দুখিনী মা
১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাঙা চালে চাঁদের আলো
মায়ের চোখে পানি
মস্তবড় ছেলে মায়ের
টানছে তবু ঘানী।
ভাঙা ঘরে সুখের স্মৃতি
পায়না খুঁজে মায়ে
সন্তান রাখতো বুকের ভেতর
বৃষ্টি ভেজা গায়ে।
ডাকতো মায়ে রাজা আমার
বাবা লক্ষি সোনা
এখন ছেলে অট্টালিকায়
মা পায়না ঘরে’র কোনা।
দুখিনী মা ভাঙা ঘরে
ছেলের মস্ত বাড়ী
মা হাটে হায় নগ্নপায়ে
ছেলের দামি গাড়ী।
ছেলের কষ্টে কাঁদে যে মা
দুঃখ পোঁড়া বুকে
জনম দুখি জননী তোর
মরছে ধুঁকে ধুঁকে।
১০ মাস মা ধারন করে
জন্ম দিলো তোরে
সব কিছুই আজ গেলি ভুলে
নিজের সুখের ভোরে।
ছেলের অসুখ মা সারারাত
জাগে ছেলের পাশে
সেই মা এখন ভাঙা ঘরে
ঘুঁন ধরেছে বাঁশে।
মস্তবড় অট্টালিকা
মার্সেডিজ বেঞ্চ গাড়ী
সুখের আলোয় ভুলে গেলি
গাঁয়ের ছোট্ট বাড়ী।
মায়ের পায়ে আখেরাতের
পুল-সুরতের চাবি
কোরআনে দেখ মা ছারা তুই
জান্নাত না পাবি, তুই জাহান্মামে যাবি।।
…………………………………………………………………………………………………………….................
স্বপ্নবাজ
১৪’অক্টোবর-২০১১ইং
ঢাকা।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ রাত ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন