আজ আর কিছুক্ষণের মধ্যে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সর্ব বৃহৎ আয়োজন বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারা বিশ্ব থেকে আগত হাজার হাজার ক্রিকেট খেলোয়াড়, অনুরাগী ও ভক্তবৃন্দ। বর্ণিল সাজে সেজেছে তিলোত্তমা ঢাকা মহানগরী।
উদ্বোধনী অনুষ্ঠানটি সুন্দরভাবে ও সফলতার সাথে সম্পন্ন করার জন্য বিভিন্ন কর্মসুচী সরকার কর্তৃক নেয়া হয়েছে। যার অন্যতম হলো আধাবেলা ছুটি অর্থাৎ বেলা ২টা পর্যন্ত সকল অফিস আদালত ব্যাংক বীমা খোলা থাকবে। কিন্তু সরকার পাশাপাশি আরও একটি ঘোষনা দিয়েছেন তা হলো দুপুর বারটার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আশেপাশে রাস্তাগুলোতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই যে দুটি সরকারী সিদ্ধান্ত পরষ্পর বিরোধী হয়ে গেল না ?
মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম, জিপিও, বঙ্গবন্ধু এভিনিউ এসবই হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের আশেপাশের এলাকা আর ঢাকা মহানগরীর অধিকাংশ ব্যাংক বীমা এ এলাকাগুলোতেই অবস্থিত। সুতরাং হাজার হাজার কর্মকর্তা কর্মচারীর বেলা ২টা পর্যন্ত অফিস করে যখন বাসায় ফেরার উদ্দ্যেশে বের হবেন তখন দেখবেন যে তাদের ব্যবহৃত রাস্তাঘাট গুলো যান বাহন শূণ্য। শুধু তাই নয় গতকাল এক সাংবাদিক সম্মেলনে ডি এম পি কমিশনার বেনজীর আহমাদ বলেছেন টিকিট ছাড়া স্টেডিয়ামের আশেপাশে কাউকে চলাচল করতে দেয়া হবে না। তাহলে এসব লোক যাবে কোথায় ? বাসায় ফিরবে বা কি করে ?
জনগনের স্বার্থে জনগনের সরকার কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের দেশের বিভিন্ন কার্যক্রমে মনে হয় যেন সরকার জনগনের ব্যাপারে যথেষ্ট উদাসীন। তা না হলে একই জায়গা থেকে এরকম পরষ্পর বিরোধী সিদ্ধান্ত দেশ ও জনগনের জন্য সত্যিই ক্ষতিকর।
একই জায়গা থেকে এরকম পরষ্পর বিরোধী সিদ্ধান্ত দেশ ও জনগনের জন্য সত্যিই ক্ষতিকর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।