somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদে মোবাইল ফোন বিভ্রাট

২৬ শে জুন, ২০১৬ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মসজিদে অনেক সময় মনের ভুলে মোবাইল ফোনটির রিংটোন বন্ধ করা হয় না, আর কখনো কখনো সেটা অনাকাঙ্ক্ষিত ভাবে বেজে উঠে (সত্যিই এটা নিজের উদাসীনতার একটা বড় পরিচয়। মানুষ যদি নামায পড়তে থাকে তাহলে সেখানে উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত জায়েয নেই। সেখানে রিংটোন বাজিয়ে ব্যাঘাত ঘটান কতটা নিন্দনীয় সেটা সহজেই বোঝা যায়।)
যা বলতে চেয়েছিলাম, তখন তাকে বকাঝকা করার জন্য যেই সোরগোল শুরু হয় সেটা রিংটোন বেজে যতটা না পরিবেশ নষ্ট না হয় তার চেয়ে বেশী ব্যাঘাত ঘটে মানুষের সোরগোলের কারণে।
আর একটা বিষয় লক্ষ করছি যে বাচ্চারা এসে মসজিদে কথা বলতে থাকে তবে সেই কথাটা নীচতলা থেকে শোনা যায় না। কিন্তু তাদেরকে শাসন করার জন্য অতি উৎসাহি প্রাপ্তবয়স্করা চিৎকার শুরু করে তাদের সেই চিৎকার নীচতলা থেকেও শোনা যায়। এতে করে সবচেয়ে বড় যেই ক্ষতিটি হয় যে বাচ্চাদের কচিমনে এবিষয়টি গেঁথে যায় যে মসজিদ একটি ভয়ানক স্থান সেখানে গেলে বকা খাওয়া লাগে। তাই সেখানে না যাওয়াটাই শ্রেয়।
আর এই অভক্তিটি যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও কাজ করে তাহলে সেটা তার জন্য কত বড় অশুভ ব্যাপার। আর এই সব কিছু অতি উৎসাহিদের বকাঝকার কারণেই সৃষ্টি হয়েছে। তাই মসজিদ বিমুখ যুগে আমাদের ছোট ছোট বাচ্চাদের কিভাবে মসজিদমনা বানানো যায় সেটা আমাদেরই ভাবনার বিষয়।
এখানে আমাদের কী করণীয় তার একটা দিক নির্দেশনা নবী আকরাম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের সেই ঘটনা থেকে গ্রহণ করতে পারি। যে একবার এক গ্রাম্য ব্যক্তি এসে মাসজিদে নববীতে পেশাব করতে শুরু করল। তখন সাহাবায়ে কেরাম রাযীয়াল্লাহু আনহুমগণ তার দিকে হই হই করে তেড়ে আসতে লাগল। তখন রহমাতুল্লিল আলামীন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব সাহাবীদের থামিয়ে দিয়ে বললেন তাকে কিছু বলনা। তাকে পেশাব করতে দাও।অতঃপর তার পেশাব করা শেষ হলে মানব জাতির সর্ব শ্রেষ্ঠ শিক্ষক নবী কারীম সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে কাছে ডেকে নিয়ে বুঝিয়ে বললেন যে মসজিদ এটা পেশাব করার জায়গা নয়। এখানে সালাত ও আল্লাহর যিকির করা হয়।
এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে বকাঝকা করা সংশোধনের উত্তম পন্থা নয়। কাউকে বুঝিয়ে দেয়া সেটাই উত্তম পন্থা। আল্লাহ তায়ালা আমাদের বোঝার তাওফিক দান করুন আমিন

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাবিতে মেয়েরা নিরাপদ, শুধু একটু সতর্ক থাকলেই হয়

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৬


এই দেশে কিছু মানুষ আছেন যাঁরা সত্যিকারের দেশপ্রেমিক। তাঁরা ঘুমান না, বিশ্রাম নেন না, নিজেদের সুখ-আরাম বিসর্জন দিয়ে সমাজের সেবায় নিজেদের উৎসর্গ করে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০

sb]জাতিসংঘে বাংলাদেশ : নির্বাচনের প্রেক্ষাপট !



জাতীয় নির্বাচনের পর আমারা এখন জাতিসংঘে সকলের দৃষ্টি আর্কষন করতে যাচ্ছি,
তবে আমরা জাতীয় নির্বাচনে সফলতা না পেলে এই সুযোগ সৃষ্টি হতোনা ।
আগামী জুন... ...বাকিটুকু পড়ুন

প্রোফেসর ইউনুস সম্পর্কে আমি যা বলেছিলাম তাই সঠিক ছিল।

লিখেছেন নূর আলম হিরণ, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০


ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন চ্যানেল ওয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছেন।
অন্তবর্তীকালীন সরকারের প্রফেসর ইউনুস সম্পর্কে উনি যা বলেছেন আমিও ঠিক তাই বলেছিলাম তখন। হয়তো উনি এখনো রাখঢাক রেখে বলছেন, আমি সরাসরি বলেছিলাম।... ...বাকিটুকু পড়ুন

জীবন যখন শুকায়ে যায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৩


জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে জানা গেল লিম্বস কলাপসের টেস্টটার খরচ পড়বে পাঁচ হাজার ৫০০ টাকা। তমাল কাকাত ভাইয়ের সাথে পরামর্শ করে গেল পান্ত ডায়াগনস্টিক সেন্টারে।... ...বাকিটুকু পড়ুন

×