বার বৈঠক চলছে।পেছনের দেয়ালে ঝুলানো ব্যানারে বড় হরফে লেখা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কনফারেন্স। উপস্থিত আছেন বিশ্বের বড় বড় নামডাকওয়ালা বিশিষ্ঠ মানবাধিকার কর্মীরা।আমেরিকা,ফ্রান্স,রাশিয়া সরকারের প্রতিনিধিসহ উপস্থিত আছেন এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কতেক মানবাধিকার কর্মী।
ছোট্ট বাংলাদেশ থেকেও গিয়েছেন শান্তি
কমিটির রথী-মহারথীরা।জাতিসংঘ তো প্রথম
বেঞ্চের নিয়মিত ছাত্র।পাহাড়ের গুহায়
গোপনে ধর্মচর্চা করা সংগঠনগুলোর
জুব্বাওয়ালা নেতারাও হাজির কোর্ট-টাই
গায়ে ঝুলিয়ে। যথারীতি মিটিং চলছে।কথার
ঘোড়া ছোটাচ্ছেন বক্তৃতার বখতিয়ার
খিলজীরা।বড় বড় মিডিয়ায় ফলাও করে
প্রচার করা হচ্ছে হিউম্যান রাইটস
কনফারেন্সের খবর।সারা বিশ্বের শান্তি ও
মানবতা গিয়ে জড়ো হল এয়ারকন্ডিশনার
রুমে।অধীর আগ্রহে সাধারণ জনতা মানবতার
বাতাস খাওয়ার অপেক্ষায়।
যথাসময়ে সফল ও সার্থক মিটিং এর
পরিসমাপ্তি ঘটিয়ে উপস্থিত সদস্যরা গেলেন
পাশের আরেকটি কক্ষে। সেখানে আগে
থেকেই উপস্থিত দুই সহোদর ইসরাইল ও
মায়ানমার সরকারের প্রতিরক্ষামন্ত্রীদ্বয়।
মানবতার চিন্তকদের আরো একটি মিটিং শুরু
হল।কিন্তু এ কী! একটু আগেও যাদের বক্তব্য
বিশ্বের মিডিয়াগুলোতে প্রচার করা হচ্ছিল,
স্থান পরিবর্তনে মিডিয়ার মনও পরিবর্তন হল
কোন এক অজ্ঞাত কারণে।মিডিয়া বয়কট
করল বৈঠকের খবর।ভিন্ন পন্থায় খবর
পৌছানো হল বিশ্ববাসীর কাছে।ইসরাইলী
মানবদরদীরা কামানের গোলাকে গোলাপ
ভেবে নিক্ষেপ করল ফিলিস্তিনী জনগণের
দিকে।ফলে তাদের শরীর হয়ে উঠল
গোলাপের রঙে রাঙানো।সিরিয়া,ই
য়েমেন,ইরাকে জনসংখ্যা কমানোর মহান
দায়িত্ব মহোৎসবের মত মহাধুমধামে পালন
করা হল।কোটি কোটি মধ্যপ্রাচ্যবাসী
অনির্দিষ্টকালের জন্য সমুদ্র ভ্রমণের সুযোগ
পেলেন বিনা মূল্যে শরণার্থীর ভিআইপি
টিকিটে।ভূমিকম্প কিংবা ভূমিধসে
ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দূর্বল অসহায়
রোহিঙ্গা জনগোষ্ঠীকে আরাকান থেকে
পার্শ্ববর্তী দেশে মায়ানমার সরকার সরিয়ে
নেয়ার ব্যবস্থা করল।বিদ্যুৎ ব্যবস্থা উন্নত না
হওয়ায় রোহিঙ্গাদের বাড়ীঘর রাতভর আগুণ
জ্বালিয়ে পাহারা দিল রাখাইন ফায়ার
সাপ্লায়ার দলের সদস্যরা।
বিশ্বজুড়ে মানবতার এমন সুবাতাসে শুকিয়ে
গেল বিশ্ববাসীর কন্ঠস্বর।
আরও একটি সফল ও সার্থক গোপন বৈঠক শেষ
করে হাসিমুখে বেরিয়ে আসা মানবাধিকার
কর্মীরা আবারও হিউম্যান রাইটস
কনফারেন্সের আয়োজন করলেন।
পর্দার আড়ালে মানবাধিকার কেবল ধিক্কার
জানালেন মানবতার এমন মহান নিদর্শনকে!
চট্টগ্রাম
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৬:৪৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!

লিখেছেন জুয়েল তাজিম, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল... ...বাকিটুকু পড়ুন

কার জন্য; কেন এতো লেখালেখি

লিখেছেন সামছুল আলম কচি, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

লিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

×