কল্পলোকের ঘুড়ি
১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কল্পলোকে উড়াই আমি
কল্পনারই ঘুড়ি
কল্পনদে ভাসিয়ে দিলাম
কল্পনারই তরী।
কল্পনাতেই সুখ খুঁজে নেই
কল্পনাতেই দুখ
স্বপ্নহীনদের দেখলে আমি
বাড়িয়ে দেই বুক।
কল্পনাতে দেখি আমি
সুখী সোনার দেশ
বসত করে সবাই মিলে
হাসি মুখে বেশ।
কল্পনাতে দেখি আরো
পুড়ছেনা ঘর বাড়ী
হাসি মুখে বলছেন কথা
দেশের দু’জন নারী।
কল্পনাতে দেখি দেশে
মক্ত গণতন্ত্র
নেতা-নেত্রীর মুখে এখন
মানব প্রেমের মন্ত্র।
কল্পনাতে দেখি দেশে
শান্তিপূর্ন ভোট
আম-জনতা মিলে গড়ে
ভালবাসার জোট।
কল্পনাতে দেখি একটা
শান্তি ভরা দেশ
সবার মুখেই থাকবে হাসি
থাকবে সুখের রেশ।
কল্পনাতে দেখি দেশে
ঝড়ছে না আর রক্ত
রাজনৈতিক দল সবাই এখন
গণতন্ত্রের ভক্ত।
……………………………………
স্বপ্নবাজ
১৫’জানুয়ারী-২০১৫ইং
ঢাকা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন