somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ষ্টেশন অস্কার

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





দুপুর ঠিক আড়াইটায় প্রায় জনমানবহীন রেল ষ্টেশনে নেমে খানিকটা বোকা হয়ে গেলাম, ষ্টেশনের নাম অস্কার, ওসলো থেকে খানিকটা আগের সাবার্ব ষ্টেশন।শুধু বোকা বললে ভুল হবে, খানিকটা ভীত ও হয়ে গেলাম। নরওয়ের শুনশান নীরবতার সাথে আমার পরিচয় এই প্রথম । এই ষ্টেশনে আমার জন্য রিসেল এস্ত্রেরার অপেক্ষা করার কথা, রিসেল কে আমি এতোদিন শুধু ল্যাপ্টপের পনের ইঞ্চি মনিটরেই দেখেছি,আজকে জ্বলজ্যান্ত প্রথম দেখার কথা।
কোন অচেনা জায়গায়, অদেখা কারো জন্য অপেক্ষা করতে হলে কি ধরনের ড্রেস পরতে হয় আমার জানা নেই, তবে আমি লন্ডনের মধ্যবিত্তদের চেইন ষ্টোর প্রাইমার্ক থেকে আমার ক্ষমতার সর্বোচ্চ দামের পোষাকই কিনে এনেছি।
আমি এখন সেই ড্রেস পড়ে হাতের নোকিয়া এন ৯৫ দিয়ে আশে পাশের সব কিছুর ছবি তুলে যাচ্ছি। ঘড়ির কাটা ইতিমধ্যে সাড়ে তিনটা পেরিয়ে গেলো,এক অচেনা অণুভুতিতে আমার গলার ভেতর টা খসখস করছে। এ ধরনের পরিস্থিতিতে যা করা উচিত তাই এখন করতে হবে অর্থাৎ গলাটা ভেজাতে হবে।ষ্টেশনের ভেতরের কিয়ষ্ক থেকে কিছু পাউন্ড চেঞ্জ করে, ক্রোনার দিয়ে গলা ভেজাবার দামী পানীয় হাতে নিয়ে ফিরে আসলাম সেই একাকী কাঠের বেঞ্চে, যেখান থেকে ষ্টেশনের ভেতর - বাহিরটা প্রায় দেখা যায়।
অপেক্ষা করতে করতে এক সময় ঘুমিয়ে পড়েছিলাম,হঠাত কারো স্পর্শে ঘুম থেকে চমকে উঠে গেলাম।
আমি আগেই জানতাম, রিসেলের চেহারা তেমন আহামরি কিছু নয়, বরং তার সাথে পরিচয়ের ঘটনাটা খুবই আহামরি টাইপের।
লন্ডনে আমার ফ্ল্যাটমেট কুতুবদিয়ার ছেলে..... প্রামাণিক তার জীবনের প্রথম ল্যাপ্টপ নিয়ে লন্ডনে আসছে, সেই ল্যাপ্টপের ইয়াহু মেসেঞ্জার কাজ করছিলো না। ফ্ল্যাটের টেকি বড় ভাই হিসেবে আমাকে অনুরোধ করে ম্যাসেঞ্জারটি ঠিক করে দেওয়ার জন্য।
ম্যাসেঞ্জার আন ইনষ্টল করে, আবার ইনষ্টল করে নিলাম।তখুনি চোখে পড়লো রিসেল এস্ত্রেরার আইডি। প্রামাণিক কে অযোচিতভাবেই জিজ্ঞাসা করে জানলাম,সে নিজে ও জানেনা এই আইডির খবর। কি মনে করে যেনো এই আইডির অধিকারীণিকে নক দিলাম, সাথে সাথেই ফিরতি উত্তর।
ইয়াহু মেসেঞ্জার থেকে সেই রিসেল কে জ্বলজ্যান্ত দেখার মাঝের ঘটনা বেশ দীর্ঘ এবং এই দীর্ঘ ঘটনা আমাকে টেনে নিয়ে এসেছে লন্ডন থেকে স্যান্ডিফোর্ড এয়ারপোর্ট আর এই অস্কার ষ্টেশন পর্যন্ত।ষ্টেশনের এই কাঠের বেঞ্চিতে আধা শোয়া, আধা ঘুমন্ত আমি, আবার ও এক নরম, মোলায়েম সুগন্ধী ঘ্রাণে অস্কার ষ্টেশনে ফিরে এলাম, ফিরে এসে আমার কাধ স্পর্শ করা মানুষটির হাত ঘুরিয়ে সামনে এনে, পাশে বসালাম। দেখলাম এক খাটি বাংগালীর সামনে বসে আছে, খানিক মংগোলীয়, খানিক চৈনিক মিশ্রণের রিসেল এস্ত্রেরা।খানিকটা নার্ভাস রিসেল কেনো জানি ভীরু কবুতরের মতোন তিরতির করে কাপছিলো।
আমাদের মাঝে অনেক ক্ষণ কোন কথাই হয়নি।
মাঝে একবার সে অস্ফুটে বলেছিলো Was it real?

অস্কার ষ্টেশন থেকে আমার বুক করা হোটেল টি ৩০ মিনিটের দূরত্বে। এক আপেল বাগানের পড়ে থাকা অসংখ্য আপেলের মাঝের এক বিষণ্ণ প্রাসাদ - এটি এখন হোটেল।
নিশীথ সুর্যের দেশ নরওয়েতে আমি সূর্য দেখতে আসিনি, আমি এসেছি এক অনাগত, ভীরু ভালোবাসাকে খুব কাছে থেকে স্পর্শ করতে। হয়তো সে কথা মনে রেখে ,সে আমাকে হাতে ধরে হোটেলের প্রান্তরের পাহাড়ের ঢালে নিয়ে এলো। রিসেল ইংরেজীতে খুব পারদর্শী না, পাশাপাশি বসে যে সব কথা সে ইংরেজীতে বুঝাতে পারছিলো না, সেসব কিছু বলছিলো তার নেটিভ টাগালোগ ভাষায়, আর বাকী সব কথা গুলা সে বুঝাতে চাচ্ছিলো খুব অদ্ভুতভাবে।
আমার বাম হাত তার দুহাতের ভাঁজে রেখে কি কি সব বলতে বলতে তার চোখে বেশ কয়েকবার স্পর্শ করালো। আমি অবাক হয়ে খেয়াল করলাম, রিসেলের চোখ পানিতে বারবার ভিজে যাচ্ছে। আমার সামনে রাত্রে সাড়ে আটটার ডুবন্ত সূর্য্য, এক অদ্ভুত ঘোর লাগা বিকেল, এক মোহময় প্রায় গোধুলী, আমি রিসেলের হাতের মাঝে থেকে জানি, আমার এই ক্ষুদ্র এক কালীন জীবনে এই মূহূর্তটি আর কখনো ফিরে আসবেনা। আমি চোখ বন্ধ করে একটি ভীরু কবুতরের মত তরতর করে কাপা শরীরটাকে যখন বুকের ভাজে নিলাম, আমি তখন ও জানি, এই জীবনে রিসেল কখনোই আমার হবে না। সন্ধ্যার ভিজে লাগা ওই সময়ে আমাদের চার পাশ থেকে যেনো কচুরিপানার সোঁদা সোঁদা মিষ্টি গন্ধ ভেসে আসছিলো, রিসেল কে তীব্রভাবে বুকে চেপে ধরে আমি জেনে ছিলাম ,
নীড়ের পাখি নীড়েই ফিরে যাবে।রিসেল কে বুকে চেপে ধরে অযোচিত এবং যুক্তিহীনভাবেই আমার বারবার কেনো জানি মনে আসছিলো লন্ডনের এপার্টমেন্টের ড্রয়ারে রাখা আমার অতি প্রিয় ফ্যামিলি ফটোটাকে, যেখানে আমি আমার স্ত্রীর পাশে, ছেলেটিকে পরম মমতায় বুকে জড়িয়ে ধরে আছি।

অস্কারে আমার আর কখনোই যাওয়া হয়নি।
ফিলিপাইনের এক প্রত্যন্ত শহর চেবুর বালিকা রিসেল এস্ত্রেরা 'অর পার ' এর কাজ শেষে আমাকে মনে হয় অনেক খুঁজেছিলো। লন্ডনে ফিরে আসার পর বার দুয়েক তার চিঠিও পেয়েছিলাম,বছর তিনেক পরে এক ক্রিস্মাসে সে পাঠিয়েছিলো আমার পছন্দের ব্লু কালারের এক মোলায়েম কম্ফোর্টার, সে মনে রেখেছিলো ঠান্ডায় আমার গলায় সমস্যা হয়। এমনকি নরওয়েতে তার বিয়ের দিন ও সে আমাকে স্মরণ করেছে তার মেইল একাউন্টে।তাকে মনে করার আমারও খুব ইচ্ছে ছিলো বটে , কিন্ত কেনো যে মনে করে রাখতে পারিনি , সে কথা এখন আর স্মরণও করতে পারিনা ।

আমার পরিষ্কার মনে আছে, মেইলের এটাচমেন্ট ফাইলে রিসেলের সাদা গাউন পরা গীর্জার আইল ধরে হেঁটে যাওয়া ছবি দেখে অনেক আনমনা হয়ে গেছিলাম , সেই মন খারাপ করা নির্জন দুপুরে আমিও প্যান্টের দু পকেটে হাত ঢুকিয়ে, ষ্ট্রাটফোর্ড থেকে প্রচন্ড ঠান্ডার ভেতরে হাঁটতে হাঁটতে হোয়াইট চ্যাপেল মুখী দীর্ঘ পথে চলে গেছিলাম, একা এবং নি:সংগ ।

ভালোবাসার সেই দীর্ঘ মনন যুদ্ধে আমি কি জয়ী হয়েছিলাম, না কি পরাজিত হয়েছিলাম - সেটি জানার জন্য , আমার অতিরিক্ত যে জীবন টির দরকার ছিলো, সেটিও আর পরে পাইনি , কারণ অজস্র হাহাকারের ভেতরে আমি ততোদিনে জেনে গেছি মানুষ তার সারা জীবনে,বাঁচার মতোন শুধু একটাই জীবন পায়!
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×