somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজব দেশ ও ম্যাংগো পিপল...

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজব এক দেশ আমাদের সোনার বাংলাদেশ। হীরক রাজার দেশকেও হাড় মানাইছে বাংলাদেশ। আর হীরক রাজার মতো খেয়ালি রাজা আমার আমাদের রাজার কাছে নস্যি? বিরোধী দল? সে আরেক চিজ!! ছাল নাই তার বাঘা নামের মতো অবস্থা! নখহীন বাঘের থাবা যেমন অর্থহীন এই বিরোধীদলের অবস্থা ঠিক তেমনই।
আর আমাদের কথিত শুশীল(নাপিত) গংয়ের ব্যাপারে কিছুই বলার নাই। এরা মোটামোটি দু'দলের আঁচল তলে অবস্থান করতে পছন্দ করেন। তবে একটা দলে এই শুশীলদের সংখ্যা অনেকাংশে বেশি, বর্তমানে শাসন ক্ষমতায় আছে দলটি। এই শুশীলগন মাঝেমধ্যে মধ্যরাতে সরকারী গুনগান করেন হাসিমুখে। সরকারী দাওয়াতে অংশ নিতে এরা পুলকিত হন। এছাড়া এদের আর কোন কাজ আছে বলে মনে হয়না।
বাকি থাকলো আম জনতা বা ম্যাংগো পিপল। এই আম জনতার সংখ্যাই সবচেয়ে বেশি তবে বড় অসহায়। পাটা-পুতার ঘষায় যেমন মরিচ পিষ্ট হয় তেমনই দু'দলের চাপের নিচে এরা সব সময় পিষ্ট হয়েছে,হচ্ছে এবং আগামীতে হতে থাকবে ইনসআল্লাহ্। দেশের রাজনৈতিক নেতাদের কথায় এই আম-জনতার জন্য দরদ উথলে পরে আসলে সবই মেকি বা অভিনয়। নিজেদের আখের গোছানোর জন্য এই মাংগো পিপলকে পুতুল হিসেবে ব্যাবহার করেন এবং প্রয়োজন মতো এদের পাখির মতো গুলি করে মারেন আবার কখনো গান পাউডার বা পেট্রোল দিয়ে পুড়িয়ে মারেন। একদল জনগনের কথা বলে ক্ষমতা আঁকড়ে থাকতে ব্যস্ত আর অন্যদল জনতার কথা বলে ক্ষমতায় যাবার জন্য ব্যস্ত। একই জনতার কথা বলে দু'দলের কামড়া-কামড়ির মাঝখানে আম-জনতার গায়ের চামরা নাই বললেই চলে।
এই আজব রাজনৈতিক নেতাদের গজব দরদ আম-জনতা আর সহ্য করতে পারছেনা। ম্যাংগো পিপল আল্লাহর দরবারে কায়মনে প্রার্থনা করছে হে ঈশ্বর এদের দরদ থেকে আমাদের রক্ষা করো প্রভূ। আমরা শুধু তোমার দরদ পেয়ে বেচে থাকতে চাই ঈশ্বর, এই গজব দরদের হাত থেকে আমাদের মুক্ত করো।।
কিন্তু ঈশ্বর মনে হয় আম জনতার প্রার্থনা সব সময় কবুল করেনা। তাই যুগের পর যুগ ধরে এই দরদ বাঙালীকে সহ্য করতেই হচ্ছে, আর কতোকাল যে সইতে হবে তা কেবল তিনিই জানেন।

তবুও চলুন মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই রাজনৈতিক ভালবাসা থেকে তিনি যেন আমাদের মুক্তি দেন...............
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×