১৯৯৬ সালে আমি তখন এস এস সি পরীক্ষার্থী ছিলাম। তত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলন সংগ্রামে উত্তাল সারা বাংলাদেশ। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের নেতৃত্বে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টির জোটবদ্ধ অসহযোগ আন্দোলনের কারনে আমার পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। রাজনৈতিক সচেতনতা না থাকলেও এতটুকু আমার মনে আছে।
আর আজ ২০১১ সাল। প্রায় ১৫ বছর পর আবারও সারা বাংলাদেশ উত্তাল হতে যাচ্ছে। অস্থির হয়ে পড়ছে এদেশের রাজনৈতিক পরিস্থিতি। সবচেয়ে মজার ব্যাপার একই দাবীতে অর্থাৎ সেই তত্বাবধায়ক সরকারের দাবীতে আবারও আন্দোলন সংগ্রামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সারা দেশব্যাপী চলছে সকাল সন্ধ্যা হরতাল। আর এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে সেই সময় যাদের কাছে তত্বাবধায়ক সরকারের দাবী পেশ করা হয়েছিল, যারা তখন তত্বাবধায়ক সরকারের কনসেপ্টই বুঝতে চাচ্ছিলনা, তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বলেই ফেলেছিলেন মানুষ কখনও নিরপেক্ষ হয়না, শুধুমাত্র শিশু আর পাগলরাই নিরপেক্ষ হয়। অথচ আজ সেই বেগম জিয়ার নেতৃত্বাধীন চারদদলীয় জোট তত্বাবধায়ক সরকারের দাবীতে আবারো আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিচ্ছে।
একই দাবীতে দুই দলের দুই যুগে পরষ্পর বিপরীত মুখী অবস্থানে বাংলাদেশের বারটা বেজে যাচ্ছে এ ব্যাপারে কোন সন্দেহ নাই।
হায়! বাংলাদেশ!!!
অভাগা বাংলাদেশ!!!
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।